সরকারি স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশিকা বেরিয়েছে, আজ রবিবার, যেদিন সরকারি স্বাস্থ্য বিভাগের অধিকাংশ দফতর ছুটি থাকে, সেদিন অভয়ার স্মৃতিতে দু’মিনিট নীরবতা পালন করতে।
স্বাস্থ্য বিভাগের যেসব জায়গায় অর্থাৎ প্রতিষ্ঠানে মুখ্যত লেখালেখির/ডিজিটাল কাজকর্ম হয়, এমন নির্দেশ টির্দেশ ভাবা হয় ও প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো চিকিৎসা পরিষেবার ব্যাপার স্যাপার নেই, অর্থাৎ যেসব জায়গা আজ রবিবার ছুটি থাকবে, সেখানে এই ধরনের নির্দেশ পালনের উপায় আছে বটে, কিন্তু হাসপাতালের ওয়ার্ডে রোগীদের পরিষেবা দেওয়ার জায়গায় অমন নির্দিষ্ট দু’/এক মিনিট চুপ করে থাকার প্রস্তাব অনেক ক্ষেত্রেই অবাস্তব।
তাহলেও সরকারের নির্দেশ বলে কথা, যে সরকার গোলযোগ সইতে পারেন না বলে ন্যূনতম অপছন্দের স্বর হলেই চুপ করিয়ে দিতে উদ্যত, সেখানে এই নীরবতা পালন নিশ্চয়ই এক মহৎ উদ্যোগ। বিশেষত আমাদের অভয়ার মা (ও বাবা) এখন সেই সরকারি শাসকদলের অন্যতম নেত্রী, অতএব পুলিশ বিভাগ কিংবা সিবিআই দফতরে নীরবতা পালনের উদযাপন না করে স্বাস্থ্য বিভাগের কর্মীদের জন্য তথা অভয়ার জন্য দু’ মিনিট যথার্থ।দু’মিনিটে নুডলস হয়, তার বিজ্ঞাপনে ছেলেবেলায় দিব্যি মজেছিলাম।
ফলে এই _ভিকাশ_ কিংবা অমৃতকালে শব্দহীন আনুগত্যের দু’ মিনিট ঐ সব বেয়াড়া বিদ্রোহীদের আঁধার রাতের মশালের বদলে আমাদের নারী সুরক্ষায় নিশ্চয়তা দেবে, এই আশা রইল। 🙏










