Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডিলিউশানাল প্যারাসাইটোসিস

WhatsApp Image 2020-08-21 at 08.55.47
Dr. Aritra Chakraborty

Dr. Aritra Chakraborty

Psychiatrist
My Other Posts
  • August 31, 2020
  • 8:20 am
  • One Comment

মালতী দেবীর বয়স এখন ষাট বছর। মালতী দেবী গত একবছর বাড়িতে একাই থাকেন। তাঁর স্বামী গত হয়েছেন এক বছর আগে। একমাত্র ছেলে দিল্লিতে এক বড় প্রাইভেট কোম্পানিতে চাকরী করেন। ছেলে অনেকবার মাকে তাঁর কাছে নিয়ে যেতে চেয়েছেন। কিন্ত ভিটের টানে মালতী দেবী তাঁদের বর্ধমানের আদি বাড়িতেই থেকে গেছেন। স্বামীর মৃত্যুশোকও ক্রমশ কাটিয়ে উঠেছেন। কিন্তু গত কয়েকমাস যাবৎ তিনি এক অন্য সমস্যায় পড়েছেন। তাঁর সারা শরীর জুড়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে- যেন গায়ের চামড়ায় পোকা চলে বেড়াচ্ছে।  প্রথম দিকে খালি রাত্রে ব্যাপারটা হচ্ছিল। এখন তো সবসময়ই একই অবস্থা।

সময়ের সাথে সাথে সমস্যার তীব্রতাও ক্রমশ বাড়তে লাগল। এক সপ্তাহে ছেলে এসে সব শুনলেন ও মাকে চর্ম রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন। ডাক্তারবাবু পরীক্ষা করে জানালেন যে চামড়ায় কোন পোকা নেই। এটা মনের ভুল।

ডাক্তারবাবুর কথা তাঁর মনে ধরল না। ডাক্তারবাবু রোগ ধরতে পারলেন না – এই ক্ষোভ নিয়ে মালতী দেবী বাড়ি ফিরে এলেন। ছেলে ও আত্মীয়-স্বজনেরা কেউই যদিও পোকা দেখতে পান না, তবুও মালতী দেবীর দৃঢ় বিশ্বাস যে তাঁর গায়ের চামড়ায় লক্ষ-লক্ষ পোকা আস্তানা গেড়েছে। তিনি নিজে কিন্তু পোকাগুলোকে দেখতে পান।ডাক্তারবাবুর ওপর বিশ্বাস হারিয়ে তিনি নিজেই কিছু টোটকা প্রয়োগ করেছেন। তিনি সারা শরীরে ভেসলিন, সর্ষের তেল, ডেটল, কেরোসিন, ভিনিগার অনেক কিছু মেখে দেখেছেন। দু-একদিন হয়তো একটু ভালো থেকেছেন। তারপর আবার যে কে সেই।

মাঝখান থেকে বিভিন্ন রাসায়নিক লাগানোর ফলে তাঁর চামড়াতে ঘা হয়ে গেছে। এবারে যখন তাঁর ছেলে বাড়ি এলেন তখন ছেলে দেখলেন মায়ের শরীরে অজস্র কাটা দাগ। আসলে মালতী দেবী মারিয়া হয়ে নখ ও ব্লেড দিয়ে কেটে চামড়া থেকে পোকা বের করার চেষ্টা করছেন। তড়িঘড়ি মালতী দেবীকে আর এক চর্ম বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হল। এই ডাক্তারবাবু জানালেন যে রোগটি আদপে চামড়ার রোগই নয়।এটি আসলে একটি মানসিক রোগ এবং রোগটির নাম “ডিলিউশানাল প্যারাসাইটোসিস”।

“ডিলিউশানাল প্যারাসাইটোসিস” বা “একবোম সিনড্রোম” হল একধরনের মানসিক রোগ যেখানে রোগী মনে করেন তাঁর শরীরের চামড়ায় বা অন্য কোন স্থানে পোকা বা ওই জাতীয় কোন প্রাণী বাস করছে। অন্য কেউ ওই জাতীয় পোকা দেখতে না পেলেও এই রোগীরা পোকা বা ওই জাতীয় কিছু দেখতে পান এবং চামড়া থেকে ওই পোকাগুলিকে বের করার নানান পন্থা অবলম্বন করেন। যদিও তাতে সমস্যা কমে না।

পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি। সাধারণ ভাবে ৫৫ থেকে ৭০ বছর বয়স্কদের মধ্যে এই রোগ দেখা যায়। কোকেন বা ওই জাতীয় কিছু মাদক দ্রব্য ব্যবহার করলে এই রোগ অল্পবয়স্কদের মধ্যেও দেখা যেতে পারে। গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের মধ্যে ডোপামিন নামক একটি রাসায়নিকের পরিমাণে বৃদ্ধি এই সমস্যার কারণ।

এই রকম সমস্যায় মানসিক রোগ বিশেষজ্ঞের অর্থাৎ সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া দরকার।

PrevPreviousফ্রেডরিক গ্রান্ট বান্টিঙঃ কর্ম ও জীবন- পর্ব ২৫
Nextকরোনার দিনগুলি ৫৯ বড়োলোকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

ভালো লেখা। বেশি করে লিখুন। মানুষ যত পড়বে তত সামাজিক ভাবে অন্য মানুষের পাশে দাঁড়াতে পারবে। আমিও খুব উপকৃত হলাম।

0
Reply

সম্পর্কিত পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

May 30, 2026 No Comments

যতদিন বাঁচি, ততদিন শিখি। কোষ্ঠকাঠিন্য হলে দেশের এই পরিস্থিতিতে জল বাঁচানো একান্ত দূরদর্শী সিদ্ধান্ত, আর পাতলা ইয়ে হলে পেট সাফা মানেই শরীর চাঙ্গা – মানে,

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

May 30, 2026 No Comments

তেলাপোকা বা আরশোলা একরকম ক্ষতিকর পোকা যেগুলি আমাদের ঘর গেরস্থালির মধ্যে লুকিয়ে থেকে সুযোগ পেলেই খাদ্য দ্রব্যে হানা দেয়, সংক্রামিত করে এবং নানারকম রোগের সৃষ্টি

বাচ্চাদের পেটের অসুখ

May 30, 2026 No Comments

সর্দিকাশি, শ্বাসকষ্টগুলো একটু কমে এসেছে। এবার বিচ্ছিরি সব পেটের সমস্যা শুরু হয়েছে। প্রচুর বাচ্চা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানার সমস্যায় ভুগছে। অনেকেই জ্বরে কাহিল। মাথায়

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

সাম্প্রতিক পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

Dr. Bishan Basu May 30, 2026

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

Bappaditya Roy May 30, 2026

বাচ্চাদের পেটের অসুখ

Dr. Soumyakanti Panda May 30, 2026

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626475
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]