Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জেনারেশন এক্স

Oplus_131072
Dr. Arjun Dasgupta

Dr. Arjun Dasgupta

ENT surgeon
My Other Posts
  • August 11, 2026
  • 7:45 am
  • No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা।

আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘর থেকে সিঁড়ি বেয়ে উঠেছি — আর ওপরে পৌঁছেই সিঁড়িটা ভেঙে ফেলেছি, যত্ন করে, যাতে পেছনের কেউ ভুলেও উঠতে না পারে। যাদের কাঁধে চড়ে এতদূর এসেছি, তাদের মাথায় লাথি মারাটাই এখন আমাদের প্রিয় সান্ধ্যকালীন বিনোদন।

জীবনের একমাত্র মিশন, একমাত্র “জাতীয় কর্তব্য” — কীভাবে আবদুল চাচাদের একটু বেশি টাইট দেওয়া যায়। এইটাই তো দেশপ্রেমের সর্বোচ্চ রূপ, তাই না? আর কিছু লাগে না দেশ গড়তে।

নিজেরা জন্মেছি সরকারি হাসপাতালে, একদম বিনা পয়সায় — জনগণের করের টাকায়। কিন্তু সেই হাসপাতালটাই যখন সরকার চিতায় তুলে দেয়, আমরা তখন গর্বের সঙ্গে মেডিক্লেম পলিসির প্রিমিয়াম-রসিদ দেখাই, যেন সেটাই মোক্ষলাভ। বাকি যারা এখনও সরকারি স্বাস্থ্যব্যবস্থার ভরসায় বেঁচে আছে? আহা বেচারা, মরুক না, আমাদের কী এসে যায়!

নিজেরা ফ্রি-তে সরকারি স্কুলে, বা প্রায় ফ্রি-তে বেসরকারি স্কুলে পড়েছি, জনগণের ভর্তুকিতে মেডিকেল-ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকেছি, আর নিজেদের “স্বনির্ভর মেধাবী” বলে বুক ফুলিয়েছি। এখন সেই শিক্ষাব্যবস্থা ধুঁকছে দেখে আমরা একদম নির্বিকার — ছেলেমেয়েকে বিদেশ পাঠিয়ে সেলফি তুলি, ক্যাপশন দিই “প্রাউড প্যারেন্ট”, আর মনে মনে ভাবি বাকিরা গোল্লায় গেলে আমাদের বয়েই গেল।

বাবা-মার সঙ্গে সেকেন্ড ক্লাসে ভারত ঘুরেছি কানাকড়ি খরচ করে। আর আজ যখন সেই সাধারণ মানুষের কামরার সিটই বছরে বছরে ছেঁটে ফেলা হচ্ছে , আমরা বন্দে ভারতের এসি কামরায় বসে জাতীয় গর্বে চোখে জল আনি। কী অসাধারণ ধারাবাহিকতা, তাই না?

আসলে আমাদের জেনারেশন যে কোনো সমস্যার একটাই “সমাধান” জানে — সমস্যাটা মেটানো নয়, নিজেকে তার থেকে কিনে বাঁচানো। জল বিষাক্ত? RO ফিল্টার বসিয়ে নাও। বাতাস বিষাক্ত? এয়ার পিউরিফায়ার কিনে ফেলো, ঘরটা সিল করে দাও। স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে? প্রাইভেট মেডিক্লেম আছে তো, চিন্তা কী! সরকারি স্কুল-কলেজ ধ্বংস? চড়া বেতনের প্রাইভেট স্কুল আর বিদেশি ইউনিভার্সিটি তো আছেই। সমস্যাটা মেটানোর কোনো দরকার নেই — তার ওপর টাকা ছুঁড়ে দিয়ে নিজেকে বাঁচিয়ে নাও, বাকি দেশটা যেভাবে খুশি ডুবুক। এটাই আমাদের “ইনোভেশন”, এটাই আমাদের “সমাধান” — যার সামর্থ্য নেই, সে বিষ খাক।

সত্যি বলতে, আমাদের নেওয়ার আর কিছু বাকি নেই। সমাজটাকে চুষে-চিবিয়ে-ছিবড়ে করে যা পাওয়ার নিয়ে নিয়েছি, প্লেটটাও চেটেপুটে সাফ। এখন শুধু লুটের মালটা বুকে চেপে বসে আছি — কেউ একটু হাত বাড়ালেই আমাদের সংবিধান, ঐতিহ্য, “মেধা” নিয়ে বক্তৃতা শুরু হয়ে যায় ।

Gen Z ঠিকই ধরে ফেলেছে — আমরাই ওদের ভবিষ্যৎ বেচে খেয়েছি। খাবার জলে বিষ মিশিয়েছি, নিঃশ্বাসের বাতাস বিষিয়েছি, শিক্ষা-চাকরির পথ বন্ধ করেছি। জল-জঙ্গল-জমি, দেশের সম্পদ — সব তুলে দিয়েছি অলিগার্কদের হাতে, আর নিজেরা ব্যস্ত ছিলাম হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে হিন্দু-মুসলমান, জাতপাত বাছাই করতে। বাহ, কী দূরদর্শী প্রজন্ম আমরা!

তাও যা বাঁচোয়া — Gen Z অন্তত সাম্প্রদায়িকতাকে সরাসরি “cringe” ঘোষণা করে দিয়েছে। এই একটাই সান্ত্বনা আমাদের প্রজন্মের — অন্তত ওরা আমাদের ব্যর্থতার কার্বন কপি হয়নি।

সেলাম, Gen Z। ধ্বংসস্তূপ যা রেখে গেলাম, তা সামলানোর দায়িত্বটাও তোমাদেরই — শুভকামনা।

আমাদের জেনারেশনের আত্মসমালোচনা নেবার ক্ষমতা আর পরস্পরের প্রতি অনলাইন সৌজন্যবোধ বিখ্যাত, তাই কমেন্ট রেস্ট্রিক্ট রাখা হলো।

#জেনজি #GenZ #সাম্প্রদায়িকতা #সরকারিব্যবস্থা #ভণ্ডামি #স্যাটায়ার #ব্যঙ্গ #ROফিল্টার

PrevPreviousদু’বছর আগে
Nextবিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 No Comments

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

September 27, 2026 No Comments

সার্জিক্যাল স্ট্রাইকেরএর সময় পাকিস্তানে ডায়াপারের বিক্রি বেড়ে গিয়েছিল। #একটি ভঙ্গুর অর্থনীতি, নকশালবাদ আর সন্ত্রাসবাদের ছায়া…আমরা সবাই সংকল্প নিয়েছিলাম অনেক হয়েছে অত্যাচার এবার মোদী সরকার। #৫০০

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

সাম্প্রতিক পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

Gopa Mukherjee September 27, 2026

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

680864
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]