Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দাদাগিরির যুদ্ধের ৩১ দিন ও পৃথিবীর বিধ্বস্ত পরিবেশ

WhatsApp Image 2026-03-31 at 7.41.41 PM
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • April 2, 2026
  • 6:42 am
  • 3 Comments

দাদাগিরি কথাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। ঘটনাচক্রে আমাদের মধ্যে অনেকেই হয়তো কোনো না কোনো সময় এই অনভিপ্রেত দাদাগিরির শিকার হয়েছি। সে এক অস্বস্তিকর পরিস্থিতি! ছোটোবেলায় পড়া সেই নেকড়ে বাঘ আর হরিণ শাবকের গল্প মনে আছে নিশ্চয়ই? তাও ছিল দাদাগিরির উদাহরণ।

বিগত কয়েক বছর ধরেই দুনিয়ার কোথাও না কোথাও গোলাগুলি আর আকাশ থেকে মিসাইল দাগার ঘটনা ঘটেই চলেছে। সবক্ষেত্রেই কেমন যেন অসম লড়াই – রাশিয়ার ইচ্ছে হলো প্রতিবেশী ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের ওপর নিজের দখলদারি প্রতিষ্ঠা করতে। যেমন ভাবা তেমন‌ই কাজ। ইউক্রেনের ওপর শুরু হলো আক্রমণ। ইউক্রেন বাধ্য হয়ে প্রতিরোধে নামলো। শুরু হলো যুদ্ধ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে শুরু হ‌ওয়া এই যুদ্ধ এখনও চলছে সমানতালে। দাদাগিরির গুমর কি আর সহজে কমে!এই মুহূর্তে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়েছে গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে। একমাস গড়িয়ে গেলেও তা থামার কোনো লক্ষণ নেই। এই যুদ্ধের ফলে বিশ্বের জ্বালানি সংকট প্রতিদিন গভীরতর হচ্ছে। অথচ কার‌ও কোনো হুঁশ নেই, হেলদোল নেই। দূর থেকে তালি বাজিয়ে বাকিরা সবাই যেন

মজা লুটতে চাইছে। এমন দীর্ঘমেয়াদি যুদ্ধ পৃথিবীর অগণিত সংখ্যক মানুষের বর্তমান ও ভবিষ্যতের জীবনকে রীতিমতো অনিশ্চিত করে তুলেছে। কেন এই যুদ্ধ? এখানেও সেই তেলের জোগানকে নিজেদের নিয়ন্ত্রণে আনার ঘৃণ্য রাজনীতি। ক্ষীয়মান সম্পদের দুনিয়ার এমনটাই বোধহয় অনিবার্য পরিণতি।বৈশ্বিক পরিবেশে যে অন্তহীন বিপর্যয় নেমে এসেছে এই দাদাগিরি ফলানোর যুদ্ধের সূত্রে তার পূরণ করার দায়িত্ব কে নেবে? খুব সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের বিগত দুই সপ্তাহের যুদ্ধ পার্থিব বাতাবরণের ওপর যে বিপুল বিপর্যয় ডেকে এনেছে তা গ্লোবাল কার্বন বাজেটকে আরও দ্রুত নিঃশেষ করে ফেলবে। বিশ্বের ৮৪ টি দেশের সম্মিলিত কার্বন বাজেট প্রথম দুই সপ্তাহের যুদ্ধে খরচ হয়ে গেছে। এই মারণ যুদ্ধের সূত্রে ৫ মিলিয়ন টন গ্রীন হাউস গ্যাস বাতাসে মিশেছে। একমাসের মধ্যে এর পরিমাণ আরও কতটা বেড়ে গেছে তা সহজেই অনুমেয়।

