Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দিল্লি – এক নতুন সমস্যার সামনে?

Delhi
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • November 6, 2025
  • 7:49 am
  • 8 Comments

দেশের রাজধানী শহর দিল্লি এই মুহূর্তে নানাভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের রাজধানী শহরের পক্ষে অবশ্য এমনটা কখনোই বেমানান বিষয় নয়। দেশের শাসনব্যবস্থার ভরকেন্দ্র এই মহানগরীকে আলোচনা যত হবে,তত‌ই নাকি নতুন পালক যোগ হবে তার শরীরে ! দিল্লির যমুনার জল নিয়ে, জলের গুণগত মান নিয়ে একপ্রস্থ বাগবিতণ্ডা হলো। তার জের মিটতে না মিটতেই এলো মহানগরীর বার্ষিক দূষণোৎসব। দেওয়ালিকে জড়িয়ে ধরে দিল্লিবাসী মানুষেরা বাজি বারুদের গন্ধে ভরিয়ে দিল মহানগরীর আকাশ বাতাস, মানুষের ফুসফুস। গুলেরিয়া সাহেব,যার কথায় অতিমারি কালে আপামর ভারতবাসী প্রয়োজনীয় বিধিনিষেধের মধ্যে নিজেদের বেঁধে রেখেছিলেন, জানিয়েছেন যে এই মুহূর্তে রাজধানী শহরে প্রতি সাত জনের মধ্যে একজনের মৃত্যু ঘটছে বায়ুদূষণের ফলে। এতোদিন পাশের রাজ্যের কৃষকদের নাড়া পোড়ানোকেই এর কারণ বলে দেগে দিয়ে দায় এড়াতেই ব্যস্ত ছিলেন সবাই। অবশ্য সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে এমন পরিস্থিতি তৈরিতে দিল্লিওয়ালাদের ভূমিকা মোটেই কম নয়। এখানেই শেষ নয়। নতুন এক বিপদের আশঙ্কার কথা শুনিয়েছে বিখ্যাত Nature পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্র। কী বলছে তারা? দেশের অন্যান্য জনবহুল মহানগরীর মতোই দিল্লি ক্রমশ ডুবছে অত্যন্ত দ্রুতগতিতে, অন্যদের ছাপিয়ে। দিল্লির এই সময়ের আবাসিক সংখ্যা ১ . ৭ কোটি। এমন পূর্বাভাস স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ ফেলেছে আবাসিক সহ বিশেষজ্ঞদের মনে। সমীক্ষায় দেখা গেছে যে দিল্লিতে এই মুহূর্তে আকাশছোঁয়া বাড়ির সংখ্যা ২২৬৪ টি। মহানগরী এভাবে বসে যেতে থাকলে এই বিপুল সংখ্যক হর্ম্যমালার হাল কী হবে? মাটি এভাবে বসে যেতে থাকলে বাড়িগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকবে কী করে? আর এই বসে যাবার হার তো উপেক্ষার নয় – বছরে ৫১.০ মিলিমিটার।

সমীক্ষকরা দেশের পাঁচটি মেগা সিটিকে সমীক্ষার আওতায় রেখেছিলেন। এদের মধ্যে প্রভাবিত অঞ্চলের আয়তনের নিরিখে দিল্লি হলো তৃতীয় বৃহত্তম (১৯৬. ২৭ বর্গ কিলোমিটার) এর ওপরে রয়েছে যথাক্রমে মুম্বাই (২৬২.৩৬ বর্গ কিলোমিটার )এবং কোলকাতা ( ২২২.৯১ বর্গ কিলোমিটার)। কেন এই হাল আমাদের নগরীগুলোর? এর উত্তর হয়তো কারোরই অজানা নয়। আমি নিজেই এই বিষয়ে একাধিক নিবন্ধ লিখেছি। তবে তাতে করে কারোরই হুঁশ ফেরেনি। মাটির নিচে, মাটির কণাগুলোর ফাঁক ফোকর জুড়ে রয়েছে জল। এই জল অফুরন্ত? মোটেই নয়। সবথেকে গুরুত্বপূর্ণ হলো প্রকৃতির এই জলের উৎসকে কাজে লাগিয়েই চলে আমাদের দৈনন্দিন জীবনের নানান ধরনের ক্রিয়াকর্ম। গবেষকরা জানিয়েছেন যে মূলত তিনটি প্রধান কারণেই রাজধানীর বিভিন্ন স্থানের মাটি বসে যাচ্ছে – অনিয়ন্ত্রিতভাবে ভৌম জলের উত্তোলন, মৌসুমী বৃষ্টিপাতের অনিয়মিতি এবং বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন। মাটি থেকে জল তুলে নেওয়া হলে পলির কণাগুলো পরস্পর কাছাকাছি এসে সংবদ্ধ হয়ে যায়। পরিসর কমে যাওয়ায় মাটি বসে যেতে থাকে।

