Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের হেরোদের গল্প

IMG-20200830-WA0140
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • September 5, 2020
  • 8:04 am
  • 2 Comments

সক্কাল সক্কাল সবে হাজিরা খাতায় সইসাবুদ সেরে সারাদিনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি.. ওয়ার্ড থেকে ফোন..

– শিগগির আসুন ডক্টর। খুব খারাপ বাচ্চা এসেছে..

পিপিই গলিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে দেখি মাসখানেকের বাচ্চা আপাদমস্তক হলুদ, নাড়ির গতি ক্ষীণ, শ্বাসের অবস্থাও ভালো নয়। সারারাত ভালো করে দুধ টানতে পারে নি।

এসব অবস্থা থেকে বেঁচে ফিরে আসা আর ফায়ারিং স্কোয়াড থেকে ফিরে আসা প্রায় সমান। আমাদের লড়াই শুরু.. বাকি সময়টায় দু’জন ডাক্তার, দুজন নার্সিং স্টাফ, একজন স্বাস্থ্যকর্মী ক্রমাগত চরকিবাজি খেতে শুরু করলেন.. আড়াই কেজির শরীরে নল ঢুকে গেল শরীরের অজস্র জায়গায়..

ভেন্টিলেটরের অ্যালার্ম বাজছে.. আমরা চেঁচিয়ে যাচ্ছি দিদি স্যালাইন বোলাস.. অ্যাড্রিনালিন..ডোপামিন.. অক্সিজেনটা বাড়ান.. ক্যালসিয়াম.. টিউবটা দেখে সাবধানে..

দিদিরা সিরিঞ্জের পর সিরিঞ্জ ওষুধ বানাচ্ছেন.. কখনও ইনফিউশন পাম্প ঠিক করছেন, কখনও শ্বাসনালীতে হাওয়া দেওয়ার ব্যাগ সামলাচ্ছেন। তারই মধ্যে কাগজপত্র রেডি করা, বাড়ির লোকের সাথে কথা বলা। মোটামুটি কথাটথা বলে যা বোঝা গেল, বাচ্চার সমস্যার শুরু তার আগের দিন থেকে। শোনার পরেই ‘এত দেরি করে আনলে কেন’ বলতে যাচ্ছি.. ঢোঁক গিলে নিলাম বাচ্চার বাবার কথায়। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে তারা আসছে। লকডাউনে গাড়িঘোড়া পাওয়া মুশকিল। সারারাত এ গাড়ি, ও গাড়ি করে কোলকাতা এসে পৌঁছেছে।

এরপর আর কিছু বলার থাকে না। শুধু দীর্ঘশ্বাস ছাড়া। দীর্ঘশ্বাসও আজকাল পিপিই পেরিয়ে বাইরে আসে না।

হঠাৎ বাচ্চার হার্টবিট বন্ধ! বুকে চাপ দিয়ে, ওষুধ দিয়ে কোনোমতে হার্ট আবার চালু হ’ল। আবার ভেন্টিলেটরে দেওয়া হ’ল। কিছুক্ষণ বাদে নাক-মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো। তারপর আরও বার দু’য়েক হার্ট অ্যাটাক আর অগুনতি ওষুধের উৎপীড়ন..

না। কারো প্রশংসা শোনার আশায় এ গল্পের অবতারণা নয়। বাচ্চাটা বাঁচে নি। আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সন্ধের দিকে বাচ্চাটার বুকের ধুকপুক থেমে যায়। মারীর পৃথিবীতে মাত্র চার হপ্তা পাঁচশো কোটির হাওয়ায় ভাগ বসিয়েছিল খুদে শরীরটা।

মৃত্যু সংবাদ দিতে গেলেই আজকাল মনে হয় নিজের মুন্ডুটা প্লেটে সাজিয়ে নিয়ে যাচ্ছি। সবরকমের সতর্কতা কিংবা চেষ্টাচরিত্রের পরেও ‘মৃত্যু’ মানেই মোটামুটিভাবে ‘চিকিৎসার গাফিলতি’। সবকিছু জানিয়ে বলতে শুরু করলাম.. এবং, আবারও অবাক হলাম। এবং, আবারও ঢোঁক গিললাম।

– সব দেখছি ডাক্তারবাবু। আবনারা সকাল থেক্যা অনেক কচ্ছেন। যা কচ্ছেন অ্যার বেশি আর কী করা যায়.. মোদের ভাগ্যে নাই আর কী করব..

