Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ৯

IMG_20201022_204018
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • October 30, 2020
  • 8:43 am
  • One Comment

হাইপারটেনশন ও হৃদরোগ

হাইপারটেনশনের রোগীদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ হৃদরোগ। রক্তচাপ বেশি থাকার জন্য শরীরে রক্তপ্রবাহ বজায় রাখার জন্য হৃদপিণ্ডকে বেশি কাজ করতে হয়। অতিরিক্ত চাপের বিরুদ্ধে রক্ত ঠেলে পাঠাতে গিয়ে আমাদের হৃদপিণ্ডের মাংস পেশী আস্তে আস্তে পুরু হয়ে যায় এবং হৃদপিণ্ডের আকার বেড়ে যায়।

যেহেতু আমাদের হৃদপিণ্ডের বাম নিলয় (Left ventricle) সংকুচিত হয়ে সারা দেহে রক্ত ঠেলে পাঠায়, তাই সবার প্রথমে বাম নিলয় বড় হয়ে যায় (লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি)। আস্তে আস্তে অতিরিক্ত পরিশ্রম করতে করতে হৃদপিণ্ড একসময় দুর্বল হয়ে যায়। একে বলে হার্ট ফেলিওর। যার ফলে রোগী সামান্য পরিশ্রম করলেই হাঁপিয়ে যান।

হাইপারটেনশনের রোগীদের ধমনীর দেওয়ালে কোলেস্টেরল জমা হয়, যাকে অ্যাথেরো-স্ক্লেরোসিস বলে। এর ফলে ধমনী সরু হয়ে যায় এবং তার মধ্যে রক্ত চলাচল হ্রাস পায়। হৃদপিণ্ডের ধমনীকে করোনারি আর্টারি বলে। এই করোনারি আর্টারির অ্যাথেরোস্ক্লেরোসিস হলে হৃদপিণ্ডের কার্যক্ষমতা আরও কমে যায়। যা আমাদের কাছে হার্টের ইশ্চেমিয়া নামে বেশি পরিচিত। হঠাৎ করে এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ ফেটে গিয়ে সম্পূর্ণ করোনারি আর্টারি ব্লক হয়ে যেতে পারে। যার ফলে হৃদপিণ্ডের কোনো অংশে রক্তচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। একে বলে হার্ট অ্যাটাক। সময় মতো চিকিৎসা না হলে এর থেকে মৃত্যুও হতে পারে।

হাইপারটেনশনের সাথে নিম্ন লিখিত রিস্ক ফ্যাক্টরগুলি হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়ঃ

  • বয়স (পুরুষদের >৫৫ বছর, নারীদের > ৬৫ বছর)।
  • পুরুষদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেশি।
  • ডায়াবেটিস।
  • ধূমপান।
  • দৈহিক স্থূলতা।
  • রক্তের কোলেস্টেরলের গণ্ডগোল। খারাপ কোলেস্টেরল(LDL ও ট্রাইগ্লিসারাইড) বেশি এবং ভালো কোলেস্টেরল (HDL) কম।
  • পরিবারে হৃদরোগের ইতিহাস।
  • কিডনির সমস্যা।

চিকিৎসাঃ
রিস্ক ফ্যাক্টরগুলি এড়িয়ে চলা। যেমন ধূমপান বন্ধ করা, জীবনযাপনে শৃঙ্খলা, পরিমিত ও প্রয়োজনীয় পরিমাণে খাদ্য গ্রহণ, নিয়মিত এবং সঠিকভাবে খাদ্য গ্রহণ, লবণাক্ত খাবার এড়িয়ে চলা, দৈহিক ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ও পরিমিত শারীরিক শ্রম বা ব্যায়াম করা ইত্যাদি।

নিয়মিত ওষুধদের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। সাধারণত হার্টের সমস্যা থাকলে বিটা ব্লকার জাতীয় ওষুধ (যেমন অ্যাটেনলঅল, মেটোপ্রোলঅল ইত্যাদি) এবং আঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনিহিবিটার (যেমন- এনালাপ্রিল) দেওয়া হয়। হার্ট ফেলিওর থাকলে ডাইউরেটিক জাতীয় ওষুধ (যেমন- ফ্রুসেমাইড) দেওয়া হয়। তবে কোন ওষুধ দেওয়া হবে সেটা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের সিদ্ধান্তের উপর। কখনই চিকিৎসকের উপদেশ ছাড়া কারো কথায় কোনো ওষুধ খাওয়া উচিৎ নয়।

এছাড়াও হার্টের অবস্থা বিবেচনা করে চিকিৎসক নানারকম ওষুধ দিতে পারেন। হার্টের অবস্থা বোঝার জন্য বিভিন্ন রকম পরীক্ষার প্রয়োজন হতে পারে। যেমন ইসিজি(ইলেক্ট্রোকার্ডিওগ্রাম), ইকোকার্ডিওগ্রাফি, অ্যাঞ্জিওগ্রাফি ইত্যাদি।

তবে এটা মনে রাখতে হবে হৃদরোগ থাকলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। তাছাড়া ডায়াবেটিস বা ডিসলিপিডেমিয়া থাকলে সেগুলিও নিয়ন্ত্রণে রাখা সমান জরুরী। এবং যেকোনো সমস্যায় চিকিৎসকের মতামত নেওয়া জরুরী।

PrevPreviousকোভিড, হাইজিন হাইপোথিসিস এবং আপনাকে এই জানা আমার ফুরাবে না …
Nextস্ট্রোক সম্পর্কে আর কোনও ভুল ধারণা নয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শাশ্বত দত্ত
শাশ্বত দত্ত
5 years ago

সুন্দর, অনেককিছু জানতে পারছি

0
Reply

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630964
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]