Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তোমার শরীর ছুঁয়ে তবেই রোগটা বুঝি….

IMG_20220217_075010
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • February 17, 2022
  • 7:52 am
  • No Comments

“তোমার শরীর ছুঁয়ে তবেই রোগটা বুঝি,
বস্তুত, এই জ্ঞানটা আমার পেশার পুঁজি।
এমনভাবেই রোগ ধরতে শিখেছি তাই,
সুখ খুঁজিনা শরীরে তোমার, অসুখ খুঁজি।”​
আর্যতীর্থ ​

১৭ সেপ্টেম্বর
প্রায় পঁয়তাল্লিশ বছর ডাক্তারি করছি এই শহরেই।হাউসস্টাফশীপ, এমডি পড়ার সময়টা আর বিলেতের বছর গুলো যোগ করলে সব মিলিয়ে পঞ্চাশ পেরিয়ে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে আগে কখনো পড়ি নি।

মেয়েটি এসেছিলো জ্বর-​সর্দি-​কাশি নিয়ে, সঙ্গে দুই মহিলা, ওর মা-মাসি হবেন। প্রথামতো, পরীক্ষা করে তেমন কিছুই পেলাম না। অথচ বলছে জ্বর। স্টেথো বসিয়ে ভালো করে শোনার চেষ্টা করছিলাম

ওর মা-মাসি বসে আছেন।​ হঠাৎ ওদের মুখের ভাব, আচরণ বদলে গেলো। কঠিন মুখে মেয়েটি বলল- আপনি এই ভাবে দেখছেন কেন?

-মানে?

-আপনি আমাকে এই ভাবে টাচ করলেন কেন?

-আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম মা, তোমার কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছিলাম

-না আমরা দেখেছি, আপনি আমার মেয়ের বুকে হাত দিয়েছেন!
এবার পাশের মহিলা বললেন।

আমার মাথায় যেন বজ্রাঘাত হলো, চোখে অন্ধকার দেখলাম, আমি স্তব্ধ হয়ে গেলাম, সাতাত্তর বছর বয়সে পৌঁছে, আমার নাতনির বয়েসী কোনো মেয়ে যে এমন কথা বলতে পারে, আমি দু:স্বপ্নেও ভাবি নি।

শান্ত থাকার চেষ্টা করছিলাম, চোখের সামনে ভেসে আসছিলো, আমার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনি , মাস্টার মশাইদের মুখ, আমার অজস্র ছাত্র-ছাত্রীদের চেহারা!

মৃত্যুর আগে শুনেছি সারাজীবনের স্মৃতি জলছবির মতো চোখের সামনে ভেসে ওঠে, আমি কি মরে যাচ্ছি তবে? এই কি মৃত্যু?

তার পরের ঘটনাপ্রবাহ আমার কাছে স্পষ্ট নয়, মেয়েটি আর ওই দুই মহিলা আমার চেম্বার থেকে বেরিয়ে গেলেন আর কিছুক্ষণে​র মধ্যে এলেন, স্থানীয় থানা থেকে এক অফিসার, তিনি এবং তাঁর পরিবার আমার পেশেন্ট।

-ডাক্তারবাবু, আপনাকে একটু থানায় আসতে হবে আমাদের সঙ্গে, একটা কম্প্লেন হয়েছে, সেই ব্যাপারে।

-আমি পেশেন্ট গুলি দেখে ….

-না স্যার ব্যাপারটা আর্জেন্ট, একটা নন-বেইলেবল ওয়ারেন্ট আছে..

-ওয়ারেন্ট? আপনারা আমাকে এরেস্ট করবেন নাকি?

-মানে স্যার, এক মহিলা…আপনি থানায় চলুন না সব বুঝিয়ে বলবেন বড়োবাবু। অফিস্যার অত্যন্ত ভদ্র ভাবে বললেন

-একটা ফোন করতে পারি?

-হ্যাঁ স্যার, অবশ্যই

ফোনের দিকে তাকিয়ে মাথাটা ফাঁকা হয়ে গেলো। কাকে ফোন করব? এই রকম পরিস্থিতিতে কাকে ফোন করা উচিৎ? আমার স্ত্রী? ওর তো বয়েস হয়েছে! মেয়ে কে? না ছেলেকে? কি বলবো? আমাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে?

হা, ঈশ্বর!

PrevPrevious“স্বাস্থ্য অধিকার”– প্রথম পর্ব
Nextবাচ্চাকে মারধোর কি খুব সাধারণ ব্যাপার?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 No Comments

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688639
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]