Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অ্যাকিউট ল্যারিনজাইটিস

Oplus_131072
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • June 24, 2024
  • 8:23 am
  • No Comments

গেল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি, চোখে পিঁচুটি কেটে চোখ প্রায় বন্ধ হবার জোগাড়। জল দিয়ে চোখ ধুয়ে মনে হলো কনজাংটিভাইটিস হয়েছে। প্রয়োজনীয় চোখের ড্রপ দিয়ে একখান কালো চশমা আঁটিয়ে নিলাম। সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজের কাজ করে বিকেলে কোলকাতা গেলাম। তীব্র দাবদাহে বারবার বাতানুকূল যন্ত্রের আবেশ নেওয়া যে মোটেও সুখপ্রদ হয়নি তা পরের দিন সকালেও চোখের পিঁচুটিতে চোখ ঢেকে যাওয়ায় হাড়েহাড়ে অনুভব করছি। সাথে আবার যোগ দিয়েছে হালকা গলা ব্যথা। ফ্যারিংক্স হালকা লাল হয়ে আছে। চোখের ড্রপ দিচ্ছি। গরম নুন জলে গার্গলও চলছে। এ্যান্টিঅ্যালার্জিক ট্যাবলেটও চলছে। এরপরেও রীতিমতো ক্লাস নিচ্ছি, চেম্বার করছি। দু তিন দিন অবধি সেরকম কিছু না হলেও চতুর্থ দিনে দুপুরে খাবার পর গলা ব্যথাটা যেন চাগাড় দিয়ে উঠলো। অসহ্য ব্যথা। ঢোঁক গেলা তো দূরঅস্ত। কথা বলতেই পারছি না। গলার বাইরে থেকে ভয়েস বক্সের জায়গায় হাত দিলেও ব্যথা অনুভব করছি। সময় নষ্ট না করে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ খুব কষ্ট করে গলায় চালান করলাম। গরম নুন জলে লেবুর রস ফেলে অল্প অল্প করে খেতে শুরু করলাম। কারণ ততক্ষণে বুঝে গেছি, ভাইরাল ল্যারিনজাইটিসে ভুগছি আমি। চোখের পিঁচুটি থেকে শুরু করে অসহ্য গলা ব্যথা। এক্ষেত্রে গারগল করে কিচ্ছুটি লাভ নেই। নাক কান গলা বিশেষজ্ঞ দাদার পরামর্শ অনুযায়ী স্টেরয়েড শুরু করলাম। সাথে এক্কেবারে কথা না বলার চরম নিদান।

আমার দুশ্চিন্তা বাড়লেও শেষের পরামর্শে আমার চিকিৎসক স্ত্রী যাইপরনাই খুশি।

শুরু হলো অ্যাবসোলিউট ভয়েস রেষ্টের কঠিন প্রত্যবেক্ষণ।

ভাইরাল ল্যারিনজাইটিস, মূলত রাইনোভাইরাস, প্যারাইনফ্লুয়েঞ্জা, অ্যাডেনোভাইরাস, রেসপিরেটরি সিন্সিটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এসবের জন্য হয়ে থাকে।

ভাইসারের আক্রমণ ছাড়াও অনেকসময় পেটের অ্যাসিড রিফ্লাক্স হলে বা জোরে কথা বললে এমনকি ইনহেলার ব্যবহারেও হতে পারে।

১। স্টীম ইনহেলেশান, গরম জল খাওয়া, সম্পূর্ণ ভয়েস রেষ্ট বাধ্যতামূলক। ফিসফিসিয়ে কথা বললেও লাভের থেকে ক্ষতিই বেশি। ভয়েস রেষ্ট না নিলে দীর্ঘমেয়াদি সমস্যা হতে পারে।

২। ইনফ্ল্যামেশন জনিত ব্যথা কমাতে প্যারাসিটামল ও কিছুক্ষেত্রে নিয়ন্ত্রিত ভাবে স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে।

৩। সেকেন্ডারি ইনফেকশন কমাতে কিছু ক্ষেত্রে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিকও দেওয়া যেতে পারে।

যদিও এ রোগ সময়ের সাথে সাথে কমে যায় তাও নিশ্চিত হতে আমার শিক্ষক নাক কান গলা বিশেষজ্ঞের কাছে গিয়ে ল্যারিংগোস্কোপি করে আনলাম। সংক্রমণজনিত পরিবর্তন ছাড়া বিশেষ কিছু নেই। নিশ্চিন্ত হলাম। এবার শুধু সুস্থ হওয়ার প্রতীক্ষায় দিন গোনা।

এ ক’দিন ছাত্রদের পড়ানো নেই, রোগীর কষ্টের কথা শোনা নেই। নিরবিচ্ছিন্ন ভাবে শুধুই পড়ে চলা। মেডিকেল জার্নাল ছাড়াও সাহিত্যের রসাস্বাদনও করে চলেছি সারাদিন ধরে। দৈনন্দিন জীবনের ব্যস্ততার রোজনামচায় নিরবিচ্ছিন্ন এ আপাত শান্তি, নিয়মিত রোগীদের চিন্তায় ব্যকুলও বটে। তবে আমার কণ্ঠরোধে সবচেয়ে খুশি হওয়া আমার চিকিৎসক স্ত্রী বাবা লোকনাথের পায়ে ফুল দিয়ে কি বিড়বিড় করলো কে জানে!

PrevPreviousযুদ্ধকালে চিকিৎসা, বর্তমান ভারতের জনস্বাস্থ্য এবং জ্ঞানতত্ত্বের সংগ্রাম – আরোগ্য-নিকেতন ফিরে দেখা
Nextট্রেন দুর্ঘটনা ও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা কেলেংকারি: কাছে দু’টো ঘটনা অঙ্গাঙ্গীভাবে জড়িতNext
4 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 No Comments

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635601
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]