Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের কসাই ডাক্তার

IMG_20200424_171020
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • April 25, 2020
  • 7:22 am
  • 4 Comments

১.

– ডাক্তারবাবু, বাচ্চাকে গ্রাইপ ওয়াটার রোজ কতটা করে খাওয়ানো উচিত?

– এটা খাওয়ানোর কথা কে বললো?

– না.. মানে.. সেরকম কেউ নয়। সব বাচ্চাই তো খায়..

– কেন খায়? কার পরামর্শে খায়?

– হজমের জন্য তো গ্রাইপ ওয়াটার দিতেই হবে। কেমন পেট ফাঁপ হয়ে থাকে, পেটে আওয়াজ হয়। তারপর টক টক পটি..

– আর সেটা গ্রাইপ ওয়াটার খেলে ভালো হয়ে যায়। তাই তো?

– হ্যাঁ.. মানে..

– শুনুন, এই বস্তুটির উপকারিতার কোনও বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। বরং, প্রথম ছ’মাসে বুকের দুধের বাইরে এসব হাবিজাবি খাওয়ালে বুকের দুধ কমে যেতে পারে।

– তাহলে হজমের সমস্যা হয় যে..

– এই বয়সে বাচ্চাদের পায়খানা এরকমই হয়। সারাদিনে যতবার দুধ খাবে তারপর বারবার অল্প অল্প করে জলের মতো পায়খানা হতে পারে। সন্ধের দিকে পেট মুচড়ে ব্যথা হতে পারে। আবার কখনও পাঁচ-সাতদিন পায়খানা নাও হতে পারে।

– তাহলে গ্রাইপ ওয়াটার..

– ফেলে দিন। সিম্পলি ফেলে দিন। প্রমাণ নেই এমন কোনোকিছু বাচ্চাকে দেবেন না। ডাক্তারি শাস্ত্রের কোনো টেক্সট বুকে বাচ্চাকে গ্রাইপ ওয়াটার খাওয়ানোর নিদান নেই।

– তাহলে টিভিতে দেখায় যে? কতজন ব্যবহার করেন..

– হনুমান চালিশার অ্যাড দেখেছেন? সুলতানী পাথর?

২.

– সে তো দেখতেই পাচ্ছি। গলার চারদিকে ঘা হয়েছে। কবে থেকে হয়েছে?

– তা পেরায় মাসখানেক হয়েইব্যা। একটা শিকড় বেট্যা লাগাইছিলি হপ্তাখানেক। কিচ্ছু কাজ হয়নি বাপু। মোরা বলি ডাক্তার দেখি লেই..

– সবার আগে বাবা তোমার এই মাদুলিটি খুলতে হবে।

– উ বাপা গ.. এউটুকু বাচ্চা। নজর লেগেইব্যা।

– তা মাদুলি দিয়ে কোন নজরটা আটকাচ্ছে? সেই তো গলায় ঘা করে এনেছো..

– তুমি একটু দেখ্যাশুন্যা ওসুদ দিয়্যা দও..

– না, হবে না। মাদুলি না খুললে ঘা ভালো হবে না। ওই মাদুলির দড়িতে বারবার ঘষা লেগে লেগে চামড়াটা ছিঁড়ে যাচ্ছে। তাছাড়া, ওই দড়ি থেকে জীবাণু ছড়াচ্ছে। তুমি বলো তো.. এই যে বাচ্চার জামাকাপড় রোজ কেচে পরিষ্কার করো.. মাদুলি কাচো রোজ? যত আবর্জনা ওই দড়িতে থাকে।

– তাহলে কী করি বল ত..

– একদম খুলে ফেলো। তোমার খুব বিশ্বাস থাকলে বাচ্চার বিছানার তলায় রেখে দিও কিন্তু গায়ে পরাবে না।

– কিছু হবে নি ত বাবু?

