বন্ড পোস্টিং নেই, টাকাপয়সা নেই- আমার না সরকারের সেটা বড় প্রশ্ন
কারা বেশ কুড়ি বছরের নামে ধার দেনা করছে। যাইহোক, আমি বাচ্চাদের পড়াই বরং।
আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রি শিখব। কেমিস্ট্রির মিস্ট্রি সল্ভ করতে না পারলে জীবন বড়ই দুর্বিষহ হয়। তার মধ্যে আরো চাপের হলো অর্গানিক কেমিস্ট্রি। সেখানে একটা বজ্জাত জিনিস হলো টটোমার। এখানে একখান যৌগ তার আলফা কার্বন থেকে একখান হাইড্রোজেন এপাশ-ওপাশ করে নতুন যৌগ তৈরি করে। আবার সেই দেওয়া-নেওয়া উল্টে ফেলে পুরাতন রূপে ফিরে আসে…
মাঝে মাঝে দেখা যায় জীবজগতেও, বিশেষত কিছু কিছু ফুলের ক্ষেত্রে- ঘাস এবং পদ্মফুলের আপেক্ষিক হ্রাস-বৃদ্ধির জন্য এরকম টটোমারিসম দেখা যায়। কিন্তু সেসব বললে টোটো চাপা পড়ার ভয় আছে।










