Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বই পড়ুনঃ দুইয়ে দুইয়ে চার নয়

IMG_20200127_152733
Dr. Sumit Das

Dr. Sumit Das

Psychiatrist
My Other Posts
  • January 28, 2020
  • 10:46 am
  • No Comments

আর একজন ডাক্তারবাবুর লেখা একটি বই পড়লাম। বইটির নাম ‘দুইয়ে দুইয়ে চার নয়’। লেখক ডাক্তার প্রদীপ্ত ঘোষ। বইটি ২০ টি ছোট গল্পের সঙ্কলন।


‌‌‌
বর্তমানে যে সমস্ত ডাক্তার লেখক লিখছেন তাঁদের অধিকাংশের লেখাগুলো হয় মূলত একটা রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা। এই সচেতন করাটা সবসময় কেবলমাত্র রোগের নীরস বর্ণনা দিয়ে নয়, একটা গল্পের মাধ্যমে হয়। এই গল্পটা সাধারণতঃ ডাক্তারবাবুর প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়েই হয়। আর ঘটনাগুলোর নাটকীয়তা থাকলেও অর্থাৎ চরিত্রগুলো তার জীবনের এক বিশেষ পরিস্থিতির মাধ্যমে এলেও কোথায় যেন ডাক্তারবাবুই কেন্দ্রীয় চরিত্র হয়ে যান।

এইখানেই প্রদীপ্তবাবুর লেখাগুলো আলাদা। তিনি নিজে আছেন এরকম গল্প নেই। গল্পগুলো রোগাক্রান্ত মানুষের গল্পই, কিন্তু অন্য আঙ্গিকে তৈরি। ছোট জায়গাতেই চরিত্রগুলো নানা দ্বন্দ্বের মধ্য দিয়ে আসছেন। ডাক্তার একজন এসেছেন, সেটাও যেন গল্পের একটি চরিত্রের প্রয়োজনে। প্রায় সব গল্পের ভিত্তি কোনো একটি রোগ। তাই রোগ সম্পর্কে সংক্ষেপে কিন্তু প্রয়োজনীয় তথ্য জানিয়েছেন।

কতগুলো গল্প আলাদা উল্লেখ রাখে। যেমন ‘খগেনের ওষুধ’। ওষুধের দোকানদারের ভরসায় ওষুধ খেয়ে চিকিৎসা করার পরিণাম মৃত্যু পর্যন্ত হতে পারে সেটা বোঝান গেছে। ‘নীল মানুষ’ বা ‘পাথরেও ফোটে ফুল’ হচ্ছে ভিন্ন ধর্মী গল্প। এখানে কিছু খুব বিরল রোগকে ঐতিহাসিক প্রেক্ষিত থেকে বলা হয়েছে।

একজন নিঃসন্তান মহিলার সন্তান ধারণের তীব্র ইচ্ছাজনিত কারণে হয়ে ওঠা মানসিক রোগ এবং তা নিরাময় নিয়ে লেখা ‘এরকমও হয়’লেখার মুন্সিয়ানাতে মন ছুঁয়ে যায়।

‘খাই খাই’ লেখাটার মধ্যে হাস্যরস আছে। কিন্তু এক মাঝবয়সী রোগীর নাছোড়বান্দা মনোভাব নিয়ে প্রত্যেক খাবার জিনিস খাওয়ার আগে ডাক্তারকে ফোন করে বিরক্ত করা, অধিকাংশ ডাক্তারের বাস্তব অভিজ্ঞতা।

আর একটি গল্পের উল্লেখ করব ‘নিয়তি’। ডাক্তার রোগী সম্পর্ক কিরকম হয়, তা পরতে পরতে বিকশিত হয়েছে। সাধারণ রোগী থেকে একধরনের শ্রদ্ধামিশ্রিত বন্ধুত্বের সম্পর্ক। তারপর এক বিশেষ পরিস্থিতিতে পাঠক যখন একটা পরিণতির প্রস্তুতি নিচ্ছেন তখনি গল্পের মূল বাঁক নেওয়া।

