Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাসপাতালের জার্নালঃ “কোথায় খাপ খুলেছ শিবাজি?”

IMG_20210812_234434
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • August 13, 2021
  • 7:51 am
  • No Comments
তোমরা প্রায়ই তো বক্কাবাজ ঘনাদা’দের, কিম্বা চণ্ডীমণ্ডপের সবজান্তা সেই সিইওকে বলো কথাটা।
“কোথায় খাপ খুলেছ শিবাজি?”
সেই ‘কোথায় খাপ খুলেছ শিবাজি’র গল্পটা জানো তোমরা? শোনো, তবে বলি।
কলেজজীবনে আমার সহপাঠী নাট্যকার বন্ধু ছিল বিবেকব্রত, আমরা বলতাম বিব্রত। সেই তার মুখে শোনা, নাটকের চিটচ্যাট গল্প। আরও নিশ্চয়ই আছে এই রকম অনেক। কিন্তু বিবেক তার নাটক- পাগলামো কমিয়ে পুরো ডাক্তার হয়ে গেল। বাকি গল্পগুলো আর শোনা হল না।
এ’বারে গল্পটা বলি।
এক নাটুকে দলে স্টার আর্টিস্ট একজনই। প্রতি নাটকেই সে নায়কের ভূমিকায়। তো একবার সেই দল তাদের নাট্য উৎসবে নিজেদের নাটক করছে পরপর। ও’বেলার নাটক ছিল ছত্রপতি। এবারের নাটক বাংলার শেষ নবাব। বলাই বাহুল্য, সেই এক তারকাই, আগের নাটকের শিবাজি আর পরের নাটকের সিরাজউদ্দৌলা। স্বপন সাহার সিনেমায় যেমন, পাঁচটা সিনেমার শুটিং একসঙ্গে হত। একই মেক আপ। একই পাত্রপাত্রী। একই সেট। এখানেও তাই।
ভেবে দেখলে শিবাজি আর সিরাজেরও মেক আপ প্রকৃত অর্থে প্রায় একই। ঝলমলে পোষাক, উষ্ণীষ আর তরোয়াল। দাড়িটাও প্রায় একই। শুধু সিরাজের বেলা গোঁফটা বাদ।
এই বার পরের নাটক। সিরাজের সঙ্গে ক্লাইভের তরোয়াল যুদ্ধ তথা মুখে সংলাপ-তরপানি চলছে। ক্লান্ত নায়ক ভুল করে আগের নাটকের শিবাজির সংলাপ আওড়াচ্ছে।
তখন ক্লাইভ যে সেজেছে, সেই নাকি শুধরে দেবার জন্য, এই কথা বলেছিল। তার আবার উচ্চারণে ‘স’এর দোষ ছিল। – “কোথায় খাপ খুলেছ সিবাজি? এ যে পলাসির প্রান্তর! হাঃ হাঃ হাঃ!”
এই নাটুকে দলের আর একটা গল্পও বিবেক বলেছিল। খুব মনে পড়ে কোনও বিসদৃশ কাণ্ড কারখানা দেখলে। যেমন ধরো পুনর্জন্মপ্রাপ্ত হিটলার যদি গ্যাস চেম্বার নিয়ে বিচারবিভাগীয় কমিশন বসায়, সেই রকমের কোনও ঘটনায়।
সেই একই দল। একই চরিত্র। এবারের নাটক, সুলতানা রিজিয়া। নাম চরিত্রে? না কোনও মহিলা শিল্পী নন। সেই একই তারকা নায়ক। যিনি আগের নাটকে শিবাজি সেজেছিলেন। তিনি রিজিয়ার মেক আপ নিয়েছেন। মাথায় লম্বা বেণী। অন্যান্য মহিলাসুলভ মেক আপ। পোষাক মহিলা সুলভ। এ দিকে নাটক শুরুর থার্ড বেল পড়ে গেছে। তড়িঘড়ি তিনি মঞ্চের দখল নিলেন। সুদীর্ঘ ওজস্বিনী সংলাপ। উল্টোদিকে আমলার চরিত্রে এক অভিনেতা। প্রকৃত ডায়ালগে সেই পুরুষ আমলা চরিত্রটি মহিলার শাসন চায় না। রিজিয়ার কথার উত্তরে সে ঢালবে তীব্র জ্বালা ও বিদ্বেষভরা পুরুষতান্ত্রিক সমালোচনা।
কিন্তু সেই অভিনেতা ব্যোমকে গেছে। রিজিয়া, মেক আপ নেওয়া রিজিয়া, হায় বেণী লাগিয়েছে, লিপস্টিক কাজলেও, ভুল নেই কোত্থাও। কিন্তু গালে স্পিরিট লাগিয়েছিল বটে, থার্ড বেলের তাড়াহুড়োয় দাড়িটা টেনে খুলতে ভুলে গেছে।
কাজেই সেই চমকে যাওয়া অভিনেতা তার ডায়ালগ শুরু করল বিকট এক অট্টহাসি দিয়ে। – “হাঃ হাঃ হাঃ! হাসি পায় রিজিয়ার চাপদাড়ি দেখে।”।আমাদেরও আজকাল কমিশন থুড়ি চাপদাড়ি দেখলে বড় হাসি পায়।
এই নাটকের দলের শুরুর দিকের এক ঘটনা বলে শেষ করি।
‘সীতা হরণ’ নাটকে সেই একই নায়ক। দুর্বাদলশ্যাম সুদর্শন, রোগা পাতলা যুবক, ললিত চক্রবর্তী। নায়ক বলে তার মজুরি বেশি। সৌখিন ছেলে। বার্ডসাই খায়।।শেষ দৃশ্যে রাবণের সঙ্গে অন্তিম লড়াই। জোর যুদ্ধ চলছে। দশাসই চেহারার রাবণের মিনিট কয়েক পরেই ভূমিশয্যা নেবার কথা। কিন্তু সে লড়াই করেই চলেছে। পরাজয় মেনে নেবার কোনও লক্ষণই দেখাচ্ছে না। এদিকে রামের তো রকের কথ্য ভাষায় যাকে বলে হালুয়া টাইট অবস্থা। ঘামে জবজবে। মেক আপ গলে গলে পড়ছে।
করুণ গলায় আবেদন করল সে। যুদ্ধ করতে করতে রাবণরূপী হারু কাহারকে ফিসফিস করে বলল, – “কী রে হারু, মর তাড়াতাড়ি!”
হারু, প্রবল বিক্রমে লড়াই করতে করতে দাঁত কিড়মিড়িয়ে উত্তর দিল, – “কেন মরব? হাফ টাইমে যখন সিগ্রেট খাচ্ছিলি, এট্টু চাইলাম শেষটা! দিয়েছিলি?”
বলা বাহুল্য, রাক্ষস সাজা প্রতিনায়ক হারু কাহারের মজুরি রামের চাইতে অনেক কম।
এখনকার ক্ষমতার লড়াইয়ে বেশ লাগসই লাগে গল্পটা।
★
বিবেকব্রতর নাম ব্যবহার করলাম বলে অনুমতি নেবার জন্য ফোন করলাম। বাবু ধরলেন না।
PrevPreviousমলমে বিপদ
Nextসাপুড়েNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

