রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি মেডিকেল কলেজ খুলছে। কিন্তু ওই মেডিকেল কলেজগুলোতে পড়ানোর জন্য বা পরিষেবা দেওয়ার জন্য কোথা থেকে পাওয়া যাবে এত শিক্ষক ?? সেই কারণেই গত 11 নভেম্বর স্বাস্থ্য ভবন এর জারি করা নির্দেশিকায় 248 জন ডেমনস্ট্রেটর বা ক্লিনিক্যাল টিউটরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে উন্নীত করা হলো। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হলেন 199 জন। একইসঙ্গে 167 জন অ্যাসোসিয়েট প্রফেসর পদ থেকে প্রফেসার পদে উন্নীত হলেন।

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)
মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন










