Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিদ্যালয়ের শিশুদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা নিয়ে কিছু জানার বিষয়।

IMG-20200126-WA0035
Soumya Sengupta

Soumya Sengupta

School teacher and people's science activist
My Other Posts
  • February 3, 2020
  • 9:35 am
  • No Comments

আমাদের তথা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব শিশুর শিক্ষার এবং সাথে শিশুদের স্বাস্থ্যেরও ।

গত ২০ ও ২১ জুন ২০১৯, দু দিন, আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা শিবির। উক্ত শিবিরে দুদিনে বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে গেলেন চিকিৎসক ডাক্তার সূর্য ঘোষাল।

কিছু ক্ষেত্রে আমরা ডেকে পাঠিয়েছিলাম শিশুর অভিভাবক ও অভিভাবিকাদেরও।

সমস্ত শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে (ওজন, উচ্চতা, হৃদস্পন্দন ,দাঁতের গঠন, চোখের সমস্যা ইত্যাদি খুঁটিনাটি জেনে ) তিন স্তরে রেফার করলেন শিশুদের।

ওদের বোঝালেন শাকসবজি খাওয়ার কথা, ফাস্টফুড না খাওয়ার কথা এবং স্বাস্থ্য রক্ষায় কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা।

একদল ছাত্রছাত্রীকে রেফার করলেন রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, এক দলকে রেফার করলেন বিষ্ণুপুর জেলা হাসপাতালে এবং বাকিদের বাঁকুড়া মেডিকেল কলেজে।

জন্মগত হার্টের অসুখ সহ মোট ৩৮ ধরনের রোগের চিকিৎসার কথা আছে এই স্কুল হেলথ প্রজেক্ট-এ।

এক্ষেত্রে চিকিৎসক দুটি রেফার কাগজ আমাদের হাতে দেন। আমরা তা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দিই এবং কোন বারে কোন হাসপাতালে যাবেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। এই কাগজ নিয়ে অভিভাবক যান হাসপাতালে। বিগত কয়েক বছর ধরেই আমাদের শিক্ষক-শিক্ষিকারাও যাওয়ার চেষ্টা করেন অভিভাবকদের সাথে। এক্ষেত্রে হাসপাতালে আলাদা করে কোনো টিকিট করে আর লাইন দিতে হবে না! হাসপাতালে রোগী সহায়তা কেন্দ্রে রেফার কাগজ দেখালে ওনারা বিনামূল্যে (বিষ্ণুপুর জেলা হাসপাতাল ও বাঁকুড়া মেডিকেল কলেজের ক্ষেত্রে) টিকিট করে দেবেন এবং যতই ভিড় থাক ,উক্ত শিশুদের চিকিৎসক আগে দেখে ছেড়ে দেবেন।

এক্ষেত্রে সমস্ত ওষুধ হাসপাতাল থেকেই পাবে কিন্তু চিকিৎসক চিকিৎসা করতে গিয়ে যদি দেখেন কোন ওষুধ হাসপাতলে সেই মুহূর্তে সাপ্লাই নেই সে ক্ষেত্রে চিকিৎসক একটি নির্দিষ্ট ফরম্যাট-এ লিখে দেবেন। তা নিয়ে একটি নির্দিষ্ট ওষুধের দোকানে গেলে সেই দোকান থেকে বিনামূল্যে ওষুধটি পাওয়া যাবে। এক্ষেত্রে ওষুধের বিল হাসপাতাল মেটাবে।

যেমন এবার আমাদের বিদ্যালয়ের শিশু শ্রেণী, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর চার জন ছাত্রছাত্রীর চোখে বিটট্স স্পট লক্ষ্য করেন চিকিৎসক। এ ক্ষেত্রে ভিটামিন এ ক্যাপসুল দিয়ে চিকিৎসা করা দরকার। আমরা রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জানালে হাসপাতাল থেকে শিশুদের জন্য বাইরে থেকে ওষুধ কিনে দেওয়া হয় । গত সোমবার ওই চারজন শিশুদের নিয়ে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক অপথ্যালমোলজিস্টকে দেখিয়ে ওষুধ গুলি নিয়ে আসেন।

একটি শিশুকে বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করা হয়। তার স্নায়বিক সমস্যার জন্য। গত সপ্তাহে ওখান থেকে তার এমআরআই হয়েছে। এবং তা অবশ্যই বিনামূল্যে।

হাসপাতালে দেখানোর পর ডাক্তারের সই করা একটি কাগজ আমাদের বিদ্যালইয়ে জমা থাকবে। পরবর্তী প্রয়োজনে ওই কাগজ দিয়েই দেখানো চলবে।

