৮-৬-২০২৬
গতকাল রাতে যাদবপুরে রেল হকার উচ্ছেদ করতে কেন্দ্রীয় বাহিনী, রেল পুলিশ ও রাজ্য পুলিশ যৌথ অভিযান চালাতে আসে। হকারদের পাশে নিয়ে বামপন্থী, গণতান্ত্রিক নাগরিক ও ছাত্র ছাত্রীরা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দীর্ঘক্ষণ এই প্রতিরোধ চলে। কিন্তু গভীর রাতে আন্দোলনকারীদের উপর নৃশংস লাঠিচার্জ করা হয়। নাট্যকার জয়রাজ ভট্টাচার্য সহ আহত হন অনেকে। এরপর বুলডোজার দিয়ে হকারদের দোকান ভেঙ্গে দেয়। সৃজন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে।
আমরা ফ্যাসিষ্ট শক্তির পুলিশের এই নৃশংস আক্রমণের তীব্র বিরোধিতা করছি। আক্রান্ত হয়েও আন্দোলনকারীরা যেভাবে লড়াই চালিয়েছেন, তাকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা দাবি করছি
১) হকার উচ্ছেদ বন্ধ কর
২) উচ্ছেদ হওয়া সমস্ত হকারদের ক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৩। গ্রেপ্তার হওয়া সকল ব্যক্তির নিঃশর্ত মুক্তি চাই।
সংগ্রামী অভিনন্দন সহ
আহ্বায়ক মন্ডলী











