Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অ্যাডিনোমায়োসিস

Screenshot_2022-08-25-07-39-45-78_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • August 25, 2022
  • 7:40 am
  • No Comments
যে রোগটাকে গাইনেকোলজিস্ট হিসেবে ভয় পাই সেটা হলো এন্ডমেট্রিয়োসিস আর অ্যাডিনোমায়োসিস। পিরিয়ডের সময় অল্প ব্যথা থেকে আরম্ভ করে কেউ কেউ এত ব্যথায ভোগে ,যে বলে ওষুধ নয় বিষ দিন। ইনফার্টিলিটি থেকে চকলেট সিস্ট। সেই বিষয় নিয়ে আলোচনা।
অ্যাডিনোমায়োসিস
আপনি কি অনেকদিন ধরে পিরিয়ড চলা, পিরিয়ড ছাড়াও রক্তপাত, পিরিয়ডের সময় খুব বেশি পরিমাণে রক্তপাত কিংবা প্রেগন্যান্ট না হওয়ার সমস্যায় ভুগছেন? তাহলে হতে পারে আপনি অ্যাডিনোমায়োসিসে আক্রান্ত। এই অসুখের নাম কারও কারও জানা থাকলেও অনেকের কাছেই অজানা।
অ্যাডিনোমায়োসিস কী?
অ্যাডিনোমায়োসিসকে ইন্টারনাল এন্ডোমেট্রিওসিসও বলা হয়। জরায়ুর ভিতরে যে পেশীর স্তর বা মাসলের (মায়োমেট্রিয়াম),তার মধ্যে যদি এন্ডমেট্রিয়াম দেখা যা তাহলে তাকে অ্যাডিনোমায়োসিস বলে। এন্ডোমেট্রিয়াম হল জরায়ুর একেবারে ভিতরের দিকের স্তর, যা ইউটেরাইন ক্যাভিটি, যেখানে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের পর তৈরি হওয়া ভ্রূণ র ওপর আস্তরণ দিয়ে রাখে। সেখানেই ভ্রূণ বেড়ে উঠতে থাকে। এই স্তরে প্রচুর রক্তবাহী নালী থাকে যা প্রতিবার পিরিয়ডের পর পরবর্তীকালে ভ্রূণ প্রতিস্থাপিত হওয়ার জন্য প্রস্তুত হয়। আর প্রেগন্যান্সি যদি না আসে তাহলে ফের পিরিয়ডের রক্তের মাধ্যমে তা বেরিয়ে যায়। যদি এই স্তরে কোনও সমস্যা হয় তাহলে প্রেগন্যান্সি আসেই না কিংবা এলেও তা থাকে না।
দু ধরনের অ্যাডিনোমায়োসিস আছে। প্রথমত, ফোকাল অ্যাডিনোমায়োসিস আর দ্বিতীয়ত, ডিফিউজ অ্যাডিনোমায়োসিস।
কাদের এই সমস্যা হতে পারে?
ঠিক কী কারণে এই সমস্যা হয় তা পরিষ্কার নয়। তবে একথা ঠিক এই সমস্যা বেশি হয় প্রজননক্ষম অবস্থায় বিশেষত, ৪০-৫০ বছর বয়সে। আর যাদের পূর্ববর্তী সন্তান সিজারিয়ান সেকশনে হয় কিংবা হিস্টেরেস্কোপ করা হয় তাঁদের। যদিও এখন অনেক কম বয়সী মেয়েদের অ্যাডিনোমায়োসিস দেখা যাচ্ছে।
কাদের বেশি ঝুঁকি থাকে?
· ইস্ট্রোজেন হরমোনের অস্বাভাবিক মাত্রা থাকলে ঝুঁকি বেশি থাকে।
· একাধিক সন্তান থাকা
· আগে জরায়ুর কোনও অপারেশন হওয়া
· যাদের বয়স ৪০-৫০ বছর
কীভাবে জানা যাবে কারও অ্যাডিনোমায়োসিস আছে? ডাক্তারের কাছেই বা কখন যাবে?
