Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিষয় : পোস্টপার্টাম ডিপ্রেশন

IMG-20200121-WA0020
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • February 10, 2020
  • 8:31 am
  • No Comments

আমি ডলি রায়। একটা যোগ প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনার হিসেবে কাজ করি।

বিয়ের পর ২-১ মাস যেতে না যেতেই কোনও পরিকল্পনা ছাড়াই সন্তানসম্ভবা হয়ে পড়ি। আর্থিক অসুবিধা ছিল। মানসিকভাবে তৈরিও ছিলাম না। তা সত্ত্বেও আমরা আমাদের প্রথম সন্তানকে নষ্ট করতে চাইনি। আমার সন্তানের জন্মের কয়েকদিন আগে আমার সবচেয়ে কাছের ঠাকুমা আচমকাই মারা যান। আমার খুব মন খারাপ। সব সময় কেমন একটা ভয় ভয় করতো। এরমধ্যেই আমার মেয়ে হল। সেই কচি মুখখানা দেখার পর আমরা খুবই খুশি হই। ভাবলাম আমার ঠাকুমাই ফিরে এসেছে।

কিন্তু সমস্যা দেখা দিল দিন দুই যেতে না যেতেই। সারা রাত বাচ্চা কান্নাকাটি করে। নিজে একটুও বিশ্রাম নিতে পারি না। বুকের দুধ ঠিকমতো আসতো না। অনেকটা সময় লেগে যেত ওকে খাওয়াতে। মাকে বললে বলতো, তুই ঠিকমতো ধরতে পারছিস না। তোর বেলায় তো আমার কোনও অসুবিধা হয় নি। নিজের মা-ই কেমন বদলে গেছে মনে হোত। কয়েকদিন পর থেকে নিজের ওপর বিরক্তিভাব আসতে থাকে। খেতেও ইচ্ছে করতো না। সারাক্ষণ কাঁদতাম আর নিজেকেই দোষারোপ করতাম। আমার মনের এই অবস্থার কথা আমার স্বামীকেও বলতে পারতাম না। ভয় হোত, সে আমাকে ভুল বুঝে না বসে। মনে হোত, আমার জীবনে আর শান্তি আসবে না। এক এক সময়ে নিজেকে ও নিজের সন্তানের ক্ষতির কথাও মাথায় আসতো। কখনও কখনও মনে হোত, আমি ভাল মা হয়ে উঠতে পারবো না। নিজের মধ্যে যেন ডাইনি বাস করছে। আমার থেকে অন্য কাউকে মা হিসেবে পেলে বাচ্চাটা একটা ভালো জীবন পেত। নিজে বুঝতে পারছিলাম আমার এই চিন্তাভাবনা স্বাভাবিক নয়। কিন্তু কী করা উচিত সে বিষয়ে কোনও ধারণা ছিল না। সবার নজর সন্তানের দিকে। মনে হোত, পরিবারে আমার কোনও দরকার নেই।

এমন সময়ে আমার এক ছোটবেলার বন্ধু আসে, আমার বাচ্চাকে দেখার জন্য। তার কাছে আমি আমার মানসিক অবস্থার কথা খুলে বলি। তখন ও বলে, ওরও এমন হয়েছিল। আমার মন অনেক হালকা হল। ওর কথামতো স্বামীকে সব বললাম। ও আমার পাশে দাঁড়ালো। ইন্টারনেটে আমরা এ বিষয়ে অনেক কিছু পড়লাম। নিজেকে সুস্থ করার অনেক উপায় জানলাম।

এরপর যে ডাক্তারবাবুর কাছে ডেলিভারি হয়েছিল তার সঙ্গে যোগাযোগ করি। তিনি কিছু উপায়ের কথা জানান, নিজেকে সুস্থ করে তোলার। সেদিনও বাড়ি এসে মেয়েকে জড়িয়ে খুব কাঁদি। তবে আগের কান্নার থেকে এর ধরন একেবারে আলাদা। সেই চোখের জলে আমার মনের যাবতীয় খারাপ ভাবনা দূর হয়ে যায়। এখন আমার সন্তানের বয়স ৩ মাস। ওকে ছাড়া এক মুহুর্ত কাটানোর কথা ভাবতেও পারিনা। তাই আমার মনে হয় সব মেয়েরই নিজের সমস্যার কথা মনে চেপে না রেখে সবার সঙ্গে না হলেও নিজের লোকেদের সঙ্গে শেয়ার করা উচিত।

(নাম পরিবর্তিত, কিন্তু কথা নয়।)

PrevPreviousStories on Rehabilitation: Resurrection
Nextভরসা থাকুক চিকিৎসকেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই মিছিল ডাক দেওয়ার অপরাধী, দুষ্কৃতী আর মদতদাতা শাসক নিপাত যাক

February 9, 2026 No Comments

পরিচিত সাথীদের খবর দিন। ডাক পাঠান।আমাদের মেয়ের জন্য, মেয়েদের জন্য নাছোড়, না হারা লড়াই চলছে। শরিক না হলে নিজের কাছে, নিজের মেয়ের কাছে, মা এর

“প্রতিবাদ প্রতিরোধে জোট বাঁধো”

February 9, 2026 No Comments

২০২৪ সালের ৯ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত সুদীর্ঘকাল অতিক্রান্ত; “অভয়া’র” মৃত্যু রহস্য উন্মোচন ও ন্যায়বিচারের দাবী-আজও অধরা! কবে এই নারকীয় বিভৎস ঘটনার ন্যায়বিচার মিলবে

৯ তারিখ ভুলিনি, ভুলব না

February 9, 2026 No Comments

৯ ফেব্রুয়ারী বাংলার মেয়ের জন্মদিন। আসুন জন্মদিনে দল মত জাত ধর্ম সরিয়ে রেখে রাজ্যের সকল যন্ত্রণাবিদ্ধ মানুষেরা বিকেল আড়াই টেয় ডোরিনা ক্রসিং এ জমায়েত হই।

আঁদ্রে বেতেই স্মরণে

February 8, 2026 No Comments

আঁদ্রে বেতেই এর জন্ম চন্দননগরে, বাবা ফরাসি হলেও মা বাঙালি ব্রাহ্মণ কন্যা। কিন্ত আজীবন তিনি ছিলেন পুরোপুরি ভারতীয় এবং দেশের সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য ও অনধিকার

এখনও যারা মূক আমি তাদের ঘৃণা করি

February 8, 2026 No Comments

এই শহরে সরকারি খবরে ১৯ জন শ্রমিকের মৃত্যু WOW MOMO কোম্পানির গোডাউনের আগুনে ঝলসে আর নিখোঁজ আরো ২৫ নাকি ৩০ নাকি ৪০ জন জানি না!

সাম্প্রতিক পোস্ট

এই মিছিল ডাক দেওয়ার অপরাধী, দুষ্কৃতী আর মদতদাতা শাসক নিপাত যাক

Abhaya Mancha February 9, 2026

“প্রতিবাদ প্রতিরোধে জোট বাঁধো”

Abhaya Mancha February 9, 2026

৯ তারিখ ভুলিনি, ভুলব না

Abhaya Mancha February 9, 2026

আঁদ্রে বেতেই স্মরণে

Dr. Amit Pan February 8, 2026

এখনও যারা মূক আমি তাদের ঘৃণা করি

Pallab Kirtania February 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

609202
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]