Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিবর্তনের মতবাদ

IMG_20210103_204923
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • January 10, 2021
  • 9:13 am
  • No Comments

লামার্ক: Jean Baptiste Lamarck

ডারউইন: Charles Darwin

ডি ভ্রিস: Hugo de Vries

আমিই যে ঠিক ছিলাম, পরিষ্কার প্রমাণ হচ্ছে, লামার্ক বললেন।
দুর্নীতিদের সেই নিকষ আঁধার গলি আজ দেখো ঝকঝকে ফোরলেন,
একেবারে থিওরি মেনে। প্রথমে ছিলো বেশ কিছু সৎ ও শিক্ষিত, তার সাথে কতিপয় অসৎ আর ধান্দাবাজ।
ক্রমে দেখা গেলো সৎ হলে জোটে মরণোত্তরে কিছু ফুলের খুচরো,
আখেরে হয় না কোনো কাজ,
ঘুষ দিতে আর নিতে জানলে তবেই এগোনো যায় , দুইকান কাটা হলে উন্নতি আটকায় কে!
বোঝা গেলো মানুষ সততা নয়, ভোট দেয় জাতপাত দেখে বা প্রবল ধমকে,
বরঞ্চ সৎ হলে নির্বাচনের শেষে হাতে শুধু পেনসিল থাকে। সেটাও ক্ষয়াটে আর ছোলা দুই দিকে,
সুতরাং ওইসব তোলা থাক বলিউডি হিরোদের গল্পকথায়। ক্রমে ক্রমে জনতাও গেলো সেটা শিখে,
নেতাদের বাড়ি গাড়ি দুই তিন দশগুনে গণতান্ত্রিক দেশ প্রশ্ন করেনা।
সৎ বিলুপ্ত হয়ে তাই বাড়লো শুধু অসৎ আর দুর্নীতি, আমার এই এই থিওরি তো চেনা।
এই বলে জিন ব্যাপটিস্ট লামার্ক তাকালেন সামনের দুজনের পানে, মুখে বিজয়ের হাসি ক্ষীণ..

কক্ষনো না। আপনার তত্ত্বে নয়, হয়েছে এটা ন্যাচারাল সিলেকশনে।
তেড়েফুঁড়ে বললেন ডারউইন।
প্রেক্ষাপটে তখন জাতপাতে সংরক্ষণ , ধনী আর রাজাদের ভোটে মাস্তানি,
সৎ হলে ভোটে জেতা দূর , বেচারার থাকবে না ভোটে দাঁড়াবার সংস্থানই,
ব্যবস্থা এমন করা প্রচারে জোটানো লোক টাকা না ছড়ালে মোটে সম্ভবই নয়,
সততায় টাকা নেই, কজন আর সৎপথে শুধু সাদা রোজগারে কোটিপতি হয়?
সুতরাং প্রতি ভোটে ন্যাচারাল সিলেকশন অসৎ ও বড়লোক করে করে করে,
এখন আর কেউ নেই সৎ ও গরীব লোক, বিলুপ্ত হয়ে গেছে বহুদিন ধরে।
মোটেই আপনি নন মঁসিয়ে লামার্ক, আমারই থিওরি মেনে বসতি বানায় এই দুর্নীতিবিষ…

সরি চার্লস! মঁসিয়ে লামার্ক, আপনারা দুজনেই ভুল। মুখ খুললেন শেষে হুগো ডি ভ্রিস।
মোদ্দা কথাটা হলো মিউটেশন। একবার নেতা হলে ভাই ও ভাইপো নেতা, নেতা তার পুত্র ও কন্যা,
এ ব্যাপারটা বেশ খেয়াল করার মতো। নেতাদের পরিবারে কেউ আর নেতা ছাড়া কিছু হননা।
তার মানে ব্যাপারটা ন্যাচারাল সিলেকশন নয়, জিনে ঘটে যায় এক বদল অমোঘ,
বংশপরম্পরা নেতা হতে থাকে লোকে, জনতারও নেই তাতে কোনো অভিযোগ।
দুর্নীতি ঘোটালা ইত্যাদি ফেনোটাইপ জিনেরই প্রকাশ স্রেফ, তারই ঘটে যেই ভোটে জেতে,
এ থিওরি আমারই, গণতান্ত্রিক মিউটেশন। আপানারা দুজনেই কেউ নন এতে।

