Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিকেল কলেজ ও সাগর দত্তের ইন্টার্নদের ট্রেনিং এর জন্য পাঠানো হচ্ছে অন্য মেডিকেল কলেজে।

IMG-20200630-WA0005
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • June 30, 2020
  • 8:35 am
  • One Comment

গতকাল 29 শে জুন 2020 রাজ্যের স্বাস্থ্য শিক্ষা আধিকারিক এক জেনারেল অর্ডারে মেডিকেল কলেজ এবং কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতালের ইন্টার্নদের প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দিলেন অন্যান্য মেডিকেল কলেজগুলোতে।

কালকেই এম সি আই এর পরিদর্শন শেষ হয়েছে। সঙ্গে সঙ্গে নিজের রূপ প্রকাশ করে ফেলল রাজ্য সরকার।

দুটো মেডিকেল কলেজই করোনা চিকিৎসার টারশিয়ারি কেন্দ্র হিসেবে ঘোষিত হয়েছিল আগেই। মেডিকেল কলেজে করোনা নয় এমন রোগীর ভর্তি বন্ধ, এম বি বি এস, এম এস-এমডি, ডিএম-এম সি এইচ প্রশিক্ষণার্থীদের পঠন-পাঠন এবং হাতে কলমে প্রশিক্ষণ বন্ধ তিন মাসের ও বেশি সময় হল। ক্ষোভ ধূমায়িত হচ্ছিল। আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা।

ক্ষোভ প্রশমিত করার জন্য সরকার কি না করেছে!! জুনিয়র ডাক্তারদের বহুদিনের প্রাপ্য বকেয়া ভাতা বৃদ্ধি করে বলা হলো করোনা যুদ্ধে তাদের ভূমিকাকে সম্মান জানাতে এই ভাতা বৃদ্ধি। (আসলে এই ভাতাবৃদ্ধির কথা ছিল ২০১৯-এর নভেম্বর নাগাদ।)

ডাক্তারদের সংগঠনগুলোকে নবান্ন সভাঘরে বৈঠকে ডাকা হল। তারা পঠন-পাঠন নিয়ে তাদের উদ্বেগের কথা বললেন, সমাধানের পথ বাতলালেন, আশ্বাস দেওয়া হল সেই মতো কাজ করা হবে।

মেডিকেল কলেজের পিজিটিরা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন। জানালেন করোনা চিকিৎসা করতে তাদের আপত্তি নেই, কিন্তু পাশাপাশি নন-কোভিড রোগীদের চিকিৎসা শুরু হোক। পঠন পাঠন এবং প্রশিক্ষণ শুরু হোক অবিলম্বে। তারা প্রস্তাব দিলেন কেবল মেডিকেল কলেজ বা সাগর দত্ত নয়, সব মেডিকেল কলেজেই একটি করে ব্লক নির্দিষ্ট থাকুক করোনা চিকিৎসার জন্য, বাকি অংশে নিয়মিত কাজ চলুক। প্রতিমন্ত্রী জানিয়েছিলেন তিনি প্রস্তাবগুলোর সঙ্গে সহমত, আলোচনার বিবরণ তিনি জানাবেন মুখ্যমন্ত্রীকে, আশা করা যায় সমস্যার সমাধান হবে।

এমনকি মেডিকেল কলেজের কলেজ কাউন্সিল, সব বিভাগের প্রধানদের নিয়ে যা গঠিত, সেও প্রস্তাব করেছে করোনা চিকিৎসার পাশাপাশি নন কোভিড চিকিৎসা শুরু করার, পঠন পাঠন ও প্রশিক্ষণ পুনরায় আরম্ভ করার।

কিন্তু সরকারের কি ভূমিকা?

১। নন-কোভিড রোগী মেডিকেল কলেজে যাতে ভর্তি হতে না পারে তার জন্য ডিপার্টমেন্টগুলিতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় স্টাফ দিচ্ছে না।

২। ডিপার্টমেন্টগুলির সত্তা অবলুপ্ত করা হচ্ছে।

৩। বিভাগীয় প্রধানদের পরামর্শ না শুনে একতরফা পূর্বনির্ধারিত সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে কলেজ কাউন্সিলকে প্রহসনে পরিণত করা হচ্ছ এবং জটিলতা তৈরী করা হচ্ছে।

৪। করোনা চিকিৎসার বিকেন্দ্রীকরণ হলো না।

৫। পঠন পাঠন প্রশিক্ষণের যে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল পিজিটিরা ও কলেজ কাউন্সিল সেরকম কোনো উদ্যোগ নেওয়া হলো না।

৬। আড়াইশো জন ইন্টার্নকে অন্য মেডিকেল কলেজে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে লোক বল অনেকটা কমিয়ে ফেলা হলো।

৭। মানুষজনের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে পয়লা জুলাই চিকিৎসক দিবসকে ছুটির দিন ঘোষণা করা হলো। সবাই ছুটি পাবেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ছাড়া।

আজ মেডিকেল কলেজে কলেজ কাউন্সিলের সভা হবে। কলেজ কাউন্সিল কি সিদ্ধান্ত নেয় তা দেখে আন্দোলনের সিদ্ধান্ত নেবেন জুনিয়র ডাক্তাররা।

সরকার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে হয়তো স্টাম্প লাগাবে জনবিরোধী বলে। তাদের মাইনে বাড়ানো হয়েছে, চিকিৎসক দিবসকে ছুটির দিন ঘোষণা করা হয়েছে–তার পরেও আন্দোলন?!

কি হতে চলেছে তা দেখবার জন্য বুঝবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

PrevPreviousওয়াশিংটনের মৃত্যু
Nextপ্রশ্নNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
রবীন মজুমদার
রবীন মজুমদার
5 years ago

একচক্ষু হরিণের মতো শুধু covid 19 এর দিকে নজর রেখে চললে আর কিছুদিনের মধ্যেই অন্যান্য অসুস্থতা জনিত মৃত্যু করোনা মৃত্যুকে ছাপিয়ে যাবে। কিন্তু অন্য কারণে মৃত্যুর এখন ত কোনো তথ্যই নেই। গত বছরেই পশ্চিমবঙ্গে এই সময়ে দৈনিক/মাসিক মৃত্যুর সংখ্যা ও সেসবের কারণের তথ্য কি বলে? প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থার জন্য ভোগান্তি কম হচ্ছে না।

0
Reply

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

বিষাদ-শিকার

May 29, 2026 No Comments

ফ্রিজশটে ধরা ছিলো বিষণ্ণমন ফোকাস গেছিলো সরে জীবনের থেকে পৃথিবীর তাঁকে আর নেই প্রয়োজন, রুটিনে সময় রোজ সেই কথা লেখে.. এরকম বাজে স্ক্রিপ্ট কার যে

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

May 28, 2026 No Comments

২৬ মে, ২০২৬ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রায় ৬ কোটি ৩২ লক্ষ মানুষ মতদান করেছেন। সংবাদসূত্র অনুসারে ৩৫ লক্ষের বেশি নাগরিকের ভোটাধিকার বিবেচনাধীন ছিল। নির্বাচনের আগে

জানা কথা

May 28, 2026 No Comments

রাজার হ‍্যাঁতে হ‍্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা। জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা। বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

বিষাদ-শিকার

Arya Tirtha May 29, 2026

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Sangrami Gana Mancha May 28, 2026

জানা কথা

Arya Tirtha May 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626158
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]