গবেষকদের মতে জলবায়ুর পরিবর্তন এবং মানুষের অবাঞ্ছিত হস্তক্ষেপ জারি থাকলে এই বসে যাওয়ার মাত্রা বাড়বে বৈ কমবে না। এই বিষয়টি সকলেই বুঝতে পারি যে জল তুলে নিলে যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করা না গেলে ভাণ্ডার অপূরিত থেকে যায়। আমাদের দেশে এই পরিপূরণের কাজটি করে বর্ষার বৃষ্টি। কিন্তু এখানেও লেগেছে অনিয়মের হাওয়া। বৃষ্টি কখনো আসে দেরিতে, ফিরে যায় সাত তাড়াতাড়ি। ফলে আকাশকলের নিচে বালতি পাতা থাকলেও তা পরিপূর্ণ ভাবে ভরে ওঠেনা। এর ওপর রয়েছে বৃষ্টিপাতের অনিয়মিতি। পাটিগণিতের অংকের সেই পুরনো সমস্যা – এক নলের জলে চৌবাচ্চা ভরে আর পাঁচ নল দিয়ে জল বেরিয়ে যায়। এই কারণে মাটির গভীরে থাকা চৌবাচ্চা বা অ্যাকুইফারটি কখনোই ভরেনা। এরফলে ভৌমজল ভান্ডারের ওপর চাপ বাড়তে থাকে অবিরত। এই সমস্যা কেবলমাত্র দিল্লির নয়, দেশের সমস্ত মহানগরীর।

উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে গবেষকরা দিল্লিকে ইতোমধ্যেই ‘সাবসিডেন্স হট স্পট’ হিসেবে চিহ্নিত করেছেন । সবথেকে দ্রুত হারে বছর পিছু মাটি বসে যাওয়ার ঘটনা ঘটেছে বিজ‌ওয়াসান (২৮.৫ মিলিমিটার), ফরিদাবাদ (৩৮.২ মিলিমিটার) এবং গাজিয়াবাদ ( ২০.৭ মিলিমিটার ) এলাকায়। 

এর‌ই পাশাপাশি বেশ কিছু শহরে ভূ- উত্থানের ঘটনাও নজরে এসেছে গবেষকদের। দ্বারকা এবং দিল্লির কিছু কিছু অংশের ভূমি বছর পিছু ১৫. ১ মিলিমিটার হারে উঠে আসছে। এখানেই সৃষ্টি হয়েছে নতুন উদ্বেগের। গবেষকদের অনুমান এক‌ই সঙ্গে উত্থান ও নিমজ্জনের এই ঘটনা ঘটতে থাকলে আগামী ৩০ বছরে দিল্লির ৩১৬৯ টি, মুম্বাইয়ের২৫৫ টি এবং চেন্নাইয়ের ৯৫৮ টি বাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সময়ের পরিসর ৩০ বছর থেকে বাড়িয়ে ৫০ করা হলে দিল্লির ১১৪৫৭ টি, মুম্বাইয়ের ৩৪৭৭ টি, ব্যাঙ্গালুরুর ১১২ টি, চেন্নাইয়ের ৮২৮৪ টি এবং কোলকাতার ১৯৯ টি বাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

গবেষকরা জানিয়েছেন যে ভূমির এই অসম হারে বসে যাওয়ার ফলে আগামীদিনে স্থাপত্য সংস্থানে খুব বড়ো মাপের বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। এই কারণে এখন থেকেই বিষয়টির ওপর তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া প্রয়োজন যাতে করে ভূ- সংস্থানিক পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে বাড়িগুলোর সংরক্ষণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। এ জন্য একটি তথ্য ভান্ডার গড়ে তোলার ওপরে বিশেষ জোর দিয়েছেন তাঁরা। দূর সঞ্চার প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিয়মিত তথ্য সংগ্রহের ওপর জোর দেবার কথা বলা হয়েছে গবেষণাপত্রের সুপারিশে।তাঁরা আরও জানিয়েছেন যে বাড়িতে ফাটল দেখা দিলেই তা বসে যাওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে না। আবার কোনো ফাটলের দেখা না মিললেও তা গাঠনিক সুস্থিতির প্রমাণ দেয়না। সঠিক পদ্ধতিতে সমস্যাটিকে চিহ্নিত করে ক্ষতির সঠিক পরিমাপ করা সত্যিই দুরূহ ব্যাপার। প্রচলিত পদ্ধতিতে এবং চলতি প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন ক্ষতিকে বুঝে উঠে তা সামলে নেওয়া সংশ্লিষ্ট আধিকারিকদের পক্ষে মোটেই সহজসাধ্য কাজ নয়। এজন্য নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা খুব জরুরি।

