Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার খেলা যখন…

FB_IMG_1660140535308
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • August 25, 2022
  • 7:42 am
  • No Comments

অন্তর্বর্তীকালীন রিপোর্ট একটা দাখিল করা দরকার। কেমন চলছে আমার অভিযান।

যদিও যুদ্ধের প্রথমে আমার মনে হয়েছিল বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী, কিন্তু ফিল্ডে নেমে দেখা গেল সেই সূচ্যগ্র মেদিনীও আর অবশিষ্ট নেই।

অথবা অন্য ভাবে বলা যায়। বেলাশেষে কর্ণ অনুভব করল তার রথের চাকা মাটিতে বসে গেছে। অধুনা গ্রন্থিবিপর্যয়ে সে প্রায় চলচ্ছক্তিহীন। তার প্রতিবর্তীক্রিয়াসমূহ(রিফ্লেক্স) অন্তর্হিত… দিগন্তে বিলীন। আর সমস্ত একদা অধিগত চেনা অস্ত্রের (পড়ুন পেন হোল্ড গ্রিপের স্পিন ইত্যাদির) প্রয়োগকৌশল মহাকাব্যিক নির্দেশে যেমনটি কথা ছিল তাকে ছেড়ে চিরবিস্মরণের অন্ধকারে চলে গেছে। সাপের ছোবলের মত বিষাক্ত স্পিনভরা সার্ভিস, বজ্রপাতসদৃশ স্ম্যাশ কিছুই তার আর মনে পড়ে না। সন্দেহ হয় কোনোদিনই ছিল কি? এক এক সময় মনে হয় তারা সব হারানো প্রিয়ার মুখ। আধুনিক পরিভাষায় বিশ্বাসঘাতক ক্রাশ। যাদের অনুসরণ করতে গেলে পিং পং বলটি টেবল খুঁজে পায় না। আর দুবারের বেশি তিনবার দ্রুত পদচারণা করলেই হৃদয়ে গ্যালপ রিদম।

এইবার আমার এখনকার মেন্টর বড় পুত্র জয় স্টিয়ারিং হাতে নেয়। মানে নেবার চেষ্টা করে। আমার কোচের ভূমিকায় অবতীর্ণ হয় সে।

আমার আপত্তিকে কুযুক্তির প্রয়োগে প্রতিহত করে।

আমি তাকে বলি, — কোচ কী? তুই নিজে কোনওদিন ট্রেইনিং নিয়েছিস যে আমাকে কোচ করবি?

এই বলার মধ্যে গভীর বেদনা মিশে থাকে। সত্যিই সেই আদিম যুগে মহামূর্খ আমি ওকে শুধুই জয়েন্টমন্ত্র জপ করা শিখিয়েছিলাম। কোনও খেলারই যাকে বলে ফর্মাল শিক্ষা, ফুটবল… ক্রিকেট… বা টেবল টেনিস কিছুই আমি ওকে ব্যবস্থা করে দিইনি। টিপিক্যাল ছা পোষা মধ্যবিত্ত বাঙালি তো।

জয় প্রতিবাদ করে না। মেনে নিয়েও আমাকে কথার প্যাঁচে ফেলে।— বাবা, বঙ্কিমচন্দ্র কবারে বিএ পাশ করেছিলেন তুমি জানো?

— হ্যাঁ, জানি বই কি! ফেল করেছিলেন, গ্রেস দিয়ে পাশ করানো হয়।

— কোন বিষয়ে জানো?

— তাও জানি। বাংলায়।

— পরীক্ষক?

মাথা চুলকোই। ঠিক জানি না ব্যাপারটা।

— জানো না তো! বিদ্যাসাগর। যিনি কিনা এন্ট্রান্স পাশও ছিলেন না। এন্ট্রান্স পরীক্ষাই ছিল না তো তাঁর সময়ে। তাহলেই দ্যাখো, কোচিং করতে… পরীক্ষা নিতে বিনাডিগ্রির মানুষও পারে।

তত কনভিন্সড হচ্ছি না দেখে এইবার পাশুপত অস্ত্র নিক্ষেপ করে সে।— আচ্ছা, তোমার লাইনেই ভেবে দ্যাখো। পৃথিবীর প্রথম এমবিবিএস মানে তোমাদের ভাষায় কোয়ালিফায়েড ডাক্তারকে পড়িয়েছিল, পরীক্ষা নিয়েছিল আর পাশ করিয়েছিল একজন কোয়াক, ডিগ্রিহীন ডাক্তার। ঠিক কি না?

মাথা নিচু করে মেনে নিই।

নির্জন এক কক্ষে আমার মুখোমুখি এক নিষ্ঠুর কোচ বল ছোঁড়ে আমার দিকে।

দূরাগত গীতার শ্লোকের মত নির্দেশ ভেসে আসে,
— স্ম্যাশ
— সার্ভ
— লুপ
— কাউন্টারড্রাইভ
— ব্লক
— পুশ
— চপ
— ব্লক…

হায়, আমার স্বর্ণযুগেও এত সব কৃৎকৌশল জানতাম না।

লক্ষহীন অসহায় পিং পং বল টেবিলে পড়ে না। ছুটে যায় দেওয়ালের দিকে… ছাদের দিকে
হতাশা প্রতিধ্বনি তোলে ঠক… ঠক… ঠক!

PrevPreviousঅ্যাডিনোমায়োসিস
Nextসরকারি খরচে স্বাস্থ্যবিমা নয়, সবার জন্য স্বাস্থ্য চাই।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

July 26, 2026 No Comments

২৪ জুলাই, ২০২৬ 1942 A Love Story সিনেমায়, যদ্দূর মনে পড়ে, অনুপম খেরের মুখে একটা সংলাপ ছিল। খুব সম্ভবত নায়ক অনিল কাপুর যখন নায়িকা মনীষা

আজকাল

July 26, 2026 No Comments

হচ্ছে বাড়ি, হচ্ছে আইটি পার্ক, শহর জুড়ে নতুন দিনের ঝলক। স্বপ্ন ছোঁয়ার কর্পোরেটের ডাক, তবু ভাতার স্রোতে হারায় কর্মের হাক। আসে নতুন নতুন ভাতার ঘোষণা,

দুই পাগলের গপ্পো – প্রথম পর্ব

July 26, 2026 No Comments

পাগল শব্দের আভিধানিক অর্থ যাই হোক না কেন,যত‌ই তাদের সমাজের চোখে অবাঞ্ছিত মনে করা হোক না কেন এই সময়ের সমাজে তাদের উপস্থিতির গরিমাকে কখনোই খাটো

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

July 25, 2026 1 Comment

পুলিশ আর সেনাবাহিনী দিয়ে জনগণের সঙ্গে লড়াই করে জিততে পারেনি কোনো দেশের সরকার। প্রাথমিক প্রতিক্রিয়ায় হয়ত রাষ্ট্রের চরম দমন পীড়নের ফলে কিছুটা পিছু হতে হয়,

ভাঙ

July 25, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

Dr. Bishan Basu July 26, 2026

আজকাল

Dr. Sukanya Sinha July 26, 2026

দুই পাগলের গপ্পো – প্রথম পর্ব

Somnath Mukhopadhyay July 26, 2026

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

Sanjoy Mukherjee July 25, 2026

ভাঙ

Pallab Kirtania July 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654689
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]