Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দাদ, এক মহামারী

IMG-20200625-WA0021
Dr. Suvajit Shit

Dr. Suvajit Shit

General Physician
My Other Posts
  • June 27, 2020
  • 7:29 am
  • 3 Comments

গ্রীষ্ম-বর্ষাকাল এলেই কিছু চামড়ার রোগের প্রাদুর্ভাব বাড়ে। এর মধ্যে অন্যতম একটি হলো দাদ্।

দাদ্ সাধারণত ‘Ring-Worm’ নামে আমাদের কাছে বেশি পরিচিত। যদিও কোনো ‘worm’ বা কৃমি-র সংক্রমণের ফলে এই রোগ হয় না, তাই ‘Ring-worm’ নামটা ঠিক উপযুক্ত নাম নয়। অন্য নাম Dermatophytosis এক্ষেত্রে উপযুক্ত, কেননা dermatophyte জাতীয় ছত্রাক সংক্রমণের ফলেই দাদ্ হয়।

সারা শরীরের চামড়াতেই দাদ্ হতে পারে। শরীরের বিভিন্ন জায়গার দাদের রকম রকম নাম রয়েছে। যেমন মাথায় হলে টিনিয়া ক্যাপিটিস্, ধড় বা হাতে-পায়ে হলে টিনিয়া কর্পোরিস্, কুঁচকিতে হলে টিনিয়া ক্রুরিস্, নখে হলে টিনিয়া আঙ্গুয়াম্ বলা হয়।

প্রথমটায় আক্রান্ত স্থানের চামড়ায় ছোট্ট জায়গা জুড়ে উঁচু হয়ে লাল হয় এবং সামান্য চুলকায়। পরে উঁচু জায়গাটা বাদামী বর্ণের হয়, গোল হয়ে বৃত্তাকারে বাড়ে, সাথে সাথে চুলকানিও বাড়ে। বিশেষ বৈশিষ্ট্য হলো আক্রান্ত স্থানটি রিং এর মতো দেখায়, গোল অংশের চারপাশটা বেশি স্পষ্ট, লাল ও উঁচু হয়ে থাকে। মাথায় সংক্রমণ হলে চুল পড়ে যেতে পারে। নখে হলে নখের রঙ্ পাল্টে যায়, ভঙ্গুর হয়ে যায়।

এই সংক্রমণের কারণ হিসেবে আদ্রতা একটি বড় ফ্যাক্টর। গরমে ঘামে ভেজা শরীর দীর্ঘ সময় ধরে শুকোতে না পারলে ছত্রাক সংক্রমণের সম্ভাবনা বাড়ে। অনেকে আছেন যাদের সারাদিনে ১০ ঘন্টার বেশি প্যান্ট-শার্ট-জাঙ্গিয়া-জুতোমোজা পরে কাজ করতে হয়। তাই এক্ষেত্রে পোশাকের ধরনটাও গুরুত্বপূর্ণ। সুতির পোশাক ও ঢিলেঢালা পোশাক ব্যবহার করলে সমস্যা অনেকটা কমবে। অন্তর্বাসের ব্যবহার যত কম করা যায় ততই ভালো। আর তার সঙ্গে দরকার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। নিয়মিত জামাকাপড়, অন্তর্বাস ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা জরুরি।‌ রোগটি ছোঁয়াচে তাই চিরুনি, তোয়ালে, গামছা ইত্যাদির মাধ্যমে একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে।

এই রোগে সুনির্দিষ্ট অ্যান্টিফাংগাল মলম বা মুখে খাবার ওষুধ ব্যবহার করলে তবেই ফল পাওয়া যাবে। নিজের ইচ্ছেমতো যতদিন খুশি নয়, নির্দিষ্ট সময় ধরে ওষুধ ব্যবহার করতে হবে। এখন প্রতিরোধী ছত্রাকের সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় সাধারণ অ্যান্টিফাংগাল মলমে কাজ দেয় না। তাই এ জাতীয় চামড়ার রোগ হয়েছে মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বাজারে অনেক পাঁচমিশালি মলম পাওয়া যায়, তাতে স্টেরয়েড থাকতে পারে। নিশ্চিত না হয়ে এসব পাঁচমিশালি মলম ব্যবহার করলে সংক্রমণ বেড়ে গিয়ে ভয়াবহ আকার নিতে পারে।

PrevPreviousডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ১৯ (খাদ্যের ক্যালোরি)
Nextপ্লেগ, এপিডেমিক ডিজিজ অ্যাক্ট ১৮৯৭ এবং একটি ডাকটিকিটNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
রুদ্র প্রসাদ বালা
রুদ্র প্রসাদ বালা
6 years ago

আমি দাদের চিকিৎসায় Amorolfine cream 0.25 % এবং Fluconazole 200 mg, Ceterizine দিয়ে ভালো ফল পাচ্ছি। এই চিকিৎসা ব্যাপারে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ স্যার।

0
Reply
আশিস নবদ্বীপ
আশিস নবদ্বীপ
6 years ago

সাধারণ, শমজীবি মানুষের এই রোগ বেশি হয়। তাদের জন্য একটি নিরাপদ ওষুধের নাম বললে ভালো হয়। কারন ডাক্তার বাবুর ফি 300টাকা, সরকারি হাসপাতাল অনেক দূরে হলে অবস্থা কাহিল। লেখা টা ভালো লাগলো।

0
Reply
Rhoda McCrohan
Rhoda McCrohan
3 years ago

What is that I have something like that for almost 20 years now

0
Reply

সম্পর্কিত পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

October 11, 2026 No Comments

ওয়াল্টার লিপম্যান তাঁর Public Opinion (1921) একটি নজর করার মতো মন্তুব্য করেছেন – “We are told about the world before we see it. We imagine

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

সাম্প্রতিক পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

Dr. Jayanta Bhattacharya October 11, 2026

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

689275
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]