Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চন্দ্রবোড়ার কবলে পিটুইটারি

Oplus_131072
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • October 2, 2026
  • 6:20 am
  • No Comments

গত সপ্তাহে যখন এগরা হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসাকর্মী দের সর্পদংশন সংক্রান্ত ট্রেনিং দিতে গেলাম, সেইদিনের ঘটনা। ওখানের মেডিসিন বিভাগের চিকিৎসক  ডাঃ তপেন্দু আমার সহপাঠী। মেধাবী ছাত্র ও জনদরদী চিকিৎসক হিসেবে এলাকায় সুপরিচিত। ট্রেনিং শুরুর আগে উনার তত্বাবধানে থাকা সাপ কামড়ের রোগীদের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র গুলি ঝালিয়ে নিচ্ছিলাম। আমার উদ্দেশ্য একটাই। সাপ কামড়ের প্রতিটা রোগীর মৃত্যুই যেহেতু প্রতিরোধযোগ্য তাই প্রতি মৃত্যুর পেছনের আসল কারনগুলি খুঁজে বের করে তার সমাধানের প্রচেষ্টা করা। সেইসময় ডাঃ তপেন্দুর ডাকে কাগজপত্রের ভিড় থেকে চোখ ফেরাতেই দেখলাম, এক মধ্যবয়স্ক রোগী নিয়ে হাজির হয়েছে ও।

এম.বি.বি.এস জীবনে একসাথে পড়াশোনা করার সময় একে অপরকে প্রশ্নবানে বিদ্ধ করতাম। সেই অভ্যাসের রেশ টেনে জিজ্ঞেস করলো এই পেসেন্ট টি অনেকদিন ধরে ভুগছেন। ভালো করে দেখে বলতো কি হতে পারে? চিকিৎসকের বিস্ময়ী চোখে তাকিয়ে দেখলাম। হাত, পা ফোলা। চোখের পাতা টেনে দেখলাম রক্তাল্পতাও রয়েছে। পেটেও খানিক জল জমে আছে। জিজ্ঞেস করলাম- মাদকসেবন করেন নাকি?  উত্তর এলো – না। প্রস্রাব কেমন হচ্ছে? উত্তরে ভদ্রলোক বললেন একটু কম। আমি তখন মনে মনে ডায়াগনোসিস করে ফেলেছি – ক্রনিক কিডনি ডিজিজ।  যার কারনে এরিথ্রোপয়েটিন তৈরি না হওয়ার ফলে রক্তাল্পতা। আর কিডনির দীর্ঘমেয়াদি সমস্যার কারনে পা, মুখ,পেটে ইন্টারস্টিসিয়াল ফ্লুইড জমে গিয়ে এই ফোলা ভাব।

নিজের করা ডায়াগনোসিস প্রকাশ করতেই ডাঃ তপেন্দু বললেন- এই ডায়াগনোসিসের উপর ভর করেই পাশের রাজ্যের প্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজে দীর্ঘদিন ভরতি থেকে চিকিৎসা করিয়েছেন উনি। উন্নতি কিছুই হয়নি। ধীরে ধীরে চলৎশক্তি হারিয়ে অথর্ব হয়ে পড়েছেন এখন। রোগীর হাতে থাকা পুরানো ফাইলগুলো ঘেঁটে দেখলাম – সত্যিই তো। আমার ভাবনা মতই সমস্ত চিকিৎসা হয়েছে ওখানে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। 

ব্রেনের সিটি স্ক্যানের রিপোর্টে কয়েকটি ইস্কেমিক স্পট ছাড়া বিশেষ কিছু চোখে পড়লো না। ইসিজিতে হৃৎস্পন্দনের হার কম। সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা মাঝেমধ্যেই কমেছে। আবার তাৎক্ষনিক চিকিসায় খানিক ঠিকও হয়েছে। মাঝেমধ্যেই প্রস্রাবের ইনফেকশন হয়েছে। অ্যান্টিবায়োটিকের প্রয়োগে প্রায় প্রতিবারই কিছুদিনের জন্য ভালো থেকেছেন।

কিন্তু মুস্কিল হলো- বারবার এরকম হওয়ার কারন টা কি?  

সাতপাঁচ ভাবতে ভাবতে যখন মেডিসিনের বিপুল সমুদ্রে সঠিক রোগ নির্নয়ের জন্য প্রানপনে খাবি খাচ্ছি, ঠিক তখনই ডা: তপেন্দু আর একটি রিপোর্ট হাতে ধরিয়ে দিলেন। থাইরয়েড হরমোনের মাত্রা কম কিন্তু অদ্ভুত ভাবে তার জন্য যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাত্রা ফিডব্যাক পদ্ধতিতে বেড়ে যাবার কথা, তা কিন্ত হয়নি। এছাড়াও কর্টিসলের মাত্রা যাইপরনাই ভাবে কম।  অর্থাৎ কিনা যত সমস্যা – পিটুইটারি তে। 

এবার ভদ্রলোককে প্রশ্ন করলাম হাটে-বাজারে  তথাকথিত আয়ুর্বেদিক ওষুধের নামে যে স্টেরয়েড বিক্রি হয় তার ফাঁদে পড়ে দীর্ঘদিন স্টেরয়েড খেয়েছেন কিনা। ভদ্রলোক শূন্যদৃষ্টিতে নেতিবাচক ভাবে নির্লিপ্ততায় মাথা নাড়লেন।

আমার ডায়াগনোসিস এখন মোটামুটি একটা দিশা খুঁজে পেয়েছে। পিটুইটারির সমস্যার কারনে এইসব সমস্যা হচ্ছে। 

এটা বলার পরেই, ডাঃ তপেন্দু প্রশ্ন ছুঁড়ে দিলো- সে তো বুঝলাম। কিন্তু হঠাৎ পিটুইটারির সমস্যা হলো কোথা থেকে? 

