পহেলগাঁও-সন্ত্রাসে নিরীহ মানুষের মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। কিন্তু তাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ উন্মাদনার যে পরিস্থিতি বর্তমানে সৃষ্টি করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের পথে নামা খুবই জরুরি হয়ে পড়েছে। পহেলগাঁও- এর ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা উগ্র দেশপ্রেমের জিগির তুলে দীর্ঘস্থায়ী যুদ্ধ বাধানোর যে বাতাবরণ তৈরি করেছে, তা কখনোই দুই দেশের সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করবে না। এই যুদ্ধ-উন্মাদনা দুটি দেশের সাধারণ মানুষকে আরও কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক মেরুকরণ, বিদ্বেষ ও বিভাজনের বিষ সমাজে সচেতন ভাবে বপন করা হচ্ছে, তা যে কোনো সুস্থ সমাজের জন্য চরম হানিকর।
তাই এই বিশেষ পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গের সকল শুভবুদ্ধিসম্পন্ন, ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এই অন্যায় যুদ্ধ জিগিরের বিরুদ্ধে পথে নামার অনুরোধ জানাচ্ছি।
# যুদ্ধ নয়, শান্তি চাই!
# পহেলগাঁও সন্ত্রাসের যথাযথ তদন্ত করে প্রকৃত দায়ীদের উপযুক্ত শাস্তি চাই!
# দেশের জনগণের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ-বিভাজন, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হোন!
উপরোক্ত দাবিগুলিকে সামনে রেখে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ আগামী সোমবার (১২/০৫/২০২৫) কলকাতার মৌলালী মোড় থেকে ধর্মতলা পর্যন্ত একটি ‘যুদ্ধ- উন্মাদনা বিরোধী গণমিছিল’ সংগঠিত করার উদ্যোগ নিয়েছি। আপনিও এই উদ্যোগে সামিল হয়ে রাজ্যের মানুষের যুদ্ধবিরোধী আওয়াজকে শক্তিশালী করুন। আপনি এই উদ্যোগের সঙ্গে একমত হলে নিজের নাম যুক্ত করে সর্বত্র প্রচার করতে পারেন। আমাদের সকলের মিলিত উদ্যোগে শান্তি ও সম্প্রীতির কন্ঠস্বর জোরালো হয়ে উঠুক।
Say NO to war!
জমায়েত : দুপুর ৩টে,
মৌলালী মোড়।
ধন্যবাদ সহ …
কুশল দেবনাথ
সুশান্ত ঝা
আলোক মুখার্জি
অলীক চক্রবর্তী
অমিতাভ ভট্টাচার্য
অতনু চক্রবর্তী
আশিস দাশগুপ্ত
কৌশিক ব্যানার্জি
মীর্জা হাসান
বোলান গঙ্গোপাধ্যায়
পুণ্যব্রত গুণ
রাংতা মুন্সি
শতাব্দী দাশ
সোমা মারিক
মহাশ্বেতা সমাজদার
অর্ক ভাদুড়ী
স্নিগ্ধেন্দু ভট্টাচার্য
মোহিত রনদীপ
সুমিতা দাস
মৌসুমী ভৌমিক
সুগত রায়
কণিষ্ক চৌধুরী
প্রণব দে
ফারুক উল ইসলাম
সীতাংশু শেখর
ফরিদুল ইসলাম
মেরুনা মুর্মু
সায়ন চক্রবর্তী
মীর ফারহাদ
সঞ্জীব আচার্য
অমিত ভাদুড়ি
সুমন কল্যাণ মৌলিক
তপতী মুখার্জী
গোপা মুখার্জী
দেবাশিস গোস্বামী
সৃজনী
সাম্যশ্রী
শুভাশিস মুখার্জী
শাবানা বেগম
পারজান
আমান









