Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ব্যক্তিগত ডায়েরি থেকে

FB_IMG_1713530161019
Dr. Arunima Ghosh

Dr. Arunima Ghosh

Psychiatrist
My Other Posts
  • April 23, 2024
  • 8:33 am
  • No Comments

উনিশে এপ্রিল – কম করে মনে হয় উনিশ বার দেখেছি সিনেমাটা… প্রথম যে কবে দেখেছি, মনেও পড়ে না… খুব ছোটো বয়েসেই হবে, যখন তেমন কিছুই বুঝতাম না, তখন থেকেই বোধহয় আমার মনে কিছু ছাপ ফেলে গেছে সিনেমাটা….

মা আর মেয়ের মধ্যে গড়ে ওঠা একটা পাহাড় সমান দূরত্ব… মা যেখানে শুধুই মা নয়, একজন সফল মানুষ, নৃত্যশিল্পী, বিখ্যাত পুরস্কারপ্রাপ্ত… শুরুতেই এই মহিলার সাফল্য মেনে নিতে পারেন নি তাঁর স্বামী, নাচ ছেড়ে দিয়ে, শুধু সংসার নিয়ে বাঁচতে চেয়েও মানুষটার গভীর হীনমন্যতা, ego ইত্যাদি কাটানো যায়নি… মেয়ে ছোটো থেকেই জেনেছে মা স্বার্থপর, মা সংসারে সময় দেয় না, মা নিজেকেই শুধু ভালোবাসে, মা খুব খারাপ…. বাবার মৃত্যুর জন্যও মেয়েটি মাকেই দায়ী করেছে, এতটাই যে কর্মরতা মায়ের মতন হবে না বলেই হয়তো ডাক্তারি পাশ করেও, প্রেমিকের মায়ের দাবী অনুযায়ী, ডাক্তারি ছেড়ে গুছিয়ে সংসার করতে চেয়েছিলো……

আমাদের জেনারেশনেও কর্মরতা মাদের একটা অসম্ভব অপরাধবোধ আর টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় সন্তানকে সময় দেয়া বা যত্ন করা নিয়ে…. আশেপাশের সমাজ একটু সুযোগ পেলেই শিশুকে বোঝায়, ওই দেখো তোমার মায়ের কাছে কাজটাই বড়ো, তোমায় ভালোবাসে না মা, মা স্বার্থপর… আমাদের মাদের সময় এই জিনিস আরো ভয়ঙ্কর রূপে ছিলো… অথচ বাবাও তো কাজ করে, কই বাবাকে নিয়ে তো এসব বোঝানো হয় না…. মায়ের কাজটা শখের নয়, মা কাজ করে, কারণ মায়ের উপার্জনের টাকাও সংসারেই লাগে… এই সিনেমাতেই কিন্তু মেয়েটির বাবা মারা যাওয়ার পরে, মেয়েটিকে মানুষ করা, ডাক্তারি পড়ানো সবটাই মায়ের করা… অথচ এভাবে মেয়েটা ভাবেনি কোনোদিন… অভিমানে দূরে সরে গিয়েছে, মা সেভাবে বুঝে উঠে কাছে টেনে নিতে পারেন নি….!

ভাগ্যিস আমার মা পেরেছিলেন…. আমার বহু জন্মদিনে মা-কে স্কুলে যেতে হতো, আমার পরীক্ষার সময় আমার মা বাকিদের মতন স্কুলের বাইরে বসে থাকতে পারতো না… কিন্তু মা ছিলো… মা এর স্কুলে যাওয়ার আগে আমাদের একসাথে ভাত খাওয়া ছিলো, বিকেলে আবার পড়তে বসানো ছিলো, আজকাল মাঝেমাঝে মনে হয় মা বেশি করেছে… নিজেকে নিংড়ে দিয়েছে… শুধু balance করার জন্য… কোথাও না কোথাও ওই সমাজের conditioned একটা অপরাধবোধ ছিলো…..

অথচ বিশেষ করে একটা মেয়ে সন্তানের ক্ষেত্রে একজন কর্মজীবি মায়ের উদাহরণ নিয়ে বড়ো হওয়া যে কতো বড়ো একটা inspiration, কতো বড়ো মনের জোর সেটা বলার অপেক্ষা রাখে না…. মা শুধু আমার মা নয়, মা একজন সফল মানুষ, মাকে মায়ের নামে কতো মানুষ চেনে, ভালোবাসে, শ্রদ্ধা করে, এমন একজন রোল মডেলকে সামনে দেখে বড়ো হওয়া তো প্রাপ্তি….

