Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সরমার সন্তান

FB_IMG_1626312983017
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • July 18, 2021
  • 9:01 am
  • No Comments

বাঙালরা কেন জানি না কিছু কিছু হিন্দি শব্দ ব্যবহার করে তাদের ভাষায়। চুলকায় বোঝাতে বলে খাউZলায়। কাককে বলে কাউয়া। কুকুরকে বলে কুত্তা। ভাষাবিদরা জানবেন কেন এমনটি হয়। জলকে পানি কিম্বা চানকে গোসল বলার মধ্যে যে ধর্মীয় প্রভাব বা অন্য ভাষার প্রভাব ইত্যাদি রয়েছে তার মত নয় ব্যাপারটা। আমার ছোটবেলায় এই ব্যাপারটা খুব লক্ষ্য করেছি।

পঁয়ষট্টি সালে তাড়া খেয়ে সদ্য সীমান্ত পেরিয়ে আসা এক তৎকালীন সদ্য যুবতী আত্মীয়া প্রাণপণে চেষ্টা করছেন, এ দেশীয় ভাষা আত্মস্থ করতে। তো বাইরে মেলে দেওয়া শাড়িতে কাক শারীরিক বর্জ্য ত্যাগ করে নোংরা করেছে এটি তাঁর মাকে বলতে গিয়ে উত্তেজিত ভাবে বলছেন,
– মা মা, দ্যাখো, নয়া শাড়িটায় কাউয়ায় লেদেছে।
এ আমার নিজের কানে শোনা।
ঝুট বোলে, কাউয়া কাটে…

‘লেদেছে’ শব্দটা খেয়াল করেছেন নিশ্চয়ই। এই প্রসঙ্গে এই শারীরিক কর্মটির বঙ্গীয় বিবর্তনটিও লক্ষণীয়। পঞ্চাশ বছর আগে মানুষেরা হাগত। তিরিশ বছর আগে পায়খানা করত। আর এখন বাঙালি পটি করে।

যে কথায় ছিলাম। বাঙালদের কাছে শুনে শুনে, এপার বাংলার মানুষজনও কুকুরকে কুত্তা বলা শুরু করেছেন। সেও আজ বহুদিন হল। বিশেষ করে নেড়ি প্রজাতিকে কুত্তা বলাটা যেন প্রায় সার্বজনীন।

– বেয়াদবদের ডালকুত্তা দিয়ে খাওয়াব, বড়লোক মস্তানদের এই ডায়ালগ বেশ প্রাচীন। যদিও বাবুদের তালপুকুরে হাবুদের ডালকুকুরই ছিল। ডালকুত্তা নয়। এক্ষুনি আমার অভিমানিনী কন্যা যাচ্ছেতাই রেগে গিয়ে বাড়ির সামনের রাস্তার প্রায় পোষা কুত্তাদের উল্লেখ করল। তখনই পুরোনো এক ঘটনা মনে পড়ে গেল।

আমি হাওড়া হাসপাতালের ইমারজেন্সিতে ডিউটি দিচ্ছি। এক চতুর্দশ বর্ষীয়া এলেন। খুব স্মার্ট। সঙ্গে তাঁর সাত বছরের তুতো ভাই। তাঁর কোলে কিম্বা কাঁখের উষ্ণতায় একটা কানঝোলা সিকনি ও লালাঝরা কুকুর।

– ডাক্তারবাবু, আমার কেল্টু এই ভল্টুকে ছোট্ট করে কামড়ে দিয়েছে।

কে কেল্টু আর কে ভল্টু হৃদয়ঙ্গম করতে অসুবিধে হচ্ছে দেখে, বিশদ হলেন পরীটি, – ভল্টু মানে ভাস্বরজ্যোতি বাসু হচ্ছে আমার এই ভাইটা। এখানে থাকে না। কালই এসেছে টাটা থেকে। কেল্টুসোনা ওকে চেনে না তো! একটু চেটে মানে চেখে দেখতে গেছিল। কেল্টুর কিন্তু সব ইঞ্জেকশন দেওয়া আছে।

– তা থাকলেও, তোমার ভাইকে অ্যান্টিরেবিজ দিতেই হবে জননী, অ্যাজ পার শিডিউল।

মা জননী কণ্ঠে যতেক উৎকণ্ঠা মিশিয়ে জিজ্ঞেস করলেন, – ডাক্তারবাবু, কেল্টুতো ভেট-কাকুর দেওয়া সব ইঞ্জেকশন নিয়েছে। ভল্টুর থেকে ওর কোনও খারাপ রোগ হবে না তো?

এই উল্টোদিকের বিপদের কথা আমার সিলেবাসে ছিল না। কেউ শেখায়নি। জানি না। সত্যিই জানি না। কথা ঘোরানোর মানে অজ্ঞানতা চাপা দেবার জন্য প্রতিপ্রশ্ন করলাম, – তোমার এই কুত্তাটা কী জাতের কুত্তা, খুকু?

প্রশ্ন শুনেই ঠোঁট ফুলে উঠল নন্দিনীর। একরাশ বিরক্তি আর অভিমান মিশিয়ে তিনি ফোঁস করে উঠলেন,
– ম্যানারস জানেন না? আপনি আমার কেল্টুকে কুত্তা বললেন কেন? জানেন ওর ভাল নাম কিটস। কিটস বাসু। আপনি খুব বাজে। সম্মান দিয়ে কথা বলতে জানেন না। কুকুর বলে কি মানুষ নয়?

বুঝলাম পারিবারিক বসু পদবীতেও ভূষিত করা হয়েছে শ্রীমান কিটস নামের শ্বাপদটিকে। ব্যাপারটা পারিবারিক সম্মানে আঘাত করা গোছের হয়ে গেছে।

আমি শশব্যস্ত হয়ে প্রশ্নের ভাষাটা পাল্টে জোড়হাত জিজ্ঞেস করলাম, – মা গো, আপনার কোলের এই সারমেয়টি কোন বংশের?

PrevPreviousকরোনা আবহে ইনফ্লুয়েঞ্জা
Nextযৌন অক্ষমতা ও তার বিভিন্ন রূপরেখাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669548
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]