Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি পর্ব ২৫

Doctor dead in corona
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • April 28, 2020
  • 8:55 am
  • No Comments

ছোটো বেলায় রূপকথার গল্প বলতেন মা।

“তারপর অনেক রাক্ষস খোক্কস রাজপুত্রকে ঘিরে ধরল। রাজপুত্র তো ভয়ে অস্থির। কি করবে, এতো ভয়ংকর শত্রুদের সাথে লড়বে কি করে? হাতে যদিও তলোয়ার একটা আছে, কিন্তু তাতে তেমন ধার নেই। হঠাৎ মনে পড়ল, বুকের কাছে চেপে ধরা যে সোনার কৌটোটা, তার মধ্যে রয়েছে রাক্ষসদের প্রাণ ভোমরা। কৌটো খুলে যেই না রাজপুত্র ভোমরা বার করেছে, রাক্ষসদের সে কি তড়পানি। ‘তোকে টুকরো টুকরো করে ফেলব। গরম তেলে ভাজব। শিগগিরি ভোমরাটাকে ছেড়ে দে।’ ভোমরার একটা ডানা ছিড়তেই তড়পানি বদলে গেল অনুনয়ে। ‘তোমাকে সাত রাজার ধন এক মানিক দেব। তোমাকে রাজকন্যা এনে বিয়ে দেব। ওটাকে ছেড়ে দাও।’ তারপর পটাং করে ভোমরার মাথা ছিড়তেই শান্তি।”

মা চিরকালের জন্য চলে যাওয়ার সাথে সাথে রূপকথারাও বিদায় নিয়েছে। প্রতিনিয়ত বাস্তবের মুখোমুখি হচ্ছি। এই করোনা মহামারীর সময়ে আরও বেশি করে। বুঝতে পারছি রূপকথার মতো অতো সহজে সবকিছুর সমাধান হয় না।

নেতা মন্ত্রীরা বারবার আমাদের সৈনিকদের সাথে তুলনা করছেন। যদিও সৈনিক হওয়ার দক্ষতা ও ইচ্ছা আমার ধারণা অনেক চিকিৎসকেরই নেই। মানুষ মারা তো দূরের কথা, একটা ক্ষুদ্র প্রাণীকে মারতে গেলেও অনেক চিকিৎসকের হাত কাঁপে।

তাছাড়া এ আবার কীরকম সৈনিক? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এমনকি রোগীর মৃত্যু হলে তার ডেথ সার্টিফিকেট টুকুও লেখার অধিকার নেই।

ঢাল তলোয়ার ছাড়াই লড়তে গিয়ে মৃত্যু হলে আমরা নাকি শহীদের মর্যাদা পাব? তাহলে শুনবেন এক শহীদের গল্প? ডাঃ সাইমন, চেন্নাইয়ের একটি হাসপাতালের নিউরোসার্জেন। তিনি কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে নিজেই কোভিড-১৯ এ আক্রান্ত হন এবং গত রবিবার সন্ধ্যেয় মারা যান। এইসব শহীদদের গান স্যালুটের মাধ্যমে বিদায় জানানো হয় না। পলিথিনে মুড়ে কবর দেওয়া হয়। এমনকি তাঁর কিশোর পুত্র শেষ বারের জন্যও বাবার মুখ দেখতে পায়নি।

ডাঃ সাইমনের শেষযাত্রায় ছিলেন ডাঃ প্রদীপ, তারই এক সহকর্মী। আর ছিলেন এ্যাম্বুলেন্স চালক ও একজন পুলিশ। যে মানুষদের বাঁচাতে গিয়ে তিনি জীবন দিয়েছেন, সেই মানুষেরাই এ্যাম্বুলেন্স ঘিরে ধরেন। তাঁদের দাবী ডাক্তারবাবুকে ওখানে কবর দেওয়া যাবে না। এ্যাম্বুলেন্স চালককে বেধড়ক মারধোর করা হয়। পুলিশকর্মী ও ডাঃ প্রদীপ কোনোভাবে নিজেদের রক্ষা করেন। উত্তেজিত জনতা চলে যাওয়ার পরে ডাঃ প্রদীপ দেখেন ডাক্তারবাবুর মৃতদেহ রাস্তায় গড়াচ্ছে। তিনি ওই পুলিশকর্মীর সাহায্যে মৃতদেহকে গাড়িতে তোলেন। এ্যাম্বুলেন্স চালকের দেহ তখন রক্তে ভেসে যাচ্ছে। তাঁর তাড়াতাড়ি চিকিৎসা শুরু না হলে জীবন বিপন্ন হতে পারে।

