Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চ্যাপটার

IMG_20200725_153154
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • August 8, 2020
  • 9:39 am
  • No Comments

ওহে ইতিহাসবিদ, ২০২০র কোভিড ভল্যুমটা আনো তো!
ওই যে কোণের দিকে রাখা বেশ মোটামতো বই,
কি হবে দিয়ে প্রাচীন আর মধ্যযুগের জ্ঞান অত,
স্কুলের ইতিহাসে বর্তমানের লড়াইয়ের চ্যাপটার ঢোকাবোই।

পড়ো, পড়ো, কি লেখা আছে.. ছবি দেওয়া আছে নিশ্চিত,
প্রথম পাতাতে কি? মাস্কের কালোবাজারি.. টেস্টের অভাব..
পি পি ই’র হাহাকার.. বিরোধীর রাজ্যতে ফিরে পাওয়া ভিত..
ধুত্তোর, এ তো নেগেটিভ সব! প্রশ্ন উঠলে বাবা কে দেবে জবাব,
উল্টাও তাড়াতাড়ি, এই পর্যায়টা বাদ দিয়ে দিতে হবে সন্তর্পণে,
বরঞ্চ লেখা হোক বিদেশীর আগমনে দ্রুত খাড়া করা দেওয়ালের কথা,
নাহ, থাক, ওটাতেও ক্লাস ডিভিশনের ধারণা হবে কচি মনে,
ইমেজের যুগ বাবা, খারাপ প্রশ্নগুলো না ওঠাই ভালো অযথা,
পরের পাতায় যাও। ওই তো, কি সুন্দর ছবি, সবাই থালা বাজাচ্ছে,
তার মানে লকডাউন শুরু। আহা, পরের ছবিটাতে সবাই নেভাচ্ছে আলো,
লেখো তাড়াতাড়ি। পরের ছবিতে যাই, ওকি অতগুলো লোক হেঁটে কোথায় যাচ্ছে,
ওটা কোন বাচ্চার ছবি? জামলো মকদম.. নাম যেন চেনা চেনা, চেপে যাওয়া ভালো,
মরে গেছে দেখছি যে! আহারে, যাক গে কি করা যাবে, সময়ই তো দায়ী,
পরের ছবিটা দেখি.. ওই তো ঘোষণা হচ্ছে রেশনে চাল ডাল বিলকুল ফ্রী তে,
ও ছবিটা লাল কেন? রক্ত ও রুটি পড়ে রেলের লাইনে, নিচে ক্যাপশন ‘পরিযায়ী’
আহ! উল্টাও উল্টাও, ওই তো সিনেমার হিরো হিরোইন লাইন লাগাচ্ছেন ফান্ডে দিতে,
ওটা বেশ ফলাও করে লিখো। দেশের নয়, দেশের চালকের কথাই তো ইতিহাস
এখানেও ব্যত্যয় না হয়। ছবি দেখি.. জনহীন শুনশান রাস্তা, বাহ, লকডাউন সফল,
বিশ্বে বৃহত্তম, লিখতে ভুলো না। দূষণ গিয়েছে কমে, বিশুদ্ধ বাতাস,
এসবও লিখতে পারো। ভালো যা যা পারো লেখা চাই অবিকল।

পাতা উল্টাও দেখি তারপরে কি..পজিটিভ এক লাখ থেকে দশ..এগোচ্ছে আরো..সতেরো..
ডাক্তার নার্সদের ঘরে যেতে বাধা.. কেউ উঠালো না করোনা রোগীকে…
পড়শিরা একঘরে করেছে পজিটিভ পরিবারকে.. মরে গেলে সৎকার নিয়ে নানা গেরো..
ধুত্তোর, ভালো কিছু খোঁজো, কালিঝুলি মাখা সব সংবাদ গিয়েছে কে লিখে,
ওই তো! খোলা হচ্ছে মন্দির মসজিদ, শপিং মল, ফুটপাতের মার্কেট,
জারি হচ্ছে নির্দেশ মাস্ক পরে কেনাকাটার! কিন্তু দোকানের ছবিতে ভিড় নেই একদম,
ওটা সংশোধন করতে হবে, মনে রেখো। ওই তো এসে গেছে বিদেশ থেকে যুদ্ধজেট,
কি সুন্দর দেখো, দেখলেই বুক কাঁপবে শত্রুর। লেখো, ওসব আসার পরেই চীনের সুর নরম..
কি বললে? ওটা তথ্যে নেই? কতবার বলেছি, যা লেখা থাকে সবই কি সত্য নাকি,
লেখো একটু রেখে ঢেকে। পাতা উল্টাও.. মোটামুটি কুড়ি লাখের দিনে ,
বেশ ঘটা করে ভগবানের ভিত হবে। ওটা একটু ভালোভাবে লিখতে হবে,
ঈশ্বরটা বোল্ড লেটারে, দেশবাসীর আবেগ জড়িয়ে আছে ওর সাথে,
কি বলছো? খিদে? বেকারত্ব? মুদ্রাস্ফীতি? তুমিও হয়েছো বেশ, বুঝবে যে কবে,
আজ অবধি ইতিহাস সত্যি বলেনি, তথ্যরা বদলায় ধর্মের হাতে।

ও কি! উঠলে কেন ইতিহাসবিদ? কি বলছো, যা ঘটেছে তাই লিখবে?
ইন্টারনেটের যুগ বলে ভয় পাচ্ছো সবাই সব জানে? ভয় নেই, ভয় নেই,
অ্যালগরিদম কেনা যায়, খবর পাল্টে দেওয়া যায়। আর কবে তুমি যে শিখবে,
এটা মহামতি গোয়েবলসের যুগ। গুগল করে যা পাবে, এখন সত্যিকথা হয় সেই।

তবু, ঠিকই বলেছো, কটা দিন আরো যেতে দাও, লোকের স্মৃতিতে যাক ভেজালরা মিশে,
তারপরে চ্যাপটার যোগ করা যাবে। আপাতত সিলেবাসে ইতি হোক উনিশশো সাতচল্লিশে..

PrevPreviousফ্রেডরিক গ্রান্ট বান্টিঙঃ কর্ম ও জীবন পর্ব ১
Nextফ্রেডরিক গ্রান্ট বান্টিঙঃ কর্ম ও জীবন পর্ব ২Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669942
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]