দিল্লীর যন্তর মন্তরে হৃদয়স্পর্শী বক্তব্য অভয়া মঞ্চের অন্যতম কনভেনর মণীষা আদকের

March 13, 2026 No Comments

SIR Vanish!!

March 13, 2026 No Comments

“ধরনা মঞ্চ” আজ সন্ধের পর উঠে গেল, বঙ্গজীবনে এর তুল্য দুঃসংবাদ, সাম্প্রতিককালে, খুব একটা আসেনি। রাজনৈতিক নেতানেত্রীদের ভাষণ নিয়ে বেশী কিছু বলার থাকে না, তাই

১৩ মার্চ, ২০২৬-এর ধর্মঘটের সমর্থনে সংগ্রামী গণ মঞ্চ

March 13, 2026 No Comments

মার্চ ১২, ২০২৬ এরাজ্যের রাজ্য সরকারী কর্মচারী, শিক্ষক ও শিক্ষিকারা আগামী ১৩মার্চ ধর্মঘটে শামিল হতে চলেছেন। বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ ও রাজ্য

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান।। ৯ মার্চ ২০২৬

March 12, 2026 No Comments

ভালোলাগা এক অভিজ্ঞতা

March 12, 2026 No Comments

গতকাল রাত এগারোটা পঞ্চাশে দিল্লি স্টেশন থেকে উঠেছিলাম ‘ত্রিপুরা সুন্দরী’ ট্রেনে। গন্তব্য: নিউ জলপাইগুড়ি স্টেশন। পাঁচজন আমরা আসছি। আজ রাত ( ১০/০৩/’২৬) এগারোটা নাগাদ নিউ

সাম্প্রতিক পোস্ট

দিল্লীর যন্তর মন্তরে হৃদয়স্পর্শী বক্তব্য অভয়া মঞ্চের অন্যতম কনভেনর মণীষা আদকের

Abhaya Mancha March 13, 2026

SIR Vanish!!

Dr. Bishan Basu March 13, 2026

১৩ মার্চ, ২০২৬-এর ধর্মঘটের সমর্থনে সংগ্রামী গণ মঞ্চ

Sangrami Gana Mancha March 13, 2026

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান।। ৯ মার্চ ২০২৬

Abhaya Mancha March 12, 2026

ভালোলাগা এক অভিজ্ঞতা

Sukalyan Bhattacharya March 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

612976
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]