Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভরসা থাকুক চিকিৎসকে

IMG_20200209_002547
Dr. Aritra Chakraborty

Dr. Aritra Chakraborty

Psychiatrist
My Other Posts
  • February 10, 2020
  • 9:15 am
  • One Comment

বিগত কয়েক বছর ধরেই সংবাদমাধ্যমের পাতায় ডাক্তারদের বিষয়ে নানান (মুখরোচক) খবর প্ৰকাশিত হচ্ছে। এগুলোর অধিকাংশেরই বিষয় হয়েছে কোনোদিন কোথাও ডাক্তার মার খেয়েছেন, কোনোদিন বা হাসপাতালের অন্য কর্মীরা। এখন তো প্রায় রোজই এই জাতীয় খবর প্ৰকাশিত হচ্ছে (যেগুলো অধিকাংশ শেষ পর্যন্ত মিথ্যা অভিযোগ বলে প্রমাণিত হচ্ছে)। এতে কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ,ডাক্তার এবং পুরো সমাজের।

Complication আর negligence-এর মধ্যে একটা আকাশ -পাতাল পার্থক্য। রোগ-অসুখের চিকিৎসায় সবসময় দুইয়ে দুইয়ে চার হয় না। দুঃখের বিষয় হল এটা অনেকেই বোঝেন না। ডাক্তাররা সবসময়ই চান রোগী ভালো হয়ে উঠুক (অনেক তথাকথিত শুভানুধ্যায়ীদের থেকে হয়তো বেশি করেই চান)। কারণ একমাত্র রোগী  ভালো হওয়ার মধ্যেই আছে ডাক্তারের আত্মতুষ্টি। একটা উপসর্গের পিছনে কয়েকশো কারণ (রোগ) থাকতে পারে। সুতরাং এক্ষেত্রে ডাক্তারবাবুকে তার নিজের জ্ঞানের ওপর ভিত্তি করে এগোতে হয়। এই জ্ঞান একদিন বা একমাসে আসে না বা গুগলে সার্চ করেও আসেনা। এর জন্য বহু বছর পড়াশুনো করতে হয়,পরীক্ষা দিতে হয়। M.B.B.S.  পড়তে লাগে সাড়ে পাঁচ বছর। তারপর ভাগ্য খুব ভালো থাকলে যারা খুব ভালো পড়াশুনো করেন তাঁরা আরো এক বছর পরে এম ডি বা এম এস বা ডি এন বি তে চান্স পান (সবাই কিন্তু নিজের পছন্দের বিষয়টি পড়ার সুযোগ পান না)। এম ডি  বা এম এস করতে সময় লাগে তিন বছর। এখন আবার এর সাথে তিন বছরের বন্ড পোস্টিং যুক্ত হয়েছে।এর পরে অনেকে ডি এম করেন যার জন্য আবার পরীক্ষা দিতে হয়। এই পড়াশুনোটাও তিন বছরের এবং এতেও তিন বছরের বন্ড আছে। তাহলে সবকিছু ঠিকঠাক চললে এখন এম ডি করে বেরোতে প্রায় 13 বছর এবং ডি এম করে বেরোতে প্রায় 19 বছর সময় লাগবে। এই বনাবাস শেষ হলে ডাক্তারবাবুরা হয় চাকরি করেন বা প্র্যাক্টিস শুরু করেন।

এমতাবস্থায় কিছু না বুঝে বা ভুল বুঝে ডাক্তারদের গায়ে হাত দিলে সেটার পরিণাম হয় ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক। প্রথমত এর পর থেকে ওই ডাক্তারবাবু রোগিকে বাঁচানোর আগে নিজে বাঁচার চেষ্টা করবেন। তিনি খাতায় কলমে ঠিক থাকার জন্য প্রচুর পরীক্ষা নিরীক্ষা লিখতে বাধ্য হবেন যার টাকা রোগীর পকেট থেকেই যাবে। তিনি খুব খারাপ রোগী দেখলেই এড়িয়ে যেতে চাইবেন-কোনো ঝুঁকি নেবেন না, ঝুঁকিপূর্ণ অপারেশন এড়িয়ে যেতে চাইবেন এবং সর্বোপরি রোগীদের প্রতি তাঁর মানবিকতা হারিয়ে যাবে। শুধু তাই নয় এর ফলে অন্যান্য রোগীর আত্মীয়রা এবং অন্য ডাক্তারের যাঁরা এই মারধর এর ঘটনা দেখলেন তাঁদের মধ্যেও এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।রোগী এবং রোগীর আত্মীয়রা যেমন ডাক্তারদের বিশ্বাস করতে পারবেন না, তেমনি ডাক্তাররাও রোগীদের বা রোগীর আত্মীয়দের বিশ্বাস করতে পারবেন না। রোগী যদি ডাক্তারকে বিশ্বাস না করতে পারেন তবে রোগ সারা মুশকিল, খুব মুশকিল। রোগী তখন এফেক্ট এর থেকে সাইড-এফেক্টের কথা বেশি ভাবতে থাকবেন। সুতরাং এই রকম চলতে থাকলে এই vicious cycle পুরো সমাজকেই নষ্ট করে দেবে।

অনেকে ভাবছেন এতে ডাক্তারদেরও অনেক দোষ আছে। কিন্তু এটাও ভাবা প্রয়োজন যে সব প্রফেশনেই কিছু খারাপ লোক থাকে। আর ডাক্তাররাতো মঙ্গল গ্রাহ থেকে আসা কোনো জীব নন-তাঁরা আমার আপনার মতোই মানুষ। তাই সমাজ যে পরিমাণ  অবক্ষয়ের শিকার ডাক্তাররাও ততটা অবক্ষয়ের শিকার।

আশা করা যাক জনসাধারণের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, সংবাদমাধ্যম খবরের সত্যতা বিচার করে খবর পরিবেশন করবেন এবং রোগী ও ডাক্তারের সম্পর্কের মধ্যে সেই বিশ্বাসের বাতাবরণ ফিরে আসবে।

PrevPreviousবিষয় : পোস্টপার্টাম ডিপ্রেশন
Nextদল্লী-রাজহরায় রক্তের অভাবে কেউ মারা যেতেন নাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
6 years ago

সমস্যা হলো আমাদের চিন্তায়। সস্তা চিন্তার।

0
Reply

সম্পর্কিত পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

September 26, 2026 No Comments

অভয়া আন্দোলনের দাবিগুলি কোনও নির্দিষ্ট সময়ের দাবি নয়। সরকার বদলালেও সেই প্রশ্নগুলি থেকে যায়, যতক্ষণ না সেগুলির বাস্তব সমাধান হয়। সেই দাবিগুলিকেই আজ নতুন সরকারের

One Week in Nepal

September 25, 2026 No Comments

It was almost 11 a.m. on September 7 when we reached the India–Nepal border. It was the first time I was crossing from India into

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

September 25, 2026 1 Comment

২২ সেপ্টেম্বর ২০২৬-এ AIIMS Jodhpur-এর Anaesthesiology বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাঃ রাজনরেশ যাদব-কে কর্মরত অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, তিনি ডিউটির সময়

সাম্প্রতিক পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

West Bengal Junior Doctors Front September 26, 2026

One Week in Nepal

Dr. Avani Unni September 25, 2026

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

West Bengal Junior Doctors Front September 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

680654
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]