Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সপ্তাহে দুদিন লকডাউনঃ কিছু কথা

IMG_20200729_151255
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • July 30, 2020
  • 8:43 am
  • No Comments

সপ্তাহে দুদিন লকডাউন নিয়ে বাজারু বাঙ্গালী খুব খিল্লি করছে দেখছি। মিম ট্রোলের ছড়াছড়ি। কিন্তু এতে এত হাসাহাসি, তুচ্ছতাচ্ছিল্য করার কি আছে বুঝতে পারছি না।

মানছি ভাইরাসের ইনকুবেসন পিরিয়ড হিসেব করে ৩ সপ্তাহ টানা লকডাউন প্রয়োজন বলে ঘোষণা করা হচ্ছিল। সেটা ঠিক, কিন্তু সেটা তখন ঠিক ছিল যখন দেশে ৫ হাজার করোনা কেস ছিল আর সারা দেশে একসাথে লকডাউন করা হয়েছিল। সেই সুযোগ আমরা হারিয়েছি। এখন ১৫ লাখ কেস। দেশের বাকি জায়গা খোলা অতএব এখন সেই পদ্ধতি প্রয়োগ সম্ভব নয়।

আর এমনিতেই মানুষের হাঁড়ির হাল। আবার টানা লকডাউন কি আমরা বহন করতে পারি? মনে হয় না। সেক্ষেত্রে এই সপ্তাহে দুদিন লকডাউনে কি লাভ হবে?

১. ধরে নিলাম রোজ লকডাউন না থাকলে ১০০০ সংক্রমণ হয়। যেদিন লকডাউন সেদিন স্বাভাবিক ভাবেই কিছু কম হবে, ধরা যাক ৫০০। তাহলে মাসে ৪০০০ কেস কম হবে। এতে হাসপাতালে চাপ কমবে। আপনি বলবেন কেন এই ৫০০ জন পরের দিন হবে। হ্যা হবে, কিন্তু পরের দিন। মানে একদিন হাসপাতালে তো চাপ কমল। মনে রাখবেন হাসপাতাল মানে শুধু বেড নয়। বেড আপনার বাড়িতেও আছে, আবার ক্যাওড়াওলা যাবার জন্যও আছে। হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এদের পক্ষে টানা পাঁচ মাস এভাবে টানা সম্ভব না। এভাবে পিপিই পরে এভাবে নিজের পরিবার, বাচ্চা থেকে দূরে থেকে, এভাবে রোজ গ্যারাজে স্নান করে ঘরে ঢোকা, কতদিন এই প্রেশার তারা সামলাতে পারবে? তার ওপর রোজ এত এত রোগী। দুমাস তিনমাস স্ট্রেচ করা সম্ভব তার পর ফেটিগ আসবেই। সেক্ষেত্রে যদি এই রোগীর প্রেশার একটু ছড়িয়ে দেওয়া যায়, তাতে লাভ রোগীর।

২. শুধু স্বাস্থ্য কর্মীরা নন। বাকি যারা ব্যাংকে কাজ করেন, বা অন্যান্য অফিস বা ব্যাবসায়ী তাদের পক্ষেও কি টানা সপ্তাহে ছদিন একই ভাবে সাবধানতা অবলম্বন করা সম্ভব? না। ক্লান্তি আসবেই, তাতেই আসবে অসাবধানতা আর তাতেই বাড়বে ইনফেকশন। সেখানে সপ্তাহে দুদিন এই মাস্ক, শারীরিক দুরত্ব আর স্যানিটাইজেসন থেকে বাড়িতে বসে খানিক রেহাই তো মিলবে। বাকি তিন চারদিন আবার টেনে দেবেন তারা মাস্ক পরে।

এখন ভাইরাসকে আর লকডাউন করে কন্ট্রোল করা সম্ভব না এটা মানুন। এখন লকডাউন একটু শক্তি সঞ্চয় করে রাখার জন্য আর একটু সময় কেনার জন্য যতদিন এর স্থায়ী সমাধান না আসে।
হাসাহাসি না করে নিজের দায়িত্বগুলো পালন করুন প্লিজ।

PrevPreviousআইসোলেশনের শেষ দিনরাত্রি
Nextকরোনা ভাইরাস প্রতিরোধের ১০টি টিপসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630566
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]