সে যাই হোক। একটা ব্যাপারে আমরা তিনজনই এক। বললেন লামার্ক মৃদু হেসে,
মাথা নাড়লেন চার্লস ডারউইন। একটু সময় নিয়ে ডিভ্রিসও মাথা নাড়লেন শেষে,
‘ঠিক! ঠিক! ভোটে জেতা প্রজাতিটি ভোটারদের থেকে সবরকমভাবে আজ ভিন্ন,
বহুকাল আগে কোনো পূর্বপুরুষ এক ছিলো। সে মিসিং লিংক মাঝপথে হয়ে গেছে ছিন্ন।’

তিনজনে হাঁটা লাগালেন একসাথে। বিষণ্ণ মাটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গণতন্ত্রের শব- চিহ্ন।

PrevPreviousবদল
Nextডা. নন্দ ঘোষের চেম্বারঃ পর্ব ৩৫ পার্টি মিটNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

।।মেঘের আড়ালে সূর্য।।

May 11, 2026 No Comments

কোথায় চল্লে, মক্কা মদিনা তুমি বুঝি মায়াপুর? পীঠ স্থানেই মোক্ষ মেলেনা পুণ্যের পথ দূর!! পুণ্যের আশা মক্কায় ফাঁকা ব্রজ ধামে নেই পুণ্য বহুজাতিকের ঢাক ঢোলে

“থ্রেট কালচার”

May 11, 2026 No Comments

রবীন্দ্রনাথের জন্মদিনে কি লিখবো ভাবতে গিয়ে দেখলাম ওঁকে নিয়ে অনেক লেখা লিখেছি। সুধী পাঠক, মার্জনা করবেন, আত্মপ্রচার এর মতো শোনালেও আজ নিজের কথা একটু লিখি।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে স্বয়ংশাসিত ও স্বাধিকার সম্পন্ন স্বাধীন সংস্থায় পরিণত করতে হবে

May 11, 2026 No Comments

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে স্বয়ংশাসিত ও স্বাধিকার সম্পন্ন স্বাধীন সংস্থায় পরিণত করতে হবেঃ হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য-শিক্ষা

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

May 10, 2026 No Comments

৭ মে, ২০২৬ গত তিনদিনে পশ্চিম বাঙলার খেটে খাওয়া দিন-আনি-দিন-খাই জনগণ মানে টোটোওয়ালা-অটোওয়ালা-আনাজ বিক্রেতা-খুচরো বিক্রেতা-হকার-ফেরিওয়ালা,জীবিকার কারণে যাদের রাস্তা ব্যবহার করতে হয়, গ্রামে গঞ্জে দৈনিক হারে

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

May 10, 2026 1 Comment

বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে পশ্চিমবঙ্গের দাপুটে বিরোধী নেত্রীর কিছু বক্তৃতার রেকর্ডিং বাজানো হত রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের তরফে। সেরকম দু’একটা

সাম্প্রতিক পোস্ট

।।মেঘের আড়ালে সূর্য।।

Shila Chakraborty May 11, 2026

“থ্রেট কালচার”

Dr. Samudra Sengupta May 11, 2026

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে স্বয়ংশাসিত ও স্বাধিকার সম্পন্ন স্বাধীন সংস্থায় পরিণত করতে হবে

Doctors' Dialogue May 11, 2026

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

Dr. Amit Pan May 10, 2026

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

Dr. Koushik Dutta May 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621631
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]