৯ ফেব্রুয়ারি তারিখটা অন্যরকম।
এই ৯ তারিখ অভয়ার জন্মদিন। আবার ৯ মানেই সেই ভয়ঙ্কর তারিখ যেদিন অভয়াকে জোর করে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল কিছু ঘৃণ্য মানুষ।
তারপর ১৮ মাস কেটে গেছে। রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় সংস্থা কেউ খুঁজে পেতে চাইছেন না সেই ঘৃণ্য মানুষদের কোনো অজানা কারণে।অবশ্যই তাদের কোনো স্বার্থ আছে বলে আপামর জনসাধারণ বিশ্বাস করে। অনেক চেষ্টা করেও মানুষকে ভোলানো যায়নি যে ঘোর অন্যায় হয়েছে এবং তার বিচার হয়নি।
সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি অভয়ার মা বাবা সহ আমরা সবাই। তাই গতকাল আমরা সেই পথ দিয়ে হাঁটলাম, যে বাড়ির সামনের গলি থেকে ছোট্ট মেয়েটা একদিন মা এর হাত ধরে বেরিয়েছিল, হয়তো স্কুলে যাচ্ছিল বা আইসক্রিম কিনতে। সেই জায়গায় আজ সেই মা মশালে আগুন দিলেন, বুকে তার মেয়ের ছবি আঁকড়ে ধরে। উপস্থিত অগণিত মানুষের চোখে জল, বুকে আগুন। ছাড়বো না তোদের যারা এই মায়ের বুক থেকে কেড়ে নিলি তার সোনাকে। শুরু হলো মশাল মিছিল।

We deserve justice।
প্রস্তুতি: মনীষা আদক









