Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কাশি কাশি কাশি

IMG_20221102_185354
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • November 3, 2022
  • 7:01 am
  • No Comments

প্রতি বছরই শীত আসার আগে আর শীত ছেড়ে যাওয়ার সময় সর্দিকাশিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। প্রতি তিন-চার বছর ছাড়া এক একটা মারাত্মক সর্দিকাশির ঢেউ চলে। এ বছর সে রকম একটা ঢেউ চলছে। চেম্বারে ঢোকার সময় থেকেই নানা রকম কাশির কনসার্ট শুরু হয়। খসখসে কাশি, ঘড়ঘড়ে কাশি, ঘংঘং কাশি, খুক খুক কাশি সব একসাথে শুরু হয়। তার সাথে বাচ্চার কান্না, চিৎকার, ‘আমার আগে লাইন ছিল’, ‘আমি সেই সকাল সাতটা থেকে বসে আছি’ ইত্যাদি প্রভৃতি মিলিয়ে বেশ একটা মেলা-মেলা অনুভূতি তৈরি হয়।

প্রায় দৌড়ে দৌড়ে চেম্বারে ঢুকি। কাঁধের ছোট ব্যাগটা কোনোমতে নামিয়েই রোগী দেখা শুরু করি। বুকে স্টেথো ঠেকালেই শাঁই শাঁই, ঘড়ঘড়। কেউ হাঁফাচ্ছে, মুখে দিয়ে শ্বাস নিচ্ছে। কেউ স্টেথো ঠেকানোর আগেই কেঁদেকেটে একশা। দেখতে গেলে ঠেলে সরিয়ে দেয়। দশজনের মধ্যে ন’জনেরই সর্দিকাশি। আর বিরক্তিকর কাশিগুলো কিছুতেই কমছে না। বোঝাই যাচ্ছে, বেশিরভাগই বিচ্ছিরি সব ভাইরাসের আক্রমণে হচ্ছে।

তার মধ্যেই মাঝে মাঝে রেকর্ড বাজানোর মতো ‘গ্যাস দিলে ক্ষতি হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে’ ইত্যাদি শোনা যাচ্ছে। এদিকে বাচ্চা হাঁফাচ্ছে। কয়েকবার বুঝিয়ে কাজ না হ’লে মনে মনে গালাগালি দিতে দিতে সিরাপ লিখে ছেড়ে দিচ্ছি। রোজ রোজ এক কথা পাখিপড়ার মতো বলে যাচ্ছি। কবে অজ্ঞতা কাটবে কে জানে!

এত শ্বাসকষ্টের বাচ্চা দেখছি যে মনে হচ্ছে ঘুমের মধ্যেও শাঁই শাঁই, ঘড়ঘড় আওয়াজ পাচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়েই দু’একজনের প্রেস্ক্রিপশন করে দিচ্ছি। মেসেজ পাচ্ছি, “ডাক্তারবাবু, বাচ্চার তিনদিন ধরে খুব কাশি। উমুক ওষুধ খাইয়েছি। কমেনি। কী করবো?” ডাক্তার যে মন্ত্রতন্ত্র জানে না এটা কেউ বিশ্বাস করতে রাজি নয়। সবাই দিব্যি জানেন, “ডাক্তার ব্যাটা সব জেনে-বুঝেও ওষুধের নাম বলবে না। এমনি কি আর ইয়ের বাচ্চা বলি?” ওদিকে ‘ইয়ের বাচ্চা’ ডাক্তার তার সমস্ত অনিশ্চয়তা আর অপারগতা নিয়ে গুমরে মরে। “স্টেথো ছুঁইয়েও সবসময় ধরতে পারি না। সেখানে না দেখে…”

তবু যখন বহুদিন ভোগার পর বাচ্চা সুস্থ হয়, মনে হয় ঝড়ের পরবর্তী স্বচ্ছ আকাশ ছুঁতে পারছি। স্টেথোস্কোপের তলায় সেই ঝড়ের মতো ঘড়ঘড়, শাঁই শাঁই আওয়াজ নেই। বাচ্চা খেতে পারছে। জ্বরটা নেই। বাচ্চাটা কাছে গেলেই মুখ বাঁকিয়ে কেঁদে উঠতো। এখন পোকা লাগা দাঁতে একগাল হাসি৷ স্টেথোস্কোপের কসম, স্বর্গ এখানেই।

