Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিশুর তড়কা হলে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় মোকাবিলা করুন

IMG_20200109_115603
Dr. Nandita Saha

Dr. Nandita Saha

Paediatrician
My Other Posts
  • January 9, 2020
  • 4:30 pm
  • One Comment

শিশুর জ্বরের সঙ্গে খিঁচুনি বা তড়কা হলে স্বাভাবিকভাবেই অভিভাবকদের মাথার ঠিক থাকে না। ভয় পেয়ে যান। তখন এর ওর পরামর্শ মতো নানা ভুল কাজ করে ফেলেন, যা শিশুর আরো বেশি ক্ষতি করে। কাজেই জেনে নিন তড়কা কেন হয়, হলে কী করবেন, প্রতিরোধের কোনো উপায় আছে কিনা।

জ্বরের সঙ্গে তড়কা বা খিঁচুনি বলতে ঠিক কী বোঝায়?
শিশুর শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ১০০. ৪ ডিগ্রি ফারেনহাইট হয়ে গেলে সাধারণত খিঁচুনি বা তড়কা হয়। ৬ মাস থেকে ৫ বছরের বাচ্চাদের এই সমস্যা হতে পারে। তবে বেশি হয় ১২-১৮ মাস বয়সে। তড়কা বা খিঁচুনি ১৫ মিনিটের কম সময় স্থায়ী হয় আর পরবর্তী ২৪ ঘন্টায় আর হয় না। যদিও নানা কারণে আবার এই সমস্যা দেখা দিতে পারে। কখনো কখনো এপিলেপসি বা মৃগীর আগাম উপসর্গ হতে পারে এই খিঁচুনি। বাচ্চাকে এমন সমস্যায় পড়তে দেখলে অভিভাবকরা অনেক সময় বুঝে উঠতে পারেন না কী করবেন। যদিও বেশিরভাগ সময় এই খিঁচুনি কোনো জটিলতা ডেকে আনে না আর তা পুরোপুরি সেরেও যায়।

তড়কার উপসর্গ কী?
আচমকা জ্বর বাড়ার সঙ্গে সঙ্গে অল্পস্বল্প তড়কা হওয়া খুব স্বাভাবিক ঘটনা। আর তা স্থায়ী হয় ১ কী ২ মিনিট। কিছু ক্ষেত্রে ৫-১৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে।
এ সময় শিশু খুব শক্ত হয়ে যায়, হাত ও পায়ে ঝাঁকুনি হতে থাকে, চোখগুলো ঘুরতে থাকে আর নিজের কোনো জ্ঞান থাকে না। এ সময়ে শিশু কাঁদতেও পারে, তবে তাকে শান্ত করতে গেলে সে সাড়া দিতে পারে না। সেই অবস্থা কাটিয়ে ওঠার পর বেশ কিছু সময় ঘুমিয়ে থাকে।

খিঁচুনি বা তড়কার সময় অভিভাবকদের কোনদিকে খেয়াল রাখা দরকার?
বাবা মায়ের এ সময় ঠাণ্ডা মাথায় শিশুদের লক্ষ রাখা দরকার। কারণ তড়কা চলাকালীন তাঁদের বিশেষ কিছু করারও থাকে না। কিন্তু শিশুদের যাতে খিঁচুনির কারণে কোনো দুর্ঘটনা না ঘটে তারজন্য বাবা মায়ের যা যা করণীয় তাহল-
• অস্থির না হিয়ে শান্তভাবে শিশুকে লক্ষ রাখা
• শিশু যাতে ঠিকমতো শ্বাস নিতে পারে সেদিকে নজর দেওয়া
• কোনো নরম বিছানায় পাশ ফিরিয়ে শুইয়ে দেওয়া
• শিশুকে জোর করে চেপে না ধরা
• মুখে চামচ বা কোনো কিছু দেওয়ার চেষ্টা না করা
• শিশুকে স্নান না করানো
• কখন শুরু হল আর আর কখন তা ছেড়ে গেল, সেই সময়টা দেখে রাখা
• আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর সোজা করে শুইয়ে মাথাটা একটু ঝুঁকিয়ে দেওয়া
• খিঁচুনি কমে গেলে কাছাকাছি ডাক্তারখানায় নিয়ে গিয়ে ভালো করে চেক-আপ করাতে হবে। জ্বরের কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে শিশুর রক্ত ও প্রস্রাব পরীক্ষা করাতে হবে।
• ৫ মিনিটের বেশি খিঁচুনি চলতে থাকলে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার

তড়কা কি প্রতিরোধ করা সম্ভব?
দুর্ভাগ্যবশত, এই সমস্যা প্রতিরোধ করার কোনো উপায় নেই। যদিও কিছু ক্ষেত্রে পরিবারে কারো এই সমস্যা থাকলে তাঁদের এই সমস্যা হতে পারে। কাজেই বাবা, মায়ের এই সমস্যা হলে কী করতে হবে সে বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞর কাছ থেকে আগেভাগেই জেনে নেওয়া। জ্বর হলে কী করা দরকার সে সম্পর্কে জানা থাকলে জটিলতা অনেক এড়ানো যাবে।
এর কি কোনো দীর্ঘমেয়াদি প্রভাব আছে?
প্রতি ৩ জনে একজন শিশুর যে কোনো অসুস্থতার কারণে গায়ের তাপমাত্রা বেড়ে গেলে এমন সমস্যা হতে পারে। তবে সুখবর হল, শিশুর ৫ বছর বয়সের মধ্যে এই সমস্যা আপনাআপনি কেটে যায়। অনেক সময়েই এর কোনো দীর্ঘমেয়াদী সমস্যা থাকে না। ছোটোবেলায় এমন সমস্যা হলেও শিশু সুস্থ ভাবে বেড়ে উঠতে পারে। যদিও খুব কম ক্ষেত্রে অর্থাৎ ১০০ জনে ১ বা ২ জনের পরবর্তীকালে মৃগী দেখা দিতেও পারে।

PrevPreviousওঝারা যে সাপের কামড় নিয়ে কেরামতি দেখায়
Nextসাপ সমস্যা ও প্রতিকার- ১Next
3 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Anup Kumar Mondal
Anup Kumar Mondal
6 years ago

আমার ভাগ্নের এই প্রব্লেম আছে। ডাঃ বলেছেন স্নান করিয়ে দিতে। কি করবো?

0
Reply

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631007
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]