Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দু’বছর আগে

Screenshot_2026-08-10-22-41-01-87_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • August 11, 2026
  • 7:45 am
  • No Comments

৯ আগস্ট, ২০২৬

দু’বছর আগে এই দিনটা।

দুপুর নাগাদ খবর পেলাম, আরজিকরে অন-ডিউটি ডাক্তার – পোস্ট-গ্র‍্যাজুয়েশন ছাত্রী – রাতের বেলায় খুন হয়ে গিয়েছে। শুধু খুন নয়, ধর্ষণ ও খুন।

স্তম্ভিত হয়ে গেছিলাম।

কামদুনির ঘটনা পুরনো হয়ে গেছিল অনেক আগেই, কিন্তু মফস্বলের নির্জন রাস্তার ঘটনা খাস কলকাতার অন্যতম ব্যস্ত হাসপাতালের অভ্যন্তরে ঘটে যাওয়াটা হতবাক হওয়ারই মতো।

তবে সরকারি স্বাস্থ্যব্যবস্থার ইনসাইডার হিসেবে এটুকু খবর রাখতাম, সন্দীপ ঘোষের শাসনাধীন আরজিকর তখন সত্যিই এক Impossible is Nothing-এর বাস্তবায়িত মডেল। বছরদুয়েক আগেই মেডিকেল কাউন্সিল নির্বাচনে অংশ নিয়েছি – সেখানে অবিশ্বাস্য অনাচার প্রত্যক্ষ করেছি – বিজয়ী প্রার্থীদের (যাঁদের অনেকে ইদানীং বর্তমান শাসকদলে মিশে গিয়েছেন/ মিশে যাবার চেষ্টা করছেন) সঙ্গে সবুজ আবীর মেখে সন্দীপ ঘোষের দুই আঙুলে ভিক্ট্রি সাইন দেখানো ছবিও দেখেছি – এবং অবশেষে ভুক্তভোগী হয়ে… যাক গে! তো কাজেই…

ওইদিনই আরজিকরে দেখেছিলাম, হতবাক জনসাধারণের তীব্র ক্ষোভ – এবং বিপরীতে, আরজিকরের গড়-রক্ষার জন্য সন্দীপ ঘোষের একশ্রেণীর চামচা-ছাত্রের মরিয়া প্রয়াস।

ভেবেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণের ‘পালস’-বোঝা রাজনীতিক অন্তত এই ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করবেন না। হ্যাঁ, পার্ক স্ট্রীট থেকে কামদুনি, সব ঘটনাই, বিপুল গণবিক্ষোভের পরেও, সফলভাবে ধামাচাপা দিতে পারার অবিশ্বাস্য ‘কৃতিত্ব’ সত্ত্বেও, ভেবেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বুঝবেন যে খাস কলকাতার সরকারি প্রতিষ্ঠানে ডিউটিরত ডাক্তারি ছাত্রীর ধর্ষণ-খুন হয়ে যাবার ঘটনার অভিঘাত অন্যস্তরের হতে বাধ্য – এবং সেজন্যই, তিনি অন্তত এক্ষেত্রে, রাজধর্ম পালন করে মানবিক ও সুশাসিকা হওয়ার বার্তা দেবেন।

না। ওইদিনই চটজলদি (?দায়সারা) পোস্টমর্টেম করে অতিদ্রুত সৎকার হয়ে গেল। শোকগ্রস্ত বাবা-মায়ের হাতে টাকা গুঁজে মুখ বন্ধের চেষ্টাও হলো। ধর্ষক তথা খুনী চটপট ধরাও পড়ে গেল – ‘অপরাধী’ এমন এক সুবিধেজনক মানুষ যার সপক্ষে বলার মতো কেউ নেই, সুতরাং ধর্ষণ-খুনের মতো অপরাধের দায় তার নামে জুড়ে দিলেও কেউ আপত্তি করবে না। অতএব…

আরও অনেক অনেএএক কিছু হলো… আপনারা সবই জানেন, সুতরাং পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন।

এরপর রাস্তায় রাস্তায় কেটে গিয়েছে অনেকগুলো দিন… সপ্তাহের দিনগুলো ঝাড়গ্রামে কেটে যেত বলে, আমার ক্ষেত্রে বলা উচিত, রাস্তায় রাস্তায় কেটে গিয়েছে অনেকগুলো সপ্তাহান্ত… ট্রেন থেকে নেমে সটান এসপ্ল্যানেডের ধর্নামঞ্চে পৌঁছেছি কখনও, কখনও বা স্বাস্থ্যভবনে…

