Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাষাদিবসে বইপ্রকাশ

FB_IMG_1645703305984
Dr. Malabika Banerjee

Dr. Malabika Banerjee

PhD in microbiology, researcher in a drug discovery company.
My Other Posts
  • February 25, 2022
  • 7:29 am
  • No Comments

চিকিৎসক ও রোগীর মধ্যকার ক্রমবর্ধমান দূরত্বকে ভাঙতে চেয়ে পথ চলা শুরু হয়েছিল এক আশ্চর্য ওয়েব পোর্টালের। নাম ‘ডক্টরস ডায়ালগ’। ২০২০-র পয়লা জানুয়ারি যার জন্ম, আজ সাতশো বিরাশি দিন পরে তার পাঠক সংখ্যা চারলক্ষ ছুঁই- ছুঁই।

২০২১ -এর আন্তর্জাতিক ভাষা দিবসে ৩১ জন চিকিৎসকের লেখা নিয়ে প্রকাশিত হয়েছিলো ডক্টরস ডায়েরি। গত ২১ শে ফ্রেব্রুয়ারি, সুবর্ণ বণিক সমাজ প্রেক্ষাগৃহে শ’খানেক লোকের উপস্থিতিতে প্রকাশিত হল ডক্টরস ডায়েরি-২। এই বইতে রয়েছে মোট ৫১ জনের লেখা। চিকিৎসক ছাড়াও এবছর জায়গা পেয়েছে অ-চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের লেখাও। লেখাগুলো প্রতিটিই আমাদের দৈনন্দিন স্বাস্থ্য, বর্তমান আর্থ – সামাজিক পরিস্থিতির প্রেক্ষিতে জনস্বাস্থ্য, স্বাস্থ্য-ব্যবস্থা, স্বাস্থ্যের ইতিহাসের মতো জরুরি বিষয়গুলোর উপরে।

এই রকম অসামান্য একটি সঙ্কলনে আমার একটি ছোট্ট লেখাকে ঠাঁই দেওয়ার জন্য অামি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। কৃতজ্ঞ সঙ্কলনের সম্পাদকদ্বয় ডাঃ পুণ্যব্রত গুণ এবং ডাঃ ঐন্দ্রিল ভৌমিকের কাছে। একান্ন কলমধারীর মধ্যে একজন হবার সৌভাগ্যে একটি ‘সোনার কলম”ও পেলাম। সৌজন্যে প্রণতি প্রকাশনী।

ডক্টরস ডায়েরি-২ ছাড়াও আরও অনেকগুলো বাংলা বই আত্মপ্রকাশ করলো ঐ মঞ্চ থেকেই। প্রতিটি বইয়ের লেখকই পেশাগত জীবনে চিকিৎসক।

ডাঃ জয়ন্ত ভট্টাচার্যের লেখা ‘মেডিক্যাল কলেজের ইতিহাস’, ডাঃ দীপঙ্কর ঘোষের দুটি বই, ‘প্রাপ্তমনস্ক’ ও ‘জোড়া গোয়েন্দা’, ডাঃ দোলনচাঁপা দাশগুপ্তের বই ‘রহস্য ১২’ এবং ডাঃ জয়ন্ত দাসের বিবর্তন বাদের উপরে লেখা ‘আদি যুদ্ধ, আদি প্রেম’।

এছাড়াও ছিল প্যানেল ডিসকাশন।
স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা অসুবিধা নিয়ে বললেন ডাঃ কাঞ্চন মুখার্জি ও ডাঃ সমুদ্র সেনগুপ্ত। কেন্দ্রীয় সরকারের হেলথ ইন্সুরেন্স PMJAY র সমস্যা ও সুবিধা নিয়ে বললেন ডাঃ সিদ্ধার্থ গুপ্ত। ডাঃ সায়ন পাল বললেন স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। এই দুই প্রকল্পের ক্ষেত্রেই রোগী ও তাঁর পরিজনের অভিজ্ঞতা নিয়ে বললেন সমাজকর্মী শ্রী বিশ্বজিৎ মিত্র। এরপর এই দুই প্রকল্প নিয়ে প্রশ্নোত্তর পর্বও চললো।

সবশেষে ছিল HIV AIDS নিয়ে একটি ক্ষুদ্র নাটিকা, “মুক্তির স্বাদ”। পরিবেশনায় নোটো থিয়েটার ট্রুপ।

২১ শের বিকেলে এরকম একটা মনোগ্রাহী অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে গর্বিত হলাম।

সকলকে অনুরোধ বইগুলো সংগ্রহ করুন। নামমাত্র মূল্যে এই অমূল্য সঞ্চয়ের সুযোগ খুব বেশি মেলে না।

ডক্টরস ডায়েরি ২,
প্রণতি প্রকাশনী
মূল্য: ১৫০ টাকা

পশ্চিমবঙ্গের মধ্যে বইগুলো পেতে যোগাযোগ প্রণতি প্রকাশনীর এই নাম্বারে : 8100042650

PrevPreviousপুস্তক আলোচনাঃ হাসপাতালের জার্নাল (এক)।
NextদুইজনেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631092
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]