ডাঃ প্রদীপ নিজেই ড্রাইভারের আসনে বসেন। তিনি তখনও উপস্থিত বুদ্ধি হারান নি। নিজেই এম্বুলেন্স চালিয়ে চালককে হাসপাতালে ভর্তি করেন। তারপর ডাক্তারবাবুর মৃতদেহ নিয়ে কবরস্থানে যান। কবর খোঁড়ার জন্য কেউ এগিয়ে আসেনি। চোখের জলে ভাসতে ভাসতে কোদাল দিয়ে তিনি নিজেই কবর খুঁড়তে শুরু করেন। ঐ পুলিশ কর্মীটি সারাক্ষণ তাঁর সাথে ছিলেন। তাঁর সহায়তায় ডাঃ প্রদীপ গর্ত করে নিজের সহযোদ্ধার দেহ পুঁতে ফেলেন।

এটা শুধু দক্ষিণ ভারতের গল্প নয়। এটা ভারতের সব কটা রাজ্যের গল্প। কোথাও লকডাউনের সময়ে মাঝ রাতে শুনশান রাস্তায় সিস্টার দিদিকে বের করে দেওয়া হয়। কোথাও সাতদিন কোভিড হাসপাতালে ডিউটি করে আসা ক্লান্ত চিকিৎসককে পাড়ায় ঢুকতে দেওয়া হয় না। আবার কোথাও করোনা আক্রান্ত চিকিৎসককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিচার সভা বসে।

আর সেসময় অসংখ্য তরুণ চিকিৎসককে উপযুক্ত প্রটেকশান ছাড়াই কোভিড রোগীদের চিকিৎসায় লাগিয়ে দেওয়া হয়। তাঁদের শোনানো হয় এক অলৌকিক পনের মিনিটের থিয়োরি। পর পর সহকর্মীরা কোভিড আক্রান্ত হওয়ার পরও বাকিরা কাজ করে যান।

এইসব মৃত্যুভয়হীন প্রত্যেক চিকিৎসকই একেক জন অগ্নীশ্বর। আর অগ্নীশ্বরদের একটাই দূর্বলতা, অসুস্থ রোগী দেখলে তাঁরা অতীতের কথা মনে রাখেন না।

তবে আমরা যারা অগ্নীশ্বর নই তাদের সব কিছু মনে থাকবে। সব কিছু। থালা বাজানো থেকে ডাঃ প্রদীপের চোখের জলে ভেজা নোটটুকুও।
সব কিছু মনে রাখব…
প্রতিটি স্বাস্থ্য কর্মীর প্রতি ফোঁটা চোখের জল…
যদি বেঁচে থাকি, ভুলব না…

PrevPreviousকোভিড-১৯-এর রোগীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে স্বাদ ও গন্ধের অনুভূতি লোপ পেতে পারে
Nextডা নন্দ ঘোষের চেম্বারঃ পর্ব ৩০ টিউমার নিয়ে ধুন্ধুমারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

One Week in Nepal

September 25, 2026 No Comments

It was almost 11 a.m. on September 7 when we reached the India–Nepal border. It was the first time I was crossing from India into

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

September 25, 2026 1 Comment

২২ সেপ্টেম্বর ২০২৬-এ AIIMS Jodhpur-এর Anaesthesiology বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাঃ রাজনরেশ যাদব-কে কর্মরত অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, তিনি ডিউটির সময়

নারী সুরক্ষায় আইন কি বলে?

September 25, 2026 No Comments

 

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

সাম্প্রতিক পোস্ট

One Week in Nepal

Dr. Avani Unni September 25, 2026

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

West Bengal Junior Doctors Front September 25, 2026

নারী সুরক্ষায় আইন কি বলে?

Abhaya Mancha September 25, 2026

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

680167
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]