Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

লকডাউনের প্রভাব গোটা দেশে দেখা যাচ্ছে : প্রধানমন্ত্রী

Adobe_Post_20191217_1053080.6634391815596495
Surajit Dutta

Surajit Dutta

My Other Posts
  • April 27, 2020
  • 8:58 pm
  • No Comments

লকডাউনের ইতিবাচক প্রভাব গোটা দেশে দেখা যাচ্ছে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে করা বৈঠকে একথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় এ দিন প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে  বৈঠক করেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে এটি তাঁর চতুর্থ বৈঠক। যথাক্রমে ২০শে মার্চ, ২রা এপ্রিল ও ১১ই এপ্রিল এর আগের বৈঠকগুলি হয়েছিল।

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, লকডাউনের ইতিবাচক প্রভাব গোটা দেশজুড়ে দেখা যাচ্ছে। গত দেড় মাসে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানো গেছে। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার সঙ্গে ভারতের জনসংখ্যাকে তুলনা করা যায়। মার্চের গোড়ায় ভারত সহ বিশ্বের বহু দেশের পরিস্থিতি প্রায় একই ছিল। তবে, সময় মত পদক্ষেপ নেওয়ায় অনেক ক্ষেত্রেই ভারত তার নাগরিকদের প্রাণ রক্ষা করতে পেরেছে। একইসঙ্গে এদিন তিনি সতর্ক করে বলেন, এই ভাইরাসের প্রভাব সুদূরপ্রসারী এবং এক্ষেত্রে একমাত্র উপায় হল কড়া নজরদারিতে থাকা। তাই ভাইরাসকে কোনভাবে হালকাভাবে নেওয়া উচিত হবে না।

দ্বিতীয় পর্যায়ের লকডাউনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে এপর্যন্ত দুটি লকডাউন হয়েছে। দুটির আঙ্গিক ভিন্ন। আমাদের এখন ভবিষ্যতের কথা ভাবতে হবে। তিনি বলেন, বিশেষজ্ঞদের মত হল আগামী কয়েক মাস ধরে করোনা ভাইরাসের প্রভাব দেখা যাবে। ‘দো গজ দূরি’ মন্ত্রটি পালনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আগামী দিনে আমাদের জীবনে মাস্ক এবং ফেস কভারকে অবিচ্ছেদ্য অঙ্গ করে তুলতে হবে। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। অনেকেরই কাশি হলে বা ঠান্ডা লাগলে বা অন্য কোনও লক্ষণ দেখা দিলে তাঁরা সঙ্গে সঙ্গে সেটি জানাচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

এদিন প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, আমাদের অর্থনীতির বিষয়েও যেমন ভাবতে হবে একই ভাবে কোভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধও চালিয়ে যেতে হবে। তিনি যতটা বেশি সম্ভব  প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন।  করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সকলকে তিনি ‘আরোগ্য সেতু অ্যাপ’টি ডাউনলোড করার প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধানমন্ত্রী  বলেন, আমাদের সাহসী হতে হবে এবং সাধারণ নাগরিকের জীবনে যে সমস্ত পরিবর্তন আসছে সেগুলি গ্রহণ করতে হবে। যাঁরা বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন তাঁদের এই মহামারীর মোকাবিলায়  গবেষণা এবং উদ্ভাবনের কাজ আরও জোরদার  করার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দেন।

রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী  বিভিন্ন নিয়ম-কানুন কঠোর ভাবে মেনে চলার পরামর্শ দেন। বিশেষ করে, হটস্পট এবং রেড জোন এলাকাগুলিকে সতর্ক থাকতে হবে। রাজ্যগুলিকে তিনি রেড জোন এলাকাকে প্রথমে অরেঞ্জ এবং তারপর সেগুলিকে গ্রীন জোনে পরিণত করতে উদ্যোগী হতে বলেন।
বিদেশ থেকে ভারতীদের ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, এই প্রক্রিয়াটি এমন ভাবে করতে হবে যাতে তাঁরা কোন সমস্যায় না পড়েন এবং তাঁদের পরিবারের সদস্যরাও কোন বিপদের সম্মুখীন না হন। তীব্র গরম এবং বর্ষায়  যে সমস্ত রোগ হবার আশঙ্কা  থাকে, সেগুলি মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী আগে থেকেই মুখ্যমন্ত্রীদের পরিকল্পনা গ্রহণের পরামর্শও দেন।

PrevPreviousকরোনা পরিস্থিতিতে ২১ মে পর্যন্ত সাবধানে থাকতে চায় রাজ্য
NextImmunisation in PandemicNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

April 22, 2026 No Comments

১৯ এপ্রিল ২০২৬ দুই দ্বারপাল জয় ও বিজয়কে খানিকটা বাধ‍্য হয়েই মানে বড় ঝামেলা এড়াতে বৈকুন্ঠ থেকে নির্বাসন দেন ভগবান বিষ্ণু। দুজনেই তাঁর খুব প্রিয়,

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

April 22, 2026 No Comments

২০ এপ্রিল ২০২৫ ফেসবুক লাইভে আলোচিত।

।।দেয়ালে পিঠ।।

April 22, 2026 No Comments

বক উড়ে যায় ঝাঁকে ঝাঁকে দোলন চাঁপার পাতা কাঁপে তাই বলে কি দূর্বা ঘাসে ছিটে ছিটে রক্ত লেগে নেই? পুকুর পাড়ে শ্যাওলা জমে শামুক খোলায়

কার যেন এই মনের বেদন?

April 21, 2026 No Comments

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

April 21, 2026 No Comments

এক একটা বিপদ আসে, আর এক একটা নতুন শব্দ ঢোকে গ্রামের মানুষের মুখের ভাষায়। ২০১৮-তে ‘নোটবন্দি।’ ২০২০-তে ‘লকডাউন।’ আর এ বারে, এই ২০২৬-এ মুখে মুখে

সাম্প্রতিক পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

Dr. Amit Pan April 22, 2026

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

Doctors' Dialogue April 22, 2026

।।দেয়ালে পিঠ।।

Shila Chakraborty April 22, 2026

কার যেন এই মনের বেদন?

Pallab Kirtania April 21, 2026

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

Swati Bhattacharjee April 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618767
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]