এবার আবার নতুন করে চিন্তাভাবনা শুরু করার মুখেই,  ডাঃ তপেন্দু বললো, এই অবধি আমিও বুঝেছিলাম। কিন্তু আকস্মিক ভাবে গত তিনদিন আগে উনার পাশের বেডে চন্দ্রবোড়া সাপের কামড়ের এক রোগী ভরতি হওয়ায় রোগী নিজের স্মৃতিচারন করতে গিয়ে হঠাৎ বলেছিলেন, আমাকেও চন্দ্রবোড়া সাপে কামড়েছিলো বছর তিনেক আগে।

চমকে উঠলাম আমি। খানিক বিরল হলেও চন্দ্রবোড়া সাপের কামড়ের রোগী যদি কামড়ের একশ মিনিটের মধ্যে সম্পূর্ণ কুড়ি ভায়াল অ্যান্টিভেনাম না পান তাহলে পিটুইটারির সেলাটারসিকা প্রকোষ্ঠের সমস্যায় ‘পিটুইটারি অ্যাপোপ্লেক্সি‘ হয়ে পরবর্তী জীবনে হরমোনাল সমস্যায় জর্জরিত হতে পারেন রোগী। মাষ্টার গ্ল্যান্ড পিটুইটারিতে প্রকোপ পড়লে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম ও আপদকালীন হরমোন কর্টিসল কমে গিয়ে নানা বিপত্তি শুরু হতে পারে।

চিকিৎসা– নিয়ন্ত্রিত কর্টিসলের প্রয়োগ, থাইরক্সিন প্রয়োগ, গোনাডোট্রোপের সমস্যায় টেস্টোস্টেরন ইঞ্জেকশন। 

আমার মুখ খোলার আগেই ডাঃ তপেন্দু বললো, এইসব ওষুধের প্রয়োগ করার পরেই রোগীর উন্নতি শুরু হয়েছে।

রোগীর স্ত্রী বললেন, যে মানুষটি গত দেড় বছর উঠে দাঁড়াতে পারছিলেন না, আজ দিন দুয়েক হলো হাঁটতে শুরু করেছেন।

আমি আমার বন্ধুর অভাবনীয় ডায়াগনোসিসে যাইপরনাই খুশি হয়ে মনে মনে তপেন্দুর বন্ধু হবার গর্বের অনুভবটিকে আপাত দৃষ্টিতে চেপে রেখে শুধু মুগ্ধতাকে সঙ্গী করে ট্রেনিং হলের দিকে রওয়ানা দিলাম।

PrevPreviousসুপার এল নিনোর চোখরাঙানি ও দহন তাড়িত বিশ্বে মৃত্যুর হাতছানি?
Next“যে স্বপ্ন কোনোদিন পুরোনো হয় না”Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“যে স্বপ্ন কোনোদিন পুরোনো হয় না”

October 2, 2026 1 Comment

ফুন্টসোলিং হয়ে জয়গা থেকে বাসে উঠে ফেরার সময় পাভেল কর্চাগিন এর হোটেল জীবনে বুঁদ হয়ে কষ্ট পেতে পেতে ফেরা উত্তরবঙ্গের অখ্যাত মফস্বল শহরের বাসিন্দা বালকটির

সুপার এল নিনোর চোখরাঙানি ও দহন তাড়িত বিশ্বে মৃত্যুর হাতছানি?

October 2, 2026 2 Comments

একটা কাজে একটু বেরিয়েছিলাম। ভাদুরে রোদে ঘোরাঘুরি করতে গিয়ে বিলক্ষণ টের পেলাম যে গরমে জেরবার হবার জোগাড়, অথচ ক্যালেন্ডারের তারিখ জানান দিচ্ছে যে শীতল শীতকাল

ঈশ্বরের জন্মদিন

October 1, 2026 No Comments

ভূমিকা এতোকাল চে গুয়েভারার জীবন পড়েছি,কাপ্তান আমুন্ডসেন,ভ.ই.লেনিন, ডাক্তার নরম্যান বেথুন কিম্বা স্টিফেন হকিংয়ের জীবনী পড়েছি। পড়েছি মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মহাত্মা গান্ধী কিম্বা আমাদের

শম্ভুনাথ দে – এক প্রায়-বিস্মৃত বৈজ্ঞানিক প্রতিভা

October 1, 2026 2 Comments

The year 2009 heralded the 50th anniversary of the discovery of cholera toxin by De, and 128 years have elapsed since the first isolation of

আসুন আমরা SRFTI ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াই।

September 30, 2026 No Comments

অভয়া মঞ্চ SRFTI তে ঘটে যাওয়া তান্ডবে উদ্বিগ্ন। ২৭ সেপ্টেম্বর সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট এর কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের এবং তাদের ইউনিয়নকে কোনো কিছু

সাম্প্রতিক পোস্ট

“যে স্বপ্ন কোনোদিন পুরোনো হয় না”

Dr. Samudra Sengupta October 2, 2026

চন্দ্রবোড়ার কবলে পিটুইটারি

Dr. Subhendu Bag October 2, 2026

সুপার এল নিনোর চোখরাঙানি ও দহন তাড়িত বিশ্বে মৃত্যুর হাতছানি?

Somnath Mukhopadhyay October 2, 2026

ঈশ্বরের জন্মদিন

Dr. Dipankar Ghosh October 1, 2026

শম্ভুনাথ দে – এক প্রায়-বিস্মৃত বৈজ্ঞানিক প্রতিভা

Dr. Jayanta Bhattacharya October 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

684133
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]