আর তারপরে সে মেয়ে নিজে যখন মা হয়, তার কিন্তু ওই “অপরাধবোধ”, ওই সময় না দিতে না পারার যন্ত্রণা, ওই টানাপোড়েন ভোগ করতে হয় না বিশেষ … নিজের মায়ের উদাহরণ উজ্জ্বল হয়ে থাকে চোখের সামনে…..

আজ মনে হয় ভাগ্যিস আমার মা সারাদিন লেপ্টে থাকতো না গায়ের সাথে, ভাগ্যিস আমার মা শুধু আমার মা হওয়া ছাড়াও আরো অনেককিছু হয়েছে, হতে চেষ্টা করেছে, হতে পেরেছে – এইটুকুই তো আমাকে এগিয়ে দেয় অনেকখানি!!! শুধু আমার মা হওয়া ছাড়াও আমার মায়ের নিজের পরিচিতি আছে, আমাকে মানুষ আমার বাবার পরিচয়ে যেমন চেনেন, তেমন আমার মায়ের পরিচয়েও বহু মানুষ চেনেন, এই বিষয়টা আসলে গর্বের – এর জন্য মাকে একটু miss করাই যায়…. সন্তান-কে এটুকু বোঝাতে পারলেই বোধহয় সমাজ আর ভুল বোঝানোর সুযোগ-টা পায় না!

PrevPreviousসবার আম্বেদকর
Nextজন্মদিনের শুভেচ্ছা নেবেন লেনিনNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সিনিয়র রেসিডেন্টদের বন্ড পোস্টিং এ অনৈতিকতার ইঙ্গিত

March 7, 2026 No Comments

৫ মার্চ, ২০২৬ সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় খুন ও ধর্ষিতা হওয়া সহকর্মীর মৃত্যুর প্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছিল তাতে

Abhaya Mancha Press Conference on 6th March 2026

March 7, 2026 No Comments

উচ্চ আদালতে কি বলে এলেন সংগ্রামী গণ মঞ্চের প্রতিনিধিরা?

March 7, 2026 No Comments

মাননীয় প্রধান বিচারপতি কলকাতা উচ্চ আদালত                                       

সাহস হবে একই সাথে মৌলবাদ আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার?

March 6, 2026 No Comments

উপরের এই ছবিটা সরলমতি নারীবাদীরা হুলিয়ে শেয়ার করেছিলেন। ইরানের অত্যাচারী নারীবিদ্বেষী শাসকের ছবি দিয়ে লন্ডনের রাস্তায় কেউ বিড়ি জ্বালিয়ে নিচ্ছেন। আজ ইরানে শাসকের মৃত্যুতে সেই

বেঞ্চে বসা ছাত্র/ছাত্রীটি আপনার ছেলে/মেয়েও হতে পারত।

March 6, 2026 No Comments

ছেলে/মেয়ে-র স্কুলে পিটিএম-এ (পেরেন্ট-টিচার মিটিং) গেছেন নিশ্চয়ই কখনও না কখনও। তাহলে ক্লাসরুমটা দেখে চেনা চেনা লাগবে।ছোট্ট ছোট্ট বেঞ্চ। টিচারের সঙ্গে আগের গার্জেন যদি বেশীক্ষণ কথা

সাম্প্রতিক পোস্ট

সিনিয়র রেসিডেন্টদের বন্ড পোস্টিং এ অনৈতিকতার ইঙ্গিত

West Bengal Junior Doctors Front March 7, 2026

Abhaya Mancha Press Conference on 6th March 2026

Abhaya Mancha March 7, 2026

উচ্চ আদালতে কি বলে এলেন সংগ্রামী গণ মঞ্চের প্রতিনিধিরা?

Sangrami Gana Mancha March 7, 2026

সাহস হবে একই সাথে মৌলবাদ আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার?

Dr. Samudra Sengupta March 6, 2026

বেঞ্চে বসা ছাত্র/ছাত্রীটি আপনার ছেলে/মেয়েও হতে পারত।

Dr. Bishan Basu March 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

612153
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]