– শোনো.. এইসব মাদুলি দিয়ে রোগ আটকে গেলে আমরা ডাক্তাররা রাস্তায় বসে তুলসীকাঠের মালা গুনতাম আর সরকার হাসপাতাল না বানিয়ে মাদুলি শিল্প খুলতো..

– আচ্ছা লও, খুলে দিব।

৩.

– হ্যালো

– ডাক্তার কাকু, আমি *

– হ্যাঁ, বুঝতে পেরেছি। বল.. কেমন আছিস বাবা?

– আমি ভালো আছি। তুমি কেমন আছো?

– আমার ওই একরকম.. তুই ওষুধটা খাচ্ছিস তো? বন্ধ করিস নি তো?

– না, খাচ্ছি। কাকু, তুমি আর এদিকে আসবে না?

– আসবো রে.. কী করবো বল? গাড়িঘোড়া সব বন্ধ তো..

– কাকু, বাবা বলেছে লক-ডাউন উঠলে তোমার জন্য আলু দিয়ে যাবে।

– তাই?

– আচ্ছা, ঠিক আছে। এখন রাখি। খেলতে যাবো।

– আচ্ছা যা।

******

প্রতিদিন ভাবি একদম নিক্তিমাপা প্রফেশনাল হয়ে যাবো। ‘হ্যাঁ/না/এই ওষুধটা খাওয়াবেন’। ব্যাস!! এর বাইরে অনর্থক বকবক করবো না। তবু ঠিক বলা হয়ে যায়। কেন যে শুধু শুধু সময় নষ্ট করি..

নচিকেতা অনেকদিন আগেই ডাক্তারদের ‘কসাই’ বলে দাগিয়ে গেছেন। আজ ডাক্তার-রোগীর সম্পর্কের ক্রমাবনতির জন্য এসব মানুষ-খেপানো গান-ব্যবসায়ীদের অবদান কম নয়। ঠান্ডা ঘরে বসে ডাক্তারদের গালাগালি করলেই খুব সহজে সস্তা জনপ্রিয়তা পাওয়া যায়।

মাঠে নেমে কাজ করাটা অনেক কঠিন নচিবাবু!! স্বাধীনতার পরে দেশের গড় আয়ু দ্বিগুণ হয়ে যাওয়াটা ফাঁকা বুলিতে আসেনি। কিছু খারাপ মানুষ সব জীবিকাতেই আছেন। সব, সব জীবিকায়। কিন্তু নচিবাবু যেভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জনমানসে ডাক্তারদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন তার জন্য কোনও সমালোচনাই যথেষ্ট নয়। আপনাদের মতো কিছু কুচক্রী মানুষের জন্য বহু তরুণ ডাক্তার কাজ করার ইচ্ছে হারিয়েছেন বা হারাচ্ছেন।

আজ থেকে বছর পাঁচেক আগেও স্যোশাল মিডিয়া বা অন্যান্য জায়গায় ডাক্তাররা সেভাবে নিজেদের বক্তব্য রাখতেন না। শুনে নিন, ডাক্তাররা কাজের ফাঁকে ফাঁকে কলম, গিটার, তুলি, ক্যামেরা হাতে নিলে অনেক তথাকথিত বুদ্ধিজীবীর ভাত মারা যাবে। কাজের সুবাদে ডাক্তারদের যে বিপুল সংখ্যক মানুষের সংস্পর্শে আসতে হয় তার প্রতিটিই একটি করে গল্প, গান, কবিতা হওয়ার দাবী রাখে। ঠান্ডা ঘরের কষ্টকল্পনা নয়। জীবনসমুদ্র সেঁচে তুলে আনা অভিজ্ঞতার মুক্তো।

এতদিনে মানুষ বেশ ভালো করে বুঝে গেছেন সমাজে এসব বুদ্ধিজীবীদের ভূমিকা কী। সমাজের কোন অত্যাবশ্যকীয় চাহিদা এই মানুষগুলি পূরণ করেন? সমাজ-বদল রাত পোহাতেই শ্যামল তৃণদল। তারপর সুযোগ মতো কারো হাতের ছোঁয়ায় শতদল হয়ে ফুটে ওঠে। শাসকের ছায়ায় নির্বিঘ্নে গান-কবিতার বিকিকিনি..

