Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জনস্বাস্থ্যের বিপর্যয় কীভাবে কিছুটা হলেও ঠেকানো যেতে পারে?

FB_IMG_1595176535220
Dr. Debashis Halder

Dr. Debashis Halder

Physician, health right activist
My Other Posts
  • July 20, 2020
  • 7:13 am

দেখে ভালো লাগছে যে আমাদের রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক আমাদের, জুনিয়র ডাক্তারদের প্রস্তাব মতো কিছু উদ্যোগ নিচ্ছে। আমরা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার দের সংগঠন MCKRDA এর পক্ষ থেকে কিছুদিন আগে প্রেস বিবৃতি দিয়ে বেশ কিছু প্রস্তাব রাখি যা এই মুহুর্তে কোভিড মোকাবিলার জন্য অত্যন্ত জরুরি বলে আমাদের মনে হচ্ছে।

কোভিড এর বিরুদ্ধে লড়াই টা আমরা করছি সরাসরি যুদ্ধক্ষেত্রে থেকে আর সমস্ত নীতিনির্ধারকেরা এসি ঘরে বসে কাগজে কলমে পলিসি নির্ধারণ করছেন। তার ফলে যে ফাঁক থেকে যাচ্ছে, তার খানিকটা অন্তত মিটবে এই প্রস্তাব গুলো মানলে আর তাতে উপকার হবে আসলে জনসাধারণের, সেটা অল্প হলেও বুঝছেন তাঁরা।

গঠিত হয়েছে ৩০ সদস্যের সেল, সাসপেক্টেড রোগী ও কোভিড আক্রান্ত রোগীরা কিভাবে কোথায় যাবেন, ভর্তি হবেন সে বিষয়গুলি তারা স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম থেকে মনিটর করবেন৷ এম্বুল্যান্স এর ব্যাপারেও দায়িত্ব নেবে এই কন্ট্রোল রুম।

প্রতিটি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট হওয়ার পর কোনো রোগীর রিপোর্ট পজিটিভ এলে তা কেন্দ্রীয় একটি ডেটাবেসে নথিভুক্ত করার কাজও করা হবে বলে খবর।

কিন্তু সমস্যা হল, গতকাল ও আজও কিন্তু এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে বার বার ফোন করে রোগীর পরিজন রা বুঝতে পারেন নি কোথায় নিয়ে যেতে হবে। তাতে হয়রানির চূড়ান্ত হতে হয়েছে। ফলে ঘোষণা হলেও যথাযথ কাজ হচ্ছে কিনা সে বিষয়ে দায়িত্বশীল হতে হবে। যে পরিমাণে সংক্রমণ এবং তার সাথে পাল্লা দিয়ে জনসাধারণের ভয় বাড়ছে তাতে রেফারেল, এডমিশন, টেস্টিং সংক্রান্ত জটিলতা কমিয়ে যথাযথ কোভিড মোকাবিলা করতে গেলে কন্ট্রোল রুম কে ২৪x৭ কার্যকরী থাকতে হবে, বেড এর সংখ্যা স্বচ্ছ ভাবে পাবলিশ করতে হবে, প্রতিটি হাসপাতাল ও এই কন্ট্রোল রুমের অত্যন্ত উচ্চ পর্যায়ের কো-অর্ডিনেশন লাগবে, নাহলে যে কারণে এটা চালু করা হল তা হবে না, কেবল আরেকটা গিমিক হিসেবেই থেকে যাবে।

কিন্তু মূল সমস্যা যেটা থেকে যাচ্ছে যে তা হল, প্রতিটি হাসপাতালে ‘কোভিড ব্লক’ বানানো, অন্ততপক্ষে প্রতিটি হাসপাতালে সাসপেক্টেড রোগীদের জন্য SARI(সিভিয়ার একিউট রেসপিরেটরি ইলনেস) ওয়ার্ড বানানো, টার্সিয়ারি হাসপাতাল গুলোকে খারাপ রোগীদের জন্য নির্দিষ্ট করা ও কম উপসর্গ যুক্ত রোগীদের লেভেল ১, ২ হাসপাতালে রাখা – এই বিষয়গুলি নিয়ে স্পষ্টতার চূড়ান্ত অভাব ও ঢিলেমি।