আরো উল্লেখ থাকে অতীতে আমার বিদ্যালয় এর সুকুমার বাউরি এবং পার্শ্ববর্তী এলাকার দু-একটি বিদ্যালয় থেকে মোট চারজন শিশুর এই প্রকল্পে (শিশু সাথী) হার্ট অপারেশন বিনামূল্যে হয়েছে।

এবার জেনে রাখুন স্কুল হেলথ-এর মাধ্যমে যে যে সমস্যাগুলির চিকিৎসা শিশুর তথা ০ থেকে ১৮ বছর বয়সে সমস্ত শিশুর বিনামূল্যে পায় বা পাওয়ার কথা তা হল
জন্মগত সমস্যা
১) নিউরাল টিউব ডিফেক্ট, ২) ডাউনস সিনড্রো্‌ ৩) ক্লেফট লিপ ও প্যালেট (গন্না কাটা ), ৪) ট্যালিপেস ( ক্লাব ফুট ্‌ ৫) ডেভলপমেন্টাল ডিস্প্লাসিয়া অফ হিপ, ৬) জন্মগত ছানি,  ৭) জন্মগত বধিরতা, ৮) জন্মগত হৃদপিণ্ডজনিত সমস্যা, ৯) রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি।

ঘাটতিজনিত সমস্যা
১০) রক্তাল্পতা, ১১) ভিটামিন এ-এর অভাব বিটট্স স্প্‌ ১২) ভিটামিন ডি এর অভাব রিকেট, ১৩) এস এ এম খর্বত্‌ ১৪) গলগন্ড।

শৈশবকালীন অসুস্থতা
১৫) ত্বকের সমস্যা, ১৬) ওটাইটিস মিডিইয়া, ১৭) রিউমেটিক হার্ট ডিজিস, ১৮) শ্বাসনালীর প্রদাহজনিত সমস্যা, ১৯) দাঁতের ক্ষয়, ২০) খিঁচুনি।

বিলম্বিত বিকাশ এবং অক্ষমতা )/প্রতিবন্ধকতা
২১) দেখার সমস্যা (সেক্ষেত্রে চশমা সহ), ২২) শোনার সমস্যা,  ২৩) স্নায়ু শক্তি দুর্বলতা,  ২৪) বিলম্বিত চলন শিখন,  ২৫) বিলম্বিত বোধশক্তি, ২৬) কথা বলায় বিলম্ব, ২৭) আচরণগত সমস্যা (অটিজম), ২৮) শিখনগত সমস্যা, ২৯) মনোযোগের অভাব ও অতিরিক্ত চঞ্চলতা (এ ডি এইচ ডি )

অন্যান্য
৩০) থ্যালাসেমিয়া, ৩১) কনজেনিটাল গয়টা্‌ ৩২) শিকল সেল অ্যানিমিয়া।

বয়‌:সন্ধি জনিত সমস্যা
৩৩) বৃদ্ধিজনিত সমস্যা, ৩৪) অবসা্‌ ৩৫) মাসিক চক্র শুরুতে দেরি হওয়া, ৩৬) অনিয়মিত মাসিক চক্্‌ ৩৭) মাসিক চলাকালীন ব্যথা, ৩৮) পেচ্ছাবের সমস্যা, ৩৯) দুর্গন্ধযুক্ত নিঃসরণ ।

এইসব সমস্যার ক্ষেত্রে যোগাযোগ করুন

১)আপনার স্থানীয় সরকারি বিদ্যালয় এবং আই সি ডি এস-এ
২)এস আই অফিসে
৩) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্কুল হেলথ-এর দায়িত্বে থাকা চিকিৎসকের সাথে।

একটি জেলায় এই পুরো বিষয়টির নোডাল অফিসার ডেপুটি সিএমওএইচ ৩ ।

PrevPreviousরবীন্দ্রনাথ ঠাকুরের মৃত‍্যুদর্শন ও একটি ডাক্তারের মৃত্যু 
NextStories on Rehabilitation: Make A WishNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 1 Comment

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

খুকু

September 21, 2026 1 Comment

আমি তখন শিশু বিভাগের ইন্টার্ন। আগের দিন এডমিশন ডে গেছে। সকালে ওয়ার্ডে ছোটাছুটি করে কাজ করছি। হাতে পিজিটি দাদা কাজের লিস্ট ধরিয়ে দিয়েছে। রাউন্ড শুরুর

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

সাম্প্রতিক পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

খুকু

Dr. Aindril Bhowmik September 21, 2026

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678279
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]