আর হ্যাঁ, সেজেগুজে ক্যামেরার সামনে দু-প্যাকেট চাল বিলি করে সমাজসেবী হওয়া যায় না। ডাক্তাররা তাঁদের কাজ ঠিকই করবেন। গরীব বিধবা বৃদ্ধা ছানির জন্য দেখতে না পেলে, প্রত্যন্ত গ্রামের আদিবাসী বাচ্চাটার জ্বরে গা-পুড়ে গেলে তারা হাসপাতালে এসেই ডাক দেয়, ‘ও ডাক্তার’। সে ডাক রোগমুক্তির সন্ধানে। ডাক্তারের মধ্যেই তারা ভরসা খোঁজে। ডাক্তার তার অধিত বিজ্ঞানের ভরসায় স্টেথো বসায়। আর কেউ না জানুক, বিধবা বৃদ্ধা আর বাচ্চার বাবা-মা বেশ জানে ওই স্টেথোস্কোপ গলায় ঝোলানো মানুষটাই তার অসময়ের সাথী। স্টেথোস্কোপ ঝোলানো মানুষটার সাথে কেমন একটা অব্যক্ত সম্পর্ক গড়ে ওঠে। ওই মানুষটা হাজারবার নিক্তিমাপা প্রফেশনাল হতে চেয়েও পারে না। কেন, কে জানে?

PrevPreviousডাক্তারদের সংগঠনগুলো কি দাবী জানালো মুখ্যমন্ত্রীর কাছে?
Nextমনখারাপঃ শারীরিক দূরত্ব বনাম সামাজিক ঐক্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pradip Sardar
Pradip Sardar
6 years ago

ছুরি, কাঁচির সাথে কলম ও ধরুন ডাক্তারবাবু, তাহলে আমরা অনেক কিছুই জানতে পারবো।

0
Reply
Sudip Ghosh
Sudip Ghosh
6 years ago

“ডাক্তাররা কাজের ফাঁকে ফাঁকে কলম, গিটার, তুলি, ক্যামেরা হাতে নিলে অনেক তথাকথিত বুদ্ধিজীবীর ভাত মারা যাবে। কাজের সুবাদে ডাক্তারদের যে বিপুল সংখ্যক মানুষের সংস্পর্শে আসতে হয় তার প্রতিটিই একটি করে গল্প, গান, কবিতা হওয়ার দাবী রাখে। ঠান্ডা ঘরের কষ্টকল্পনা নয়। জীবনসমুদ্র সেঁচে তুলে আনা অভিজ্ঞতার মুক্তো।”
আমি আপনার এই বক্তব্যের সঙ্গে ১০০% সহমত। আসলে এই জগতে সমালোচনা করাটাই সহজ, কারন সেটা বাইরে থেকে করা যায়- কোনো দায় না নিয়েই।

0
Reply
Partha Das
Partha Das
6 years ago

আমরা পড়েছিলাম “সব ক্ষার ই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়।” কেতা বাবু ও তাই। এরা নিজেদের ভাবে সলিল চৌধুরী। আমার বাবা বলতেন এরা বন্ধ্যা গাছ, তর তর করে বেড়ে ওঠে, ফল দেয় না। যে গাছ ফল দেয় সে নুয়ে পরে। একজন ডাক্তার কে মূল্যায়ন করার ক্ষমতা এদের নেই। আপনি যা লিখেছেন, সেটা হয়তো উনি বুঝবেন না, সস্তার হাততালি কুড়ানোর লোক, এত গভীরতা আছে কি?

0
Reply
আশিস, নবদ্বীপ
আশিস, নবদ্বীপ
6 years ago

খুব ভালো লাগলো

0
Reply

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 No Comments

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669191
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]