Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ছন্নচিন্তা ১

simabaddha
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • June 22, 2025
  • 8:24 am
  • One Comment
সত্যজিৎ রায়ের তিনটি ছবিকে “ক্যালকাটা ট্রিলজি” হিসেবে অভিহিত করেছিলেন তৎকালীন ফিল্ম সমালোচকেরা — প্রতিদ্বন্দ্বী(১৯৭০), সীমাবদ্ধ(১৯৭১) এবং জন অরণ্য(১৯৭৬)।
আজ ইউ টিউবে তিনটি ছবি ফিরে দেখলাম। আমি সমালোচক নই, বিদগ্ধ দর্শকও নই — নিতান্ত মধ্যমেধার সাধারণ সত্যজিৎ অনুরাগী হিসেবে কয়েকটা কথা মনে হলো। লিখছি। বন্ধুদের মতামত পেলে ভাল লাগবে।
ছবি হিসেবে সবচেয়ে শক্তিশালী লেগেছে ‘প্রতিদ্বন্দ্বী’কে। নির্মেদ, নিরাবেগ, যথাযথ। অস্থির সময়ে মেধাবী, মধ্যবিত্ত নাগরিকের অসহায়তা, সিস্টেমের নাগপাশে বন্দি হয়ে থাকা চাকরির বাজার, তার নিয়ামকদের ক্লিশে চিন্তাভাবনা আর নগরজীবনের সাধারণ মূল্যবোধের শিকড়ে প্রথম পচন ধরার নির্ভুল দুর্গন্ধ ছড়িয়ে রয়েছে সারা ছবিতে।
এই ২০২৫ সালে বসে ‘সীমাবদ্ধ’ ছবির কর্পোরেট শয়তানি, লোভের পায়ে উজ্জ্বল নায়কের ‘বিকিয়ে যাওয়া’ ততটা দাগ কাটে না আর — আরও সূক্ষ্ম, আরও subtle, আরও বিচিত্র নষ্টামি দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি বাজার অর্থনীতিতে।
‘জন অরণ্য’ গল্প হিসেবে দুর্বল লেগেছে চিরকালই। তবু, অভিনয়ের জোরে বসে থাকতে হয়, দেখতে হয় শেষ পর্যন্ত।
অবাক লাগে, ‘ক্যালকাটা ট্রিলজি’ হিসেবে কেবল এই তিনটি ছবির অন্তর্ভুক্তি নিয়ে। কেন এই তিনটি? এই তিনটিই? Essentially urban বলে? গ্র্যাণ্ড, রেসকোর্স, কলেজ স্ট্রিট আর বালিগঞ্জ পাড়া দেখানো হয়েছে বলে?
‘পরশপাথরে’র কলকাতা তাই সমালোচকের চোখে ব্রাত্য?
বেশ, তা না হয় হলো।
এই তিনটি ছবির চেয়ে শতগুণে বেশি ভাললাগা ছবিটি কি দোষ করল? ‘মহানগর’?
শুধুই একজন মেয়ের identity, আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার কাহিনী সেটা? কলকাতা সেখানে অন্যতম চরিত্র নয় বুঝি?
অবিশ্যি আমি গোদা মধ্যমেধার দর্শক মাত্র, আমি কতটুকুই বা বুঝি? বুঝবেন অ্যাণ্ড্রু রবিনসনের মতো বাঘা ফিল্ম ক্রিটিকরা — সত্যজিৎবাবুর ছবির পুঙ্খানুপুঙ্খ বিচার করা যাঁর বই The inner eye তে ‘গুগাবাবা’ আর ‘হীরক রাজার দেশে’ ছবির আলোচনামূলক পরিচ্ছেদটির নাম – The musicals!
PrevPreviousপুরস্কার
Nextডেমো ক্লাস ৪Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অপর্ণা কর্মকার
অপর্ণা কর্মকার
11 months ago

আমি রোজ পড়ি ডক্টরস ডায়মন্ড আজও পড়লাম তিনটি ছবির নাম দেখেই মহানগরীর কথা মনে পড়লো ।তার পরেই চোখে পড়লো আপনিও লিখেছেন মহানগরীর নাম নেই কেন । মহানগরীর যত বারই দেখি কোথাও যেন নিজেকে খুঁজে পাই। সাধারণ থেকে ঘোসেমেজে নিজেকে তৈরি করেছি।মাল্ট লেভেল মার্কেটিং আছি।আপনার লেখা খুব ভালো লাগল

0
Reply

সম্পর্কিত পোস্ট

কিছুই বলতে চাইছি না

June 15, 2026 No Comments

কোন একটা হিন্দি সিনেমার একটা দৃশ্য মনে পড়ল। খোলা গর্তের পাশে দাঁড়িয়ে এক মাতাল গর্তের দিকে আঙুল তুলে জড়ানো গলায় বলছে – পঁচ্‌চিশ, পঁচ্‌চিশ… কোনও

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

June 14, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চ।

বর্তমান ভূত

June 14, 2026 No Comments

তুমি ভেবেছিলে কালজয়ী হবে ঠিক চোখ খুলে দেখো সড়ক নরক ভালো মানুষের লেগেছে মড়ক কাকে দেবে শত ধিক? গুণী জন ছিল পায়ের তলায় কাকে কাকে

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

সাম্প্রতিক পোস্ট

কিছুই বলতে চাইছি না

Dr. Bishan Basu June 15, 2026

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

Abhaya Mancha June 14, 2026

বর্তমান ভূত

Shila Chakraborty June 14, 2026

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631234
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]