অভিঘাতটা দুম করে এসে লাগলো! আজকাল মৃত্যু মানেই ঝামেলা, ভাঙচুরের ব্যাপারে প্রস্তুতি নিতে হয়। স্যোশাল মিডিয়ায় ফলাও করে লেখা হয় বগলের তলায় ইঞ্জেকশন দিয়ে ভেন্টিলেটরে থাকা মৃত মানুষকে আপাতদৃষ্টিতে টাটকা রেখে টাকা আদায় করা হয়। সেগুলো অগুনতি মানুষ বিশ্বাস করেন এবং চিকিৎসক নামক ‘অসুর’ প্রজাতিটির নামে জীবন্ত-পিন্ডদান করে থাকেন। সেসব দেখেশুনে গা সয়ে গেছে। আগে আগে বলার চেষ্টা করতাম এভাবে মৃত মানুষকে ভেন্টিলেটরে রাখা যায় না। ভেন্টিলেটর শুধুই বিভিন্নভাবে ফুসফুসে হাওয়া ঢোকানোর মেশিন। বলতে বলতে হাঁফিয়ে গেছি। ইন্টারনেটের দুনিয়ায় সবাই মোটের ওপর আর কিছু না হলেও ডাক্তারিটুকু আগাপাশতলা বোঝেন। তাই, হেরে যাওয়া দিনে কেউ আঙুল না তুললে চমকে উঠি। কথা বলতে পারি না। দরদরিয়ে ঘেমে যাই..

বাচ্চার বাবার খর্বকায়, ক্ষীণতনু সন্ধের আবছায়া অন্ধকারে মিলিয়ে যাচ্ছে.. কেন জানি না অকারণে চশমায় বাষ্পের ভিড়..

অভ্যস্ত হাতে লিখে ফেলি মৃত্যুর কারণ। আড়াই কেজির শরীর এখন শুধুই একটা ডেথ সার্টিফিকেট! আমার কলমের একটা আঁচড়ে আইনত সে জীবনের অধিকার হারালো।

আমাদের ইমোশনাল হ’লে চলে না। ডেথ সার্টিফিকেট লিখে এসেই অন্য কাউকে প্রফেশনাল দক্ষতায় বলে দিতে হয়, “নাঃ! আপাতত চিন্তার খুব একটা কিছু দেখছি না। দেখা যাক, একটু অবজার্ভেশনে থাক..”

আজকাল টিভি দেখি না, খবরের কাগজ ওল্টাই না, স্যোশাল মিডিয়ায় আসি না বললেই চলে। জীবন বলতে মাস্ক-গ্লাভস-স্যানিটাইজার-পিপিই। সমাজের কাছে প্রত্যাশা বা সমাজের প্রতি দায় কোনোটাই আর অবশিষ্ট নেই। একটা সময় চিৎকার করে বলতে চাইতাম জয়ের দিনে যতটা ঘাম আর শ্রম থাকে, পরাজয়ের দিনে বরং তার চেয়ে অনেক বেশি থাকে। নিত্যদিনের অভিজ্ঞতা সে সব চিৎকারের প্রয়োজনীয়তা ভুলিয়েছে।

ঠান্ডা, স্পন্দনহীন, নীলচে শরীরের মৃত মাছের মতো ঘোলাটে, স্থির চোখের মণির দিকে তাকিয়ে ‘ইস যদি..’ টুকু ছাড়া মারীর দেশের সাথে আপাতত হেরোদের কোনও সম্পর্ক নেই…

PrevPreviousপ্যানডেমিক ডায়রি ২৩ এপিটাফ
NextGuidelines on Dead Body ManagementNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অভিজিত্ ভট্টাচার্য
অভিজিত্ ভট্টাচার্য
5 years ago

আপনাদের প্রতিদিনের অভিজ্ঞতা গুলি আমাদেরকে অন্য ভাবে চিন্তা ভাবনা করতে সাহায্য করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন

0
Reply
Partha Das
Partha Das
5 years ago

আপনার লেখা গুলো অনেক কে শেয়ার করি। শুধু আপনাদের রোগী সম্বন্ধে অনুভূতি বোঝানোর জন্য। ভালো লেখা। আবার ও লিখবেন। আপনারা জিতবেন, এ লড়াই জেতার লড়াই। মানুষ ঠিকই আপনাদের বোঝে। না বোঝার ভান করে ভদ্রবেশ ধারী ধান্দাবাজ রা। আমাদের কাজ হলো অগণিত মানুষ মধ্যে লেখাগুলো ছড়িয়ে দেওয়া, যাতে মানুষ রাস্তা ঘাটে মুখোশ ধারী গুলোর বিরুদ্ধে কথা বলতে পারে। আমি নিয়মিত পাঠক। ভালো থাকবেন, থাকতেই হবে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669503
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]