Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাজি

IMG-20201102-WA0053
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • November 4, 2020
  • 8:40 am
  • No Comments

সবাই দেখতে পাচ্ছে, তাই আমিও ভোরবেলা ঘুম থেকে উঠে উত্তুরে আকাশে ক্যামেরা তাক করে বসেছিলাম। যদি বরাতে জোটে! কিন্তু না, সারাজীবনে যার কপালে পাঁচ টাকার লটারিও জোটেনি কখনো, তার জুটবে আস্ত কাঞ্চনজঙ্ঘা! বলিহারি আশা!

গিন্নীর হুঙ্কারে বাস্তব জগতে ফিরে এলাম। আজ সোমবার, চেম্বারে লড়াইয়ের দিন। দুই স্তর মুখোশ পরে জল, চা, বিস্কুট ইত্যাদি পুঁটুলিতে বেঁধে নিয়ে ড্রাইভার অবতারে চেম্বারে পৌঁছলাম। শুধু কি গিন্নীদেরই দশহাত থাকে না কি! আমরাও করোনার প্রকোপে একাধিক অবতারে অবতীর্ণ হচ্ছি আজকাল।

জনা পাঁচেক কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সায়াটিকা ইত্যাদি মানসিক ভাবে সুস্থ রোগীর পরে এক যুবতীর আবির্ভাব।

‘ডাক্তারবাবু, আমি আপনার চেম্বারে আগে এসেছি।’

‘পুরোনো প্রেসক্রিপশন বের করুন।’

‘না না, আমি আপনাকে দেখাইনি। বান্ধবীর সাথে এসেছিলাম। কি সুন্দর চেম্বার আপনাদের!’

ভাবলাম, যাঃ বাবা! ডাক্তারের চেম্বারটা বেড়ানোর জায়গা না কি! অবশ্য বলা যায় না। হতেও পারে। করোনার প্রকোপে লোকে ঘরে বসে বোর হতে হতে এখন যেভাবে দিগ্বিদিকে বেড়াতে বেরিয়ে পড়েছে তাতে ডাক্তারের চেম্বারেও বেড়াতে আসতে পারে। বিশ্বাস নেই!

ভদ্রমহিলার পায়ে চোট লেগেছে। পা ফুলে গিয়ে লেংচে হাঁটছেন। এক্সরে তে তেমন মারাত্মক নয় এমন একটা ফ্র্যাকচার। কিন্তু তাঁর আসল চিন্তা অন্য। এম্ব্রয়ডারী করা ম্যাচিং মাস্কটি মিনিটে দশবার করে নাক থেকে নেমে যাচ্ছে। আর তিনি সেটা টেনে টেনে নাকের ওপর তুলছেন।

‘মাস্কটা ঠিক করে পরুন।’

আমি তাকে টেবিলে রাখা একটা সার্জিক্যাল মাস্ক দিতