Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মাস্ক নিয়ে হুজুগ নয়, সজাগ থাকুন

IMG-20200317-WA0000
Dr. Pradipta Ghosh

Dr. Pradipta Ghosh

Medical teacher and General Physician
My Other Posts
  • March 25, 2020
  • 8:49 am
  • No Comments

কিছুদিন আগেও সবাইকে বারবার বলেছি, করোনা আমার কিস্যুই করতে পারবে না। আমি হলাম গিয়ে ড্রেন থেকে বল তুলে খেলা পাব্লিক, আমি হলাম গিয়ে ভাগাড়ের মাংস খাওয়া পাব্লিক, আমি হলাম হ্যান, আমি হলাম ত্যান । মানে, এক কথায় আমি বাঁটুল দ্য গ্রেট, করোনাকে পরোয়া করি না।

বলে তো দিয়েছি, কিন্তু ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা দেখে বুকটা যে এখন দুরুদুরু করছে না, তাও নয়। আশে পাশে কেউ কাশলেই যেন করোনার পদধ্বনি শুনতে পারছি। অতএব…

আমারও চাই। আজ্ঞে, আমারও একটা চাই। অফিসের পথে যেতে যেতে সজাগ দৃষ্টি রাখছি দুপাশে। কিন্তু, তিনি নেই। ফাঁকা, ফাঁকা, ফাঁকা…

এত বোঝো ঈশ্বর, ঠাট্টা বোঝো না? অভিমানী মুখ তুলে আকাশের দিকে তাকালাম। আমি তো এমনি মশকরা করছিলাম। তা বলে একটাও কি আমি পাব না?

কাজ হলো। একটু অভিমান আবদারেই কাজ হলো। দেখি তিনি ঝুলছেন। রঙবেরঙের তিনি ঝুলছেন একটা দোকানের বাইরে। হামলে পড়লাম দোকানীর উপর। দিন, আমাকেও একটা দিন। আজ আমার একদিন কী করোনার একদিন।

বেশ রঙিন দেখে একটা কিনে নিলাম আর সব করোনা ভাইরাসদের বুড়ো আঙুল দেখিয়ে মুখের উপর আঁটিয়ে দিলাম মাস্ক। নে দেখি আয় এবার।
মুখে আছে মাস্ক, বুকে আছে বল।

উত্তেজনায় সেল্ফি তুলতেই ভুলে গেছিলাম। ফটাস করে মোবাইলটা বের করে মাস্কবদনের একটা ছবি তুলে নিলাম। দিলাম ডিপি করে, দিলাম বউকে পাঠিয়ে। একটা মাস্কেই কনফিডেন্স যেন বেড়ে গেল । বুক ফুলিয়ে হাঁটছি। আমায় মানিয়েছে ভাল মাস্কে, এটা মানতেই হবে।

কিন্তু, এ কী! নাকটা তো চুলকাচ্ছে। প্রথমে ইগনোর করলাম। না, বেশ চুলকাচ্ছে। চুলকানি কাহাতক সহ্য করা যায়? হাতটা ঢুকিয়ে টুক করে নাকটা নিলাম চুলকে। বেশ সহজ ব্যাপার। খুশী মনে আবার হাঁটা লাগালাম।

অফিসে পৌঁছে দেখি আমি একা নই ! অনেকেই মাস্ক পরে রয়েছে। এই সুযোগে একটা গ্রুপ সেল্ফি না তুললেই নয়। তুলে নিলাম মোবাইলে । স্ট্যাটাস দিলাম, ‘করোনা সচেতন আমরা’।

যাই হোক অফিসে যখন ঢুকে গেছি, আর চিন্তা নেই। এবার মাস্কটা হালকা করে নামিয়ে নাকের নিচে রাখলাম ।পুরো ঘেমে ঘ হয়ে গেছে নাকটা।
এদিকে মুখটাও যে ঘামছে। গলদঘর্ম হয়ে আস্তে করে আমার সাধের মাস্কটা খুলে নিলাম। মাস্কটা চালান করলাম বুক পকেটে। একদম হৃদয়ের কাছেই। আবার বেরোনোর সময় পরে নেবো।

উপরের এই যে গল্পটা পড়লেন, বিশ্বাস করুন এটা আদতে গল্প নয়। বহু মানুষ এটাই করছেন ।করোনা যেন শুধু মাস্কেই আটকে গিয়ে ফেরত চলে যাবে ,নয়তো মাস্কের জালে আটকে পড়ে হাঁসফাঁস করে মরবে! আজ্ঞে না, এর কোনওটাই হওয়ার নয়।

WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্টতই বলছে, সকলেরই মাস্ক পরবার দরকার নেই এবং মাস্ক ব্যবহার করলে তা করতে হবে বিধি মেনেই।

তাহলে মাস্ক পরবেন কারা?

