Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গর্ভাবস্থায় হজমের সমস্যা

IMG_20200907_160731
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • September 8, 2020
  • 7:16 am
  • No Comments

সাধারণ লোক যতই গ‍্যাসের সমস্যার কথা বলুক না কেন ডাক্তারি শাস্ত্রে গ‍্যাস বলে কিছু নেই। যা আছে তাহল অ‍্যাসিডিটি। এই সমস‍্যা বাঙালির আট থেকে আশির। আর সন্তানসম্ভবা অবস্থায়ও এর হাত থেকে রেহাই মেলে না। কীভাবে এই সমস্যাকে জব্দ করবেন, জেনে নিন।

গর্ভাবস্থায় মেয়েদের বেশ কিছু শারীরিক সমস্যা হয়। যেমন অ্যানিমিয়া বা রক্তাল্পতা, বমি বমি ভাব বা বমি হওয়া। তবে সবচেয়ে অস্বস্তিকর হয়ে দাঁড়ায় অ্যাসিডিটির সমস্যা। কখনও বমি ভাব হয় তো কখনও ঢেঁকুর ওঠা, কখনও গলা জ্বালা করা, কাশি বা বুকে ব্যথা। আসলে এই সময় মেয়েদের হরমোনগত ও শারীরিক পরিবর্তনের জন্যই এ ধরনের সমস্যা হয়।

প্রেগনেন্সির সময় মেয়েদের শরীরে প্রোজেস্টেরন হরমোন বেড়ে যায়। প্রোজেস্টেরন বেশি হওয়ার জন্য পাকস্থলী ও খাদ্যনালীর সংকোচন হওয়ার ক্ষমতা কিছুটা কমে যায়, খাদ্যনালীর নীচের অংশের প্রেশার কমে যাওয়ায় হজমের সমস্যা দেখা যায়। এই সব সমস্যার জন্য অনেকে ঠিকমতো খেতে ও ঘুমাতে পারে না।

এর সঙ্গে খাবারের অনিয়ম হলে বা তেলমশলা যুক্ত খাবার বেশি খেলে এই সমস্যা আরও বেড়ে যায়। কারও যদি একাধিক শিশু গর্ভে থাকে তাহলে সমস্যা আরও বেড়ে যায়। এছাড়াও অতিরিক্ত কফি, চা বা ধূমপান করা ও খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ার জন্যও এ সব সমস্যা হতে পারে।
সন্তানসম্ভবা অবস্থায় অনেকেই তেমন হাঁটাচলা করেন না, শুয়েবসে সময় কাটান। কায়িক শ্রম বা শরীর চর্চা থেকেও বিরত থাকেন বলে গাট মুভমেন্ট বা ক্ষুদ্রান্ত্রের কাজ স্বাভাবিক থাকে না। এজন্য হজমের সমস্যা হয়, অ‍্যাসিড হয়, পেট পরিষ্কার হয় না।

এছাড়াও বেশ কিছু কারণে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। যেমন, রাতে ঘুম ঠিকমতো না হওয়া, মানসিক অবসাদ কিংবা কথায় কথায় ব্যথার ওষুধ খাওয়ার কু অভ্যাসের জন্যও অ্যাসিডিটির সমস্যা হতে পারে।
এই সমস্যা থেকে রেহাই পেতে ওষুধ নয়, কিছু নিয়ম মেনে চললেই উপকার পাওয়া যাবে। যেমন

  • খাবার ভাল করে চিবিয়ে খাওয়া দরকার। কারণ চিবিয়ে খেলে খাবারের সঙ্গে লালারস ভালো করে মিশে যায়। ফলে হজম হতে সুবিধা হয়।
  • খুব তাড়াতাড়ি নয়, ধীরে ধীরে খান। কারণ তাড়াহুড়ো করে খেলে খাবারের সঙ্গে কিছু হাওয়া আমাদের পেটে ঢোকে। ফলে পেট ভরে যাওয়ার অনুভূতি হয়।
  • বেশি করে জল খান। জল খেতে অসুবিধা হলে তরল খাবার যেমন ফলের রস, স্যুপ বা ডাবের জল খেতে পারেন। তবে সফট ড্রিংক্স খাওয়া চলবে না। এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে।
  • বারে বারে অল্প করে খাবার খান। বেশি খাবার একবারে হজম করতে পাকস্থলীর অসুবিধা হয়। তাই হজমের গন্ডগোল হলে অল্প পরিমাণ খাবার খাওয়াই ভাল।
  • একেবারে শুয়েবসে না থেকে ঘরের মধ্যে হাঁটাচলা করুন। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটু আধটু হালকা ব্যায়ামও করতে পারেন। এতেও হজমের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।
PrevPreviousদিনলিপি ২
Nextসাপের কামড় নিয়ে অনেকগুলো দরকারী কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 No Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

June 19, 2026 No Comments

১. আমার কিশোর বেলার এক মর্মান্তিক মৃত্যুর কথা আজ মনে পড়লো। সমীর দা,সমীর সেনগুপ্ত নামে আমাদের পাড়ার এক সিনিয়র দাদা ছিলেন। ছ’ফুটের ওপর লম্বা, রীতিমতো

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

Somnath Mukhopadhyay June 19, 2026

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633177
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]