এই অঞ্চলের দেশগুলোর মাটির নিচে যে বিপুল পরিমাণ খনিজ তেল মজুদ আছে তার দখল পেতেই এই আগ্রাসন। ইরানের তৈল ক্ষেত্র,তৈল শোধনাগারের ওপর নিরন্তর বোমা বর্ষণের ফলে ক্যাটাস্ট্রোফিক এনভায়রনমেন্টাল বিপর্যয়কে আমন্ত্রণ জানানো হয়েছে। জীবাশ্ম জ্বালানির পরিকাঠামোর এমন ক্ষয়ক্ষতির খেসারত দিতে হচ্ছে গোটা বিশ্বের মানুষ ও পরিবেশকে। এই যুদ্ধ কেবলমাত্র ইস্রায়েল ও ইরানের আর্থ সামাজিক উন্নয়নের ধারাকে ব্যাহত করছে না, ভেঙে পড়তে চলেছে গোটা দুনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি। যথেচ্ছভাবে বোমা বর্ষণের কারণে এই অঞ্চলের দেশগুলোর পরিকাঠামোগত সমস্যা আগামীদিনে এতোটাই গম্ভীর হয়ে উঠবে যে, তা বিশ্বের বিভিন্ন দেশগুলোর ক্ষেত্রীয় ভারসাম্যকে ব্যাপকভাবে পরিবর্তিত করবে। বোমাবাজির ফলে একমাত্র ইরানেই প্রায় ২০০০০ আবাসিক বাড়ি ও বাণিজ্যিক ভবন মাটিতে মিশে গেছে। অন্যান্য দেশগুলোর অবস্থা এই হিসেব থেকেই আন্দাজ করতে পারি আমরা।ইতোমধ্যেই দগ্ধ তেলের বিষাক্ত কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশ। তেহরানের বুকে নেমে এসেছে কালো রঙের বৃষ্টি! বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই ধরনের বিপর্যয়ের কারণে তেহরান তথা ইরানের মানুষজনের ওপর চরম স্বাস্থ্য বিপর্যয় নেমে আসবে। বিজ্ঞানীদের আশঙ্কা যে, এই বৃষ্টিতে মিশে আছে সালফার যৌগ, নাইট্রোজেন অক্সাইড, কালো কার্বন সহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যা মানুষের শরীরে ঢুকে খুব বড়ো রকমের স্বাস্থ্য বিপর্যয় ডেকে আনবে। ফুসফুস, চোখ, ত্বক সহ হৃদযন্ত্রের বিকলন ঘটবে এর ফলে। বেড়ে যাবে ক্যান্সার রোগে আক্রান্ত হবার আশঙ্কা। গৃহহীন হাজার হাজার অসহায় মানুষ খোলা আকাশের নিচে অসহায়ভাবে অপেক্ষা করছে একটু নিরাপদ আশ্রয়ে ঠাঁই পাবার আশায়।

আজকের এই দৃশ্য কেবলমাত্র ইরানের নয়। এই দৃশ্য আমরা প্রত্যক্ষ করেছি ভিয়েতনামে, ইউক্রেনে,গাজা ভূখণ্ডে, সুদানে , মায়ানমারে — সর্বত্রই। ইরানের পাল্টা আঘাতে আজ বিপর্যস্ত প্রতিবেশী লেবানন সহ এলাকার অন্যান্য দেশগুলোও। খনিজ তেলের ভান্ডারতো কখনোই অফুরান নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জ্বালানি সম্পদকে এভাবে নষ্ট করে ফেলা গর্হিত কাজ।এসব জেনে শুনেও কেবলমাত্র দাদাগিরির আঁচে বিপন্ন হচ্ছে গোটা বিশ্বের মানুষ। মাত্র দুই সপ্তাহের যুদ্ধে ১৭২,০০০ t Co2e কার্বন কণা মিশে গেছে বায়ুমণ্ডলে। পরবর্তী দুই সপ্তাহে এই নিঃসরণের হার কমেছে এমনটা কখনোই নয়। বাড়ছে এর পরিমাণ। সারাবছরে যে পরিমাণ কার্বন কণা বায়ুতে মেশে , মাত্র এক মাসের যুদ্ধে তার থেকে অনেক বেশি পরিমাণে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রতিদিন মিশে যাচ্ছে বায়ুমণ্ডলে। পরিবেশ পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠছে সন্দেহাতীতভাবে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ ইরান শুরু করেনি, ইরানের ওপর এই অন্যায় যুদ্ধ একতরফাভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। দুটি দেশের যুদ্ধ লাগে তখন‌ই কোনো একটি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় অন্য দেশের আক্রমণাত্মক আচরণের কারণে। এখানে কতগুলো অমূলক আশঙ্কা থেকে জবরদস্তি হানাদারি চালাচ্ছে ইস্রায়েল ও আমেরিকা। “এ যুদ্ধ নিরাপত্তা নিশ্চিত করার যুদ্ধ নয়। এই যুদ্ধ হলো জীবাশ্ম জ্বালানির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমির অংশ। এই যুদ্ধের ফলে আজ ইরানের সাধারণ নাগরিকরা যতটা বিপর্যয়ের মুখে পড়েছে, অদূর ভবিষ্যতে এর ফলে গোটা দুনিয়ার খেটে খাওয়া সাধারণ মানুষ অভাবিত বিপর্যয়ের মুখে পড়বে।”

এই যুদ্ধের এটাই চরমতম ট্রাজেডি।

** এইমাত্র দূরদর্শন মারফত খবর পেলাম যে,ইরান কুয়েতের বন্দরে মিসাইল হেনেছে। তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ তেল এসে মিশেছে সমুদ্রের জলে। এর পরিণতি হবে ভয়ঙ্কর। এই এলাকার দেশগুলোতে প্রয়োজনীয় জলের জোগান আসে সমুদ্রের জলকে পরিশোধনের মাধ্যমে। এরফলে পানীয় জল সহ অন্যান্য জলের জোগান অনিশ্চিত হয়ে পড়বে। ভুক্তভোগী হবে সেই সাধারণ মানুষ যাঁরা জানলোই না কী তাঁদের দুর্দশার কারণ। এজন্যই বলা হয় – রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার পরাণ যায়। আসুন,পরাণডারে মুঠির মধ্যে বাইন্ধা ব‌ইসা থাকি।।

মার্চ ৩১.২০২৬

PrevPreviousহক
Nextমানুষেরা কি আদতে শিকার, নাকি শিকারী?Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Soumen Roy
Soumen Roy
1 month ago

‘ ক্ষীয়মান সম্পদের দুনিয়ায় এমনটাই অনিবার্য পরিণতি ‘ – বোধহয় বাদ।
জোর যার মুলুক তার এখনও সমানভাবে প্রযোজ্য।

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Soumen Roy
1 month ago

মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। পৃথিবীর কোন কিছুই বদলেছে বলে মনে হয় না। এতোদিন ধরে যে লড়াই আমরা করেছি, তা কেবলমাত্র আমাদের প্রতিবেশীদের কীভাবে দমিয়ে রাখা যায় তার প্রকৌশল রপ্ত করতেই করা হয়েছে। করোনা মহামারীর পর আরও গভীর সমস্যার আবর্তে তলিয়ে যাচ্ছে গোটা দুনিয়া। কার‌ও ভ্রুক্ষেপ নেই।

0
Reply
Ritabrata Gupta
Ritabrata Gupta
1 month ago

Kichui karar nei.
Shudhu nijeder dhhongsho hoye jetey dekha!
It’s all matter of a ‘Deal’ !

0
Reply

সম্পর্কিত পোস্ট

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

জাতীয় ডেঙ্গু দিবস

May 22, 2026 No Comments

১৬ মে, ২০২৬ আজ জাতীয় ডেঙ্গু দিবস।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া এ বছরের থিম হল Community Participation for Dengue Control: Check, Clean and Cover”. তাই

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

May 21, 2026 No Comments

অনেকদিন ধরে ভাবছিলাম, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব নিয়ে একটা লেখা লিখবো । কিন্তু ধর্ম নিয়ে আমার পড়াশোনার সীমাবদ্ধতার জন্য লিখে উঠতে পারছিলাম না । আজ

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

May 21, 2026 No Comments

প্রথমত, নতুন সরকার এলে, সাধারণত, পূর্বতন সরকারের মনোনীত সদস্যদের সরিয়ে দেওয়া হয় (বা তাঁরা নিজেরাই সরে যান) – এটা শুধুমাত্র মেডিকেল কাউন্সিল নয়, সর্বত্রই করা

সাম্প্রতিক পোস্ট

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

জাতীয় ডেঙ্গু দিবস

Dr. Samudra Sengupta May 22, 2026

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

Kanchan Sarker May 21, 2026

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

Dr. Bishan Basu May 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624416
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]