যাঁরা,

১) জ্বর, কাশিতে ভুগছেন। তাঁদের সংক্রমণ যেন অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে তাই তাঁদের মাস্ক পরা উচিৎ ।

২) যাঁরা এই ধরণের রোগীর সেবায় প্রত্যক্ষভাবে যুক্ত এবং এই রোগীদের কাছে যাঁদের না গিয়ে উপায় নেই তাঁরা।

৩) ডাক্তার, নার্স, হেলথ কেয়ার স্টাফ যাঁরা সরাসরি এই রোগীদের পরিচর্যা করছেন তাঁরা।

আর, বাকিরা?

যাঁরা শুধু মাস্ক পরে করোনা আটকাতে চাইছেন বা ভাবছেন একটা মাস্ক এঁটে নিলাম মুখে আর করোনা ধারেকাছে ঘেঁসতে পারবে না; তাঁদের বলি উলটে বিপদ বাড়বে যদি আপনি উপরের ওই ভদ্রলোকের মতো ব্যবহার বিধি না মেনে,

১) হাত না ধুয়েই বারবার মাস্কে হাত দেন।

২) মাস্ক পরে নাক, মুখ চুলকান।

৩) মোবাইল ঘাঁটেন এবং ওই হাত না ধুয়েই মাস্কে হাত দেন।

৪) হাত না ধুয়েই মাস্ক খোলেন এবং পরেন।

৫) একই মাস্ক বারবার ব্যবহার করেন।

৬) মাস্ক খুলে নির্দিষ্ট স্থানে না ফেলে, যেখানে সেখানে ফেলে দেন।

ও হ্যাঁ, এই হাত ধোয়াটা সাবান জল বা অ্যালকোহল বেসড স্যানিটাইজারে করাটা আবশ্যক।

মরমে ঢুকিয়ে নিন, মাস্কের থেকেও শতগুণে যেটা বেশি দরকার তা হলো,

১) বারবার, প্রতিটা কাজের পরে সাবান জলে বা অ্যালকোহল বেসড স্যানিটাইজারে হাত ভাল করে ধুয়ে নেওয়া। দায়সারা করে হাত ধোয়া নয়।

২) জ্বর, কাশি হলে না লুকিয়ে ডাক্তারের কাছে যাওয়া বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া এবং তাদের কথা মেনে চলা। এই রোগে আক্রান্ত হওয়া কোনও দোষ নয়, কিন্তু অবিবেচক হয়ে এই রোগ ছড়াতে সাহায্য করা অবশ্যই অপরাধ ।

৩) অকারণে, বাতিকগ্রস্ত হয়ে নাক, মুখ, চোখে হাত না দেওয়া।

৪) জনসমাগম পারতপক্ষে ও প্রয়োজন ছাড়া এড়িয়ে চলা। যতটা সম্ভব ঘরেই থাকুন।

৫) নিজের হাঁচি, কাশি ,কফ , থুথু দয়া করে নিজ দায়িত্বে রাখা। রুমাল বা টিস্যুতে অথবা কনুই ভাঁজ করে হাঁচুন বা কাশুন। খোলা ভাবে ,নাক মুখ না ঢেকে কাশি, হাঁচি একদম বারণ।

এইটুকু। সচেতন হয়ে কেবল এইটুকু করলেই, করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রকোপ রুখে দেওয়া সম্ভব।

নচেৎ যতই মাস্কের বজ্র আঁটুনি পরে ঘুরে বেড়ান, ফস্কা গেরো হবেই।

PrevPreviousIn memory of Dr. Shirin Ruhani
NextIgnaz Philipp Semmelweis: The Great Pioneer of Hand Washing (1818-1865)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 1 Comment

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634735
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]