Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বদল

FB_IMG_1609315082073
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • January 9, 2021
  • 8:57 am
  • No Comments

ঘটনা-১ 

সকালে ঘুম থেকে উঠে লিস্ট রেডি করে নেয় রিংকা। সংসারের যাবতীয় কিছুর সঙ্গে নিজের স্যানিটারি ন্যাপকিনের কথাও লিখতে ভোলে না। অফিস যাওয়ার পথে মাসকাবারি জিনিস যেখান থেকে নেয়, সেখানে লিস্ট দিয়ে যায়। ফেরার পথে নিয়ে আসে। সেদিন ওর বর প্রশান্ত ফোন করে জানায়, আজ ওর সঙ্গে গাড়ি থাকবে। কাজেই নিজেই সব নিয়ে আসবে। রিংকাকে আনতে হবে না। ব্যাগে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট দেখে যেন তার একটু অস্বস্তি হয়। পরে রিংকাকে বলে, এটা তো আলাদাও কিনতে পারো। কথাটা শুনে একটু বিরক্ত হলেও রিংকা মুখে কিছু প্রকাশ না করে স্পষ্টভাবে জানায়, প্রতি মাসে আমার এটার দরকার হয়। আর মাসের প্রথমেই যখন সারা মাসের জিনিস আসে, তখন এটাও আসবে। এতে সমস্যার তো কিছু নেই।

ঘটনা-২

ফেসবুকের একটা পোস্ট দেখে শাঁওলী কী রিয়্যাকশন দেবে বুঝতে পারছিল না। ফেসবুকেই পরিচয় ঝুমের সঙ্গে। পরে দুজনের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বও গড়ে ওঠে। ঝুম খুবই ফেসবুক আক্টিভ। রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি থেকে সিনেমা- রোজই কোনও না কোনও বিষয় বিষয় নিয়ে তার পোস্ট থাকেই। কোনওটা খুবই ভাল লাগে। কোনওটা আবার বিরক্তিকর। কিন্তু যেমনই লাগুক একটা লাইক দিয়েই থাকে। তবে আজকের পোস্টটা দুবার করে পড়ল বিষয়টা বোঝার জন্য। ঝুম ওর বাচ্চার ছবি দিয়েছে, ডোনার সিমেন ব্যবহার করে ও সিঙ্গেল মাদার হয়েছে।

ঘটনা-৩

অফিস কোলিগের সঙ্গে প্রেম করে বিয়ে সঞ্চিতার। বিয়ের পর অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়েই স্বামীকে অনুরোধ করেছিল ডাক্তারের কাছে যেতে। স্বামীর পুরুষ অহং-এ খুব বেঁধেছিল। রাগ করে জোড় খুলেই তার নিজের বাড়ি চলে গেছে। কিন্তু সঞ্চিতা নিজেই চলে গেছে ডাক্তারের কাছে। নিজেই জানিয়েছে স্বামীর সঙ্গে স্বাভাবিক সহবাস না হওয়ার কথা। ডাক্তারবাবুর সঙ্গে কী কথোপকথন হল তা বাড়ি ফিরে স্বামীকে জানাতে ফের একচোট ঝামেলা হল। যদিও পরে নিজে বুঝতে পেরে সঞ্চিতার কথামতো ডাক্তারের কাছে যায়। এখন খুবই সুখি জীবনযাপন করছে দুজনে।

ঘটনা-৪

হানিমুনে গিয়ে রাতের খাওয়াদাওয়ার পর ঘরে গিয়ে আচমকাই পলাশের মনে পড়ে, সে তো কন্ডোম আনতেই ভুলে গেছে। অত রাতে আশপাশের দোকানও বন্ধ। মনে মনে ভাবল, প্রথম রাত বিফলেই যাবে। কিন্তু বিছানায় গিয়ে বালিশের পাশে দেখল কন্ডোমের প্যাকেট। বুঝতে অসুবিধা হল না, রুমাই তা কিনে এনেছে। ‘নিজের সুরক্ষা এখন মেয়েরা নিজেরাই নিতে জানে, বুঝলে মশাই’ বলে হেসে ওঠে রুমা।