অনেকদিন বাদে বকবক করে ফেললাম। কাজের কথাগুলো বলে যাই। কাশি বেড়ে যাওয়া মানেই একটার পর একটা অ্যান্টিবায়োটিক খাইয়ে যেতে হবে এমনটা নয়। অ্যান্টিবায়োটিক ছাড়াও কাশি সারে। অ্যান্টিবায়োটিক কার দরকার এবং কখন দরকার সেটা চিকিৎসককে ঠিক করতে দিন। ইনহেলার বা নেবুলাইজার দিয়ে চিকিৎসা সংক্রান্ত ভুল ধারণাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। বিভিন্ন ধরনের কাশির কারণ আলাদা। চিকিৎসাও ভিন্ন ভিন্ন। কোনও কোনও কাশির চিকিৎসায় স্টেরয়েড লাগতে পারে। আঁতকে উঠবেন না। তবে পাশ করা চিকিৎসক ছাড়া নৈব নৈব চ। পুরোনো প্রেস্ক্রিপশন দেখিয়ে দ্বিতীয়বার নিজে নিজে ওষুধ শুরু করবেন না। পারলে নিউমোনিয়া (যাদের সরকারিভাবে নেওয়া নেই) আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাক্সিনেশন করান। অন্যান্য যে সব টিকা সরকারিভাবে পাওয়া যায় না সেগুলোও দিয়ে রাখতে পারলে ভালো।

ধৈর্য ধরুন। ক’দিন বাদেই এ ঢেউ কমে যাবে। বাচ্চাগুলোকে সাবধানে রাখুন। আর হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে ভেবে স্নান করানো বন্ধ করবেন না। মাত্রাতিরিক্ত গরম জামা পরাবেন না। দরদর করে ঘেমে গেলে সমস্যা বাড়বে।

খুদেগুলোকে সাবধানে রাখুন। টা টা।

PrevPreviousসোশ্যাল মিডিয়ায় আসক্তি? মনের উপর কি প্রভাব?
Nextভগবান আজ তোমার পরীক্ষাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা ভুলতে পারি না। ভুলতে পারি না সেই হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা। রাজপথে হাজার

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

May 16, 2026 No Comments

NEET-UG 2026 বাতিল। আবারও প্রশ্নফাঁসের অভিযোগ। আবারও NTA-র চূড়ান্ত ব্যর্থতা। ২০২৪ সালের ঘটনার পরেও কোনো শিক্ষা নেওয়া হয়নি। “Leak-proof” পরীক্ষাব্যবস্থার দাবি বাস্তবের সামনে সম্পূর্ণ ভেঙে

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ ১৪ বছর পেরিয়ে গেছে। এখনো দিল্লীর রাস্তায় নির্ভয়ারা নির্যাতিতা হয়েই চলেছে। আবারও চলন্ত বাসে গণধর্ষণ,পশ্চিম দিল্লির রানীবাগ এলাকায়। ৩০ বছরের শ্রমজীবী মহিলা,

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

May 15, 2026 No Comments

হাইকোর্টের নির্দেশে দুই জুনিয়র ডাক্তার এর বেআইনি পোস্টিং বাতিল হয়ে নতুন পোস্টিং এর অর্ডার এল স্বাস্থ্যভবন থেকে। মেধাভিত্তিক কাউন্সেলিং অনুযায়ী যে পোস্টিং তারা পেয়েছিল সেই

দায়িত্ব পালনের প্রত্যাশা

May 15, 2026 No Comments

শিক্ষানবীশ থাকাকালীন একদিন, এক প্রান্তিক শ্রমজীবীর কাছেই নাগরিকের প্রত্যাশার সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীর পাঠটি পেয়েছিলাম। মাটির বাড়ির দাওয়ায় বসে, গামছা নেড়ে হাওয়া খেতে খেতে তিনি

সাম্প্রতিক পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

Abhaya Mancha May 16, 2026

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

West Bengal Junior Doctors Front May 16, 2026

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

Abhaya Mancha May 16, 2026

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

West Bengal Junior Doctors Front May 15, 2026

দায়িত্ব পালনের প্রত্যাশা

Dilip Ghosh May 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622848
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]