NRS হাসপাতালে ১১০ বেডের কোভিড ব্লক ইতিমধ্যে খোলা হয়েছে। অত্যন্ত স্বাগত উদ্যোগ। বাকি হাসপাতাল গুলো তেও অবিলম্বে এই ব্যবস্থা করতে হবে। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কমিটি কে নিয়মিত হাসপাতাল গুলি পরিদর্শন করতে হবে ও আইসোলেশন ওয়ার্ড, ডনিং ডফিং এরিয়া, SARI ওয়ার্ড থেকে কিভাবে সংক্রমণ ছড়ানো ন্যূনতম হয় তার ব্যবস্থা করতে হবে। হাসপাতাল গুলোর ‘নন কোভিড উইং’ এ বাকি রোগের চিকিৎসা স্বাভাবিক রাখতে হবে, সেফ হোম কোয়ারান্টাইন, লেভেল ১,২ হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে হবে অনেক, টার্সিয়ারি হাসপাতাল গুলোতে হাই ফ্লো অক্সিজেন লাইন, ভেন্টিলেটর এর সংখ্যা বাড়াতে হবে।

সোজা কথায় কেবল নোটিশ দিয়ে নয়, যুদ্ধকালীন তৎপড়তায় যথাযথ কো-অর্ডিনেশন করে, যথাযথ বিজ্ঞান সম্মত মডেলে পরিকাঠামো তৈরি ও ব্যবহার যদি করা যায়, তাহলে জনস্বাস্থ্যের বিপর্যয় খানিক হলেও ঠেকানো যেতে পারে।

#DoctorsForPeople
#InclusiveNotExclusive

PrevPreviousকরোনা বেডের আকাল!!
Nextমালুমঘাটের এলেমদারNext

সম্পর্কিত পোস্ট

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

May 28, 2026 No Comments

২৬ মে, ২০২৬ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রায় ৬ কোটি ৩২ লক্ষ মানুষ মতদান করেছেন। সংবাদসূত্র অনুসারে ৩৫ লক্ষের বেশি নাগরিকের ভোটাধিকার বিবেচনাধীন ছিল। নির্বাচনের আগে

জানা কথা

May 28, 2026 No Comments

রাজার হ‍্যাঁতে হ‍্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা। জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা। বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।

মানসিক স্বাস্থ্য নিয়ে ট্যাবুগুলো ভাঙি

May 28, 2026 No Comments

কথা বলুন, আমাকে বলতে পারতিস, কেন, কেন এমন করলি- যত ঢপবাজি। প্রতিবার ডিপ্রেশনের জন্য আত্মহত্যার ঘটনা ঘটার পর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, কেন আমার

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

May 27, 2026 No Comments

পুজো কেটে গেল। কালীপুজো, ভাইফোঁটাও পেরিয়ে গেল ক্যালেন্ডারের ঘর – পলাশকান্তির সঙ্গে আকাশমণির পরিচয়টা আর এগরোলে আটকে রইল না। আলুকাবলি, ফুচকা, নন্দন, অ্যাকাডেমি, প্রিন্সেপ ঘাট,

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

May 27, 2026 No Comments

শুরুর কথা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে বর্তমান সময়ে কিছু শোরগোল তৈরি হয়েছে। এর সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক চরিত্র ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আয়ুর্বেদে বেশ কিছু কৌতুহূলোদ্দীপক

সাম্প্রতিক পোস্ট

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Sangrami Gana Mancha May 28, 2026

জানা কথা

Arya Tirtha May 28, 2026

মানসিক স্বাস্থ্য নিয়ে ট্যাবুগুলো ভাঙি

Dr. Indranil Saha May 28, 2026

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 27, 2026

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

Dr. Jayanta Bhattacharya May 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625876
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]