ঘটনা – ৫

বাব্বা, তুমি এই বয়সেও যৌবন ধরে রাখতে হরমোন খাও। রমার কথা শুনতে পেয়েও সুতনুকা এড়িয়ে গেল। কী করে ও রমাকে বোঝাবে ওই হট ফ্ল্যাশ, মুড সুইং, কোমর আর হাঁটুর ব্যাথা সুতনুকাকে কাবু করে দিচ্ছিল। এখন HRT নিয়ে ও ভালো আছে। ছেলে মেয়েরা বাইরে থাকে, স্বামী অসুস্থ, নিজেকে নিজে না দেখলে কে দেখবো!

আজকের নারী আর কোনও কিছুতেই পিছিয়ে থাকতে রাজি নয়। যে সব কাজ মেয়েরা করতে পারে বলে কিছুদিন আগে পর্যন্ত সমাজ মানতে নারাজ ছিল আজ সেসব কাজ তারা করছে আর কোনওরকম রাখঢাক না করেই। শুধু মেয়েদের নয়, সমাজের এগিয়ে যাওয়ার জন্য এই কাজ নিঃসন্দেহে অনেকটাই সাহায্য করবে। এসব ঘটনা তারই প্রমাণ।

PrevPreviousমনের অসুখ- শরীরের অসুখ ১ঃ হাইপোকনড্রিয়াসিস
Nextবিবর্তনের মতবাদNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিষাদময় দুর্গোৎসবের শেষে প্রশ্ন অনেক, জবাবদিহি কোথায়?

October 23, 2026 No Comments

বিষাদময় দুর্গোৎসবের শেষে প্রশ্ন অনেক, জবাবদিহি কোথায়? সম্ভবত সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিষাদময় দুর্গোৎসবের শেষদিন আজ, বিজয়া দশমী। ষষ্ঠী শুরু হয়েছিল সন্দীপ ঘোষের জামিন দিয়ে, সপ্তমীতে

রেফার টু এপোলো

October 23, 2026 1 Comment

রেফার টু এপোলো ইতিহাসে প্রথমবার কলকাতার দুর্গা পুজোতে পদপিষ্ট হয়ে উনিশ জন মারা গেলেন। যার মধ্যে ১৮ জনই বোধহয় হাসপাতালে মৃত অবস্থায় এসে পৌঁছায়। আহতদের

মানুষের জীবন, সরকারি স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার।

October 23, 2026 1 Comment

গত পরশু চোরবাগান সার্বজনীন পুজোয় প্রশাসন ও উদ্যোক্তাদের ভয়ানক অব্যবস্থা ও গাফিলতিতে যে হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটল, প্রাণ হারালেন আমাদের ১৯ জন সহনাগরিক, তার ভয়াবহতার রেশ

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

October 22, 2026 No Comments

মাতৃত্ব – মহিলাদের জীবনে এক রোমাঞ্চকর অনুভূতির জন্ম দেয়। সৃষ্টির উদ্ভাসে পরিপূর্ণ হয়ে ওঠে মায়ের শরীর,মন। পৃথিবীর সবচেয়ে সুন্দর আবেগঘন প্রাণস্পর্শী ডাক হলো ‘মা’। সেই

বই-এর বহ্নুৎসব

October 22, 2026 No Comments

১৯৩৩ সালে হিটলারের জার্মানিতে বই পোড়ানো হয়েছিল। ১০ মে একরাতে শুধুমাত্র বার্লিনের অপেরা স্কোয়ারে পোড়ানো হয়েছিল ২০০০০ বই। আর ওই সময় সারা জার্মানিতে পোড়ানো হয়েছিল

সাম্প্রতিক পোস্ট

বিষাদময় দুর্গোৎসবের শেষে প্রশ্ন অনেক, জবাবদিহি কোথায়?

West Bengal Junior Doctors Front October 23, 2026

রেফার টু এপোলো

Nirakar Mishra October 23, 2026

মানুষের জীবন, সরকারি স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার।

West Bengal Junior Doctors Front October 23, 2026

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

Somnath Mukhopadhyay October 22, 2026

বই-এর বহ্নুৎসব

Pallab Kirtania October 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

693913
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]