সবশেষে বলব ‘নিজের চোখে দেখা’ লেখাটি। এখন এই এন আর সি, সি এ এ র অশান্ত সময়। তার আগে থেকেই রাজনৈতিক দলগুলো এবং পুরোহিত- মোল্লাতন্ত্র যুগল বন্দীতে হিন্দু মুসলিম সম্প্রদায়ের পারস্পরিক যে অবিশ্বাসের অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়ে আছে সেই প্রেক্ষিতে এই ঘটনাটি অন্য বার্তা দেয়।

সামগ্রিক ভাবে বলা যায় সুখপাঠ্য বইটি পড়লে পাঠককুল হতাশ হবেন না।

PrevPreviousভারী স্কুলব্যাগ ও বাঁকা মেরুদণ্ডের গল্প
Nextসঙ্কটপূর্ণ গর্ভাবস্থার অভিজ্ঞতাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ককরোচ জনতা পার্টি: কেন উত্থান? এরপর?

June 8, 2026 No Comments

একটা দল কখন জনগণের মুখপত্র হয়ে ওঠে? যখন সেই দলের মধ্যে দিয়ে মানুষ খুঁজে পায় তার শ্রেণিস্বার্থ, নেতার প্রতি আইকনিক আকর্ষণ, দলের নীতিতে প্রবল সমর্থন,

গরম কালের অসুখ – হাইপারথার্মিয়া

June 8, 2026 No Comments

এবছর গরম লম্বা ইনিংস খেলতে নেমেছে যেন। চোত বোশেখের গরম সেভাবে মালুম হয়নি, মাঝে মাঝেই স্বস্তির বৃষ্টি গরমের দাপট রুখে দিয়েছে। জষ্ঠি মাস পড়তে না

অবিলম্বে সিনিয়র রেসিডেন্টদের মেধাভিত্তিক কাউন্সেলিংয়ের মাধ্যমে যথাযথ পোস্টিং দিতে হবে এবং অগণতান্ত্রিক SOP বাতিল করতে হবে

June 8, 2026 No Comments

আর জি কর আন্দোলনের তীব্রতা কিছুটা স্তিমিত হতেই আমরা প্রত্যক্ষ করেছি প্রতিহিংসার রাজনীতির এক উদ্বেগজনক চেহারা। শুধুমাত্র আন্দোলনে অংশগ্রহণ করার “অপরাধে” একের পর এক থানা

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

June 7, 2026 No Comments

গোটা বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালজুড়ে অভয়া আন্দোলনের স্মৃতি বহন করে চলা অসংখ্য গ্রাফিটি, স্লোগান, গান ও কবিতার চিত্রকল্প রাতের অন্ধকারে চুনকাম করে মুছে সাফ করে

★প্রায় গোয়েন্দা গল্প★

June 7, 2026 No Comments

ডাক্তারি পাশ করার পর যে রোম্যান্টিক দৃষ্টিভঙ্গি ছিল, তা বুদ্বুদ হয়ে মিলিয়ে গেছে। যত দিন যাচ্ছে, ক্রমশ এই পেশার অন্ধকার দিক গুলিই বেশি চোখে পড়ছে।

সাম্প্রতিক পোস্ট

ককরোচ জনতা পার্টি: কেন উত্থান? এরপর?

Parichay Gupta June 8, 2026

গরম কালের অসুখ – হাইপারথার্মিয়া

Somnath Mukhopadhyay June 8, 2026

অবিলম্বে সিনিয়র রেসিডেন্টদের মেধাভিত্তিক কাউন্সেলিংয়ের মাধ্যমে যথাযথ পোস্টিং দিতে হবে এবং অগণতান্ত্রিক SOP বাতিল করতে হবে

West Bengal Junior Doctors Front June 8, 2026

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

West Bengal Junior Doctors Front June 7, 2026

★প্রায় গোয়েন্দা গল্প★

Dr. Aindril Bhowmik June 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628976
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]