Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গোপন কথাটি গোপনে থাকলেই বিপদ বেশি!

IMG-20200422-WA0001
Taniya Bandopadhyay Pal

Taniya Bandopadhyay Pal

Journalist Blogger
My Other Posts
  • April 22, 2020
  • 9:28 am
  • 4 Comments

নতুন রোগে বিপর্যস্ত গোটা পৃথিবী। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরনো রোগও। যার নাম ‘তথ‍্য গোপন’।

করোনার দাপটে নাজেহাল বিশ্ববাসী। সংক্রমণ দিন দিন বাড়ছে। জনজীবন বিপন্ন হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। আর সবচেয়ে বেশি যে প্রশ্ন জোরালো হচ্ছে, তা হল, সাধারণ মানুষের কাছে কতটা সঠিক তথ্য উঠে আসছে‌?

ইতালি, ব্রিটেন, কিংবা আমেরিকার মতো প্রথম সারির দেশ করোনা দুর্যোগ সামলাতে হিমশিম খাচ্ছে। এরমধ‍্যেই অভিযোগ উঠছে, অনেক ক্ষেত্রেই তথ‍্য সংগ্রহ, বিশ্লেষণ ঠিক মতো করা হচ্ছে না। তথ্য গোপনের অভিযোগও উঠেছে।

ইতালিতে করোনার ভয়াবহতার ছবি দেখে এই খোঁজ প্রথম শুরু হয়। ইতালির স্বাস্থ্য ব‍্যবস্থা অন্যান্য অনেক দেশের থেকেই উন্নত। তা সত্বেও এরকম পরিস্থিতি কেন তৈরি হল? জানা যায়, জ্বর, শ্বাসকষ্টের মতো সমস্যা নিয়ে একাধিক রোগী হাসপাতালে গেলেও স্বাস্থ‍্য প্রশাসন সে নিয়ে বাড়তি উদ্বেগ দেখায়নি। ততদিনে কিন্তু বিশ্বের কাছে চিনের করোনা আক্রমণের খবর পৌঁছে গিয়েছে। ইতালি ও চিনের যোগসূত্র বেশ মজবুত। চিন থেকে বহু শ্রমিক ইতালির বস্ত্র কারখানায় কাজের জন্য যাতায়াত করেন। তবুও উন্নত দেশের স্বাস্থ্য প্রশাসন তথ‍্যের সঠিক বিশ্লেষণ করতে সক্ষম হয়নি। যার মাশুল গুনছে কয়েক লক্ষ প্রাণ।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধেও তথ‍্য গোপনের অভিযোগ উঠছে। সম্প্রতি সে দেশের প্রথম সারির একাধিক পত্রিকায় এই অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, করোনা সংক্রমণের প্রথম ধাপ থেকে সরকার আক্রান্তের তালিকা সঠিকভাবে প্রকাশ করেনি। আবার অনেকের প্রশ্ন, ব্রিটেনে স্বাস্থ্য প্রশাসনের কাছে সঠিক তথ‍্য আদৌও ছিল কি? আমেরিকার প্রশাসনের বিরুদ্ধে আবার অভিযোগ মৃত‍্যু সংখ‍্যা বিভিন্ন প্রদেশে কম করে বলা হচ্ছে। যেমন, একটি আন্তর্জাতিক সংবাদপত্র অভিযোগ তুলেছে, ওয়াশিংটনের মৃত‍্যু হার কমিয়ে প্রকাশ করা হচ্ছে। আবার কিংসের মোট মৃত‍্যু সংখ‍্যার হিসেব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রশাসনের বড়বাবু।

সুদূর আমেরিকার ‘সাদা’ বাড়ি হোক কিংবা হাওড়ার ‘নীল-সাদা’ বাড়ি তথ‍্য গোপনের অভিযোগ নতুন কিছু নয়। যে কোনো বিপর্যয়ে ভুক্তভোগীর সংখ‍্যা সরকার কমিয়ে বলবে, এটাই যেন দস্তুর। ইতিহাসে সে উদাহরণ একাধিক রয়েছে। তাই ভারতের সিপাহী বিদ্রোহ হোক কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর পর্বের পারমাণবিক হামলা, যে কোনও ঘটনায় সরকারির পাশাপাশি বেসরকারি তথ‍্যসূত্র পরিস্থিতির গুরুত্ব বুঝতে খুব জরুরি। বিশেষত অতিমারির মোকাবিলায় মূল অস্ত্র কিন্তু তথ‍্য।

কোথায় কত জন আক্রান্ত হচ্ছেন কিংবা কতজন জন মারা যাচ্ছেন, সরকারের কাছে এই হিসেব থাকাই যথেষ্ট নয়। অতিমারির সংক্রমণ রুখতে নাগরিকদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য জানতে না পারলে, নাগরিক কিন্তু পরিস্থিতির ভয়াবহতা বুঝবে না। তখন তার উপযুক্ত আচরণও আশা করা যাবে না।

কোনো রাজ‍্যে করোনায় মৃত্যু সংখ‍্যা যদি সত‍্যিই ৩-৪ জনের মধ‍্যে আটকে থাকে, তাহলে কি সত‍্যিই দিনের পর দিন লকডাউন করে বাড়িতে আটকে থাকার প্রয়োজন রয়েছে?! কেন নাগরিকেরা স্বাভাবিক জীবনের ছন্দ বদলাতে রাজি হবে? সত‍্যিই প্রকোপ বাড়লে তবেই জনগণ ফি-দিনের অভ‍্যস্ত জীবন যাপন বদলে রাজি হবে। তাই জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরা জরুরি।