কিন্তু তখনও জানতাম, অর্গানাইজড পুলিশ ফোর্স যেখানে চার-পাঁচদিন ধরে ধীরেসুস্থে প্রমাণ লোপাট করে, সেখানে পরবর্তী তদন্ত থেকে ‘প্রমাণ’ জোগাড় করা অসম্ভব। আর পরবর্তী তদন্তকারী সংস্থা তদন্ত করতে কতখানি আগ্রহী ছিল, তা শেয়ালদা কোর্টের প্রসিডিংস যাঁরা নিয়মিত খেয়াল করেছেন, তাঁরা জানবেন। তদুপরি সুয়ো মোতো আগ্রহ প্রকাশের শেষে উচ্চতম আদালত ঠিক কী বিচার করেছিলেন, সে প্রসঙ্গে না-ই বা গেলাম!

কিন্তু আমার শুধুই মনে হতো, হাসপাতালের ভেতরে এত বড় ঘটনা ঘটে গেল – আর সেখানকার জুনিয়র/সিনিয়র ডাক্তার থেকে নার্স বা স্বাস্থ্যকর্মী, কেউই কিচ্ছুটি জানতে পারল না – এ তো অসম্ভব! কেউই কি কোত্থাও মুখ খুলবে না?! কোনও না কোনও একদিন, কেউ না কেউ, কোথাও না কোথাও…

তো যা হয়, আস্তে আস্তে সবই থিতিয়ে গেল। বিপুল বিক্ষোভের পরেও, অন্তর্বর্তী উপনির্বাচনে, শাসকদল বিপুলতর জয়ের স্বাদ পেলেন। এবং বিশ্বাস করলেন যে তাঁরা ‘জনতার আদালতে’ নির্দোষ প্রমাণিত হয়েছেন। কিন্তু…

তারপর…

মন্তব্য বা বিশদ ব্যাখ্যা নিষ্প্রয়োজন।

মেয়েটির মা আপাতত বিধায়ক।

রাজ্যে আপাতত নতুন সরকার। যাঁরা এই অপরাধের বিচার করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। মাসতিনেক আগে।

ব্যাস, এটুকুই।

বাকি সবই আগের মতো চলছে। আইন আইনের পথে চলছে, আর বিচার বিচারের পথে।

এবং প্রতীক্ষা, প্রতীক্ষার পথে।

ও হ্যাঁ, অভয়া-র স্মৃতির প্রতি সম্মান দেখাতে, আজ, দু’মিনিটের নীরবতা পালনের সরকারি নির্দেশ এসেছে।

থালা বাজিয়ে কোভিড না যাক, অন্তত নীরবতার শক্তিতে অভয়া বিচারটুকু পাক – আপাতত এই আশায় থাকছি। আমাদের মতো ক্ষমতাহীনের হাতে আশা (আর সীমাহীন বিরক্তি, এবং কখনও কখনও অক্ষম রাগ) ছাড়া আর কী-ই বা থাকে!

PrevPrevious২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ
Nextজেনারেশন এক্সNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

September 26, 2026 No Comments

অভয়া আন্দোলনের দাবিগুলি কোনও নির্দিষ্ট সময়ের দাবি নয়। সরকার বদলালেও সেই প্রশ্নগুলি থেকে যায়, যতক্ষণ না সেগুলির বাস্তব সমাধান হয়। সেই দাবিগুলিকেই আজ নতুন সরকারের

One Week in Nepal

September 25, 2026 No Comments

It was almost 11 a.m. on September 7 when we reached the India–Nepal border. It was the first time I was crossing from India into

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

September 25, 2026 1 Comment

২২ সেপ্টেম্বর ২০২৬-এ AIIMS Jodhpur-এর Anaesthesiology বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাঃ রাজনরেশ যাদব-কে কর্মরত অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, তিনি ডিউটির সময়

সাম্প্রতিক পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

West Bengal Junior Doctors Front September 26, 2026

One Week in Nepal

Dr. Avani Unni September 25, 2026

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

West Bengal Junior Doctors Front September 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

680846
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]