অ্যাডিনোমায়োসিসের উপসর্গগুলো হল
· পিরিয়ডের সময় অসহ্য পেটে ব্যথা ও প্রচুর ব্লিডিং হওয়া
· অনিয়মিত পিরিয়ড
· সহবাসের সময় ব্যথা লাগা
· পিরিয়ডের সময় প্রচুর রক্তপাতের কারণে অ্যানিমিয়া দেখা দেওয়া
· কোমরে ব্যথা
· বন্ধ্যাত্ব
· বারবার মিসক্যারেজ হওয়া।
কীভাবে এই রোগ নির্ণয় করা হয়?
অনেক সময়েই এই রোগ নির্ণয় করা বেশ কষ্টকর। কারণ এর সঙ্গে আরও কিছু সমস্যা জড়িয়ে থাকতে পারে। তাই পুরনো কিছু অসুখ ছিল কিনা তার ইতিহাস জানতে হয়, কোমরের পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড, ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং বা এম আর আই ইত্যাদি যে কোনও উপায়ে পরীক্ষা করা হতে পারে। সাধারণত এর সঙ্গে থাকে ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস ও এন্ডোমেট্রিয়াল পলিপস।
চিকিৎসা কী?
চিকিৎসার নানারকম পদ্ধতি আছে। রোগীর প্রজনন ক্ষমতার কথা বিবেচনা করে চিকিৎসা করা হয়। রোগীর কষ্ট কমাতে সাধারণত ব্যথা কমানোর ওষুধ, হরমোনাল কন্ট্রাসেপটিভ, GnRH analogue দেওয়া হয়। তবে অসুখের জটিলতা দেখে কখনও কখনও অপারেশনও করা হয়।
অ্যাডিনোমায়োসিসের চিকিৎসায় নতুন সংযোজন হল লেট্রোজল। কম মাত্রায় প্রয়োগ করলে অসুখের উপসর্গ কমতে দেখা যাচ্ছে। যদিও এখনও এ নিয়ে গবেষণা চলছে।
অ্যাডিনোমায়োসিস থাকলে কি কেউ প্রেগন্যান্ট হতে পারে? সেক্ষেত্রে সাফল্যের হার কেমন?
অ্যাডিনোমায়োসিস থাকলে প্রেগন্যান্ট না হওয়া এবং হলেও মিসক্যারেজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সন্তানধারণের জন্য আইভিএফ করার কথা ভাবেন অনেকে। কিন্তু আইভিএফ করলেও ইমপ্লান্টেশনে সমস্যা হয় কারণ জরায়ুর সন্তানধারণের ক্ষমতা এক্ষেত্রে অনেক কমে যায়।
অ্যাডিনোমায়োসিস থাকা সত্ত্বেও কেউ যদি প্রেগন্যান্ট হতে চায় তাহলে কী করণীয়?
প্রথমত, এসব ক্ষেত্রে আইভিএফ করাই ভাল। এতে ভ্রুণ প্রতিস্থাপন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
দ্বিতীয়ত, GnRH agonists এখন অ্যাডিনোমায়োসিসের টিস্যু কমাতে সাহায্য করে। যদিও এর নানারকম অসুবিধার কথাও জানা যাচ্ছে।
তৃতীয়ত, মেট্রোজল নামে অ্যারোমাটিক ইনহিবিটর অ্যাডিনোমায়োসিসের চিকিৎসায় আশার সঞ্চার করছে। এর সাহায্যে এই অসুখের ব্যথা কমানো ও প্রেগন্যান্সিতেও সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
ঋণ স্বীকার: Shyamali Chakraborty Banerjee
PrevPrevious1xbet Tempo, Regras E Métodos De Saque Aqui No Brasil 202
Nextআমার খেলা যখন…Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631098
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]