এ রাজ‍্যে ডেঙ্গু জ্বরের তথ্য প্রকাশের জন্য চিকিৎসকের ঘাড়ে শাস্তির কোপ পড়েছিলো। আদালতের দ্বারস্থ হয়ে জনস্বার্থ মামলা করতে হয়েছিল। এবার করোনার তথ‍্য জানার জন‍্য চিকিৎসক, স্বাস্থ্য কর্মী থেকে সাংবাদিক, সকলকেই রণসজ্জায় ভূষিত হতে হচ্ছে। যে তথ‍্যের অধিকার সাধারণ মানুষ থেকে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত বিশেষজ্ঞ প্রত‍্যেকের রয়েছে, তার জন্য এত লড়াই কেন করতে হবে?

রাজনীতিবিদেরা ভোট-রাজনীতির কথা ভাববেন, এটাই স্বাভাবিক। কিন্তু আগে তো ভোটারদের বাঁচাতে হবে। প্রথম বিশ্বের দেশনায়কেরাই তাদের ভোটারদের সুস্থ রাখতে হিমশিম খাচ্ছেন। তাই ভারতের মতো উন্নয়নশীল দেশ, যেখানে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের ১ শতাংশ ঠিকমতো ব‍্যবহার হয় কিনা সে নিয়ে সংশয় থাকে, সেখানে করোনা মোকাবিলায় ‘সব আন্ডার কন্ট্রোল’ বড্ড সোনার পাথর বাটি মনে হয়।

বর্তমানের এই বিপর্যয়ের দায় কোনো ব‍্যক্তি মানুষ বা রাজনৈতিক দলের নয়। তাহলে কি গোপনের চেষ্টা চলছে! ফাইলের গোপন কথাটি গোপন থাকলে কিন্তু শুধু প্রজার নয়, রাজারও সমান বিপদ। করোনা কিন্তু সিংহাসন বোঝে না। তাই বিশ্বাসযোগ্য তথ্য প্রকাশের দায়িত্ব সরকার এড়াতে পারে না। আর যদি সরকারের দেওয়া তথ্য সত‍্য হয়, তাহলে সরকারকেই পর্যালোচনা করতে হবে, কেন সরকারি তথ‍্যের উপর সাধারণের বিশ্বাস হারাচ্ছে।

PrevPreviousকরোনা ডায়েরিজ পর্ব ৫
NextBleaching Powder: Can We Use It as a Disinfectant Against The Coronavirus?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Amal Bhakat
Amal Bhakat
6 years ago

কোরোনা সংক্রান্ত তথ্য গোপনে চীন এক নম্বরে। অথচ অবাক হচ্ছি চীনের কোথাও নাম দেখলাম না লেখাটিতে। অন্য অংশের সাথে অবশ্য সহমত প্রকাশ করছি।

0
Reply
আত্রেয়
আত্রেয়
Reply to  Amal Bhakat
6 years ago

চীন যে এক নম্বরে তাই নিয়ে তো সন্দেহের অবকাশ নেই। কিন্তু দুই তিনে যারা আছে তাদের কথা কাউকে তো লিখতে হবে।

0
Reply
তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল
তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল
Reply to  Amal Bhakat
6 years ago

চীনের তথ্য নিয়ে বরাবর প্রশ্ন ওঠে। তার পিছনে অনেকেই চীনের ‘একনায়কতন্ত্রী সরকার’-র ভূমিকার কথাও বারবার উঠে আসে। কিন্তু যে দেশগুলোকে গনতন্ত্রের মাতৃভূমি বলে উপাধি দেওয়া হয়, সেই দেশেও যখন সরকারের তথ‍্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে তখন সেই আলোচনা আরো জরুরি বলে আমি মনে করি।

0
Reply
আত্রেয়
আত্রেয়
6 years ago

আর শুধু চীন কেনো কিউবা, গ্রীস এরা যে করোনা আটকাতে সক্ষম তা নিয়েও কেউ কথা বলছে না একমাত্র এই পোর্টাল ছারা

0
Reply

সম্পর্কিত পোস্ট

লগ্নভ্রষ্টা

September 22, 2026 No Comments

নিচের গল্পটা আমার লেখা, কিন্তু সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের নয়। যে বন্ধুরা আমার লেখা মাঝেমধ্যে হলেও পড়ে থাকেন, তাঁদের মধ্যে কেউ যদি বুঝতে পারেন কেন এটা সুকন্যা

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

September 22, 2026 No Comments

কিছুদিন আগে জন্মাষ্টমীর দিন কলকাতার বিভিন্ন নার্সিংহোমে একদিনে প্রায় দশ কুড়িটা করে সিজার হয়েছিল। সাধারণত প্রতিদিন যা হয় তার দুই থেকে তিনগুণ। আজ গণেশ চতুর্থী

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

September 22, 2026 No Comments

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 1 Comment

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

সাম্প্রতিক পোস্ট

লগ্নভ্রষ্টা

Dr. Sukanya Bandopadhyay September 22, 2026

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Dr. Indranil Saha September 22, 2026

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

Dr. Punyabrata Gun September 22, 2026

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678639
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]