আমার ড্রাইভার সুনীল যাদব যেখানে থাকে, সেখানে কদিন আগে একজন মারা যায় – হার্ট বিট বন্ধ হয়ে যায়। রাত বারোটা। ডাক্তারের ড্রাইভার বলে পাড়ার লোকেরা সুনীল কে ডেকে নিয়ে যায়।
ইতিহাস: সুনীল বছর কুড়ি আমার ড্রাইভার। আমি ছাড়াও অন্যান্য ডাক্তারদের বিভিন্ন বিভিন্ন মেডিকেল ক্যাম্পে নিয়ে যায়। আলোচনা শোনে। CPR demonstration দেখে বেশ কয়েকবার – পুণ্যব্রত গুণ, মৃন্ময় বেরা – এদের সাথে।
সেদিন রাত বারোটায় সূনীল রুগীকে CPR দেয়। লোকটি জেগে ওঠে। তারপর নীলরতন। তারপর সুস্থ। নীলরতনের ডাক্তার বলেন – একজন ডাক্তার করলে বুঝতাম, কিন্তু ডাক্তারের ড্রাইভার??