মনে রাখতে হবে কোনো একটি কারণে এমন ঘটনা ঘটছে তা নয়। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক কারণের সামগ্রিক ফল হচ্ছে এই বসে যাবার কারণ। জলবায়ুর পরিবর্তনের কারণে এমন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিষয়টি জটিল ফলে জলবায়ু পরিবেশের প্রতিটি পরিবর্তন এই বসে যাবার পেছনে দায়ী। তাই শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না, সুচারুভাবে তার বিশ্লেষণ করা দরকার। খতিয়ে দেখতে হবে সমস্ত দিকগুলোকে যাতে ভবিষ্যতে কোনো রকম আকস্মিক বিপর্যয়ের মুখে পড়তে না হয় দিল্লি সহ অন্যান্য মহানগরীর বাসিন্দাদের।

ঋণ স্বীকার : বিভিন্ন সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন।

এক‌ই বিষয় অনেক বড়ো প্রেক্ষাপটে লেখা। স্বপ্ন হলেও সত্যি – https://go.shr.lc/48Po3YN

PrevPreviousঊনসত্তর নথি
Next।।পুরুষা_ঙ্গের গান।।Next
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
8 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ritabrata Gupta
Ritabrata Gupta
6 months ago

Ekhono shomoy achey shabdhan howar !
Sab kichu shesh hoye Jay ni.
Course correction kara jetey parey.
Kintu keu shunben ki ?

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Ritabrata Gupta
6 months ago

একজন কড়া ধাতের হেডমাস্টার মশাই দরকার। ঠিক আমাদের মতো।

0
Reply
Soumen Roy
Soumen Roy
6 months ago

নূতন নূতন তথ্য পাওয়া যায় আপনার কলমে।অনেক ধন্যবাদ। তবে একদম বসে যাওয়ার আগে কেউ পাত্তা দেবে না।

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Soumen Roy
6 months ago

এই যে আপনারা পড়ছেন, মতামত দিচ্ছেন এটাই পরম পাওয়া। এক থেকে দুই, দুই থেকে চার — এভাবেই আমাদের পাল্লা ভারী হবে। হয়তো সোনালী ডানার চিল হয়ে ওপর থেকে স্বপ্ন ভরা চোখে সেই বদলে যাওয়া পৃথিবীর ছবি দেখবো!

0
Reply
Anjana Mukhopadhyay
Anjana Mukhopadhyay
6 months ago

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই সমস্যা কেবলমাত্র দিল্লির নয়। ভারত সহ পৃথিবীর সমস্ত মহানগরীর সমস্যা এইটি। আমাদের সমস্যা আরও গভীর কেননা এখানে অপরিকল্পিত ভাবে নগরায়ন হচ্ছে। লেখক সমানে ভেবে চলেছেন। তাঁকে ধন্যবাদ জানাই।

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Anjana Mukhopadhyay
6 months ago

একদম ঠিক কথা বলেছেন। সমস্যাটি কেবলমাত্র দিল্লির নয় গোটা দেশের সমস্ত মহানগরীর। কলকাতার বেশ কয়েকটি এলাকায় এই সমস্যা বেশ উদ্বেগজনক। লেখক ভাবছেন আপনাদের ভাবানোর জন্য।ভাবুন, ভাবুন। ভাবতে শিখুন।

0
Reply
DrSouravM
DrSouravM
6 months ago

Now more problems are added to Delhi last week. May god bless the souls.

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  DrSouravM
6 months ago

It will be increasing day by day unless we the people get concerned. Keep on commenting.

0
Reply

সম্পর্কিত পোস্ট

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 No Comments

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

জাতীয় ডেঙ্গু দিবস

May 22, 2026 No Comments

১৬ মে, ২০২৬ আজ জাতীয় ডেঙ্গু দিবস।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া এ বছরের থিম হল Community Participation for Dengue Control: Check, Clean and Cover”. তাই

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

May 21, 2026 No Comments

অনেকদিন ধরে ভাবছিলাম, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব নিয়ে একটা লেখা লিখবো । কিন্তু ধর্ম নিয়ে আমার পড়াশোনার সীমাবদ্ধতার জন্য লিখে উঠতে পারছিলাম না । আজ

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

May 21, 2026 No Comments

প্রথমত, নতুন সরকার এলে, সাধারণত, পূর্বতন সরকারের মনোনীত সদস্যদের সরিয়ে দেওয়া হয় (বা তাঁরা নিজেরাই সরে যান) – এটা শুধুমাত্র মেডিকেল কাউন্সিল নয়, সর্বত্রই করা

সাম্প্রতিক পোস্ট

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

জাতীয় ডেঙ্গু দিবস

Dr. Samudra Sengupta May 22, 2026

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

Kanchan Sarker May 21, 2026

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

Dr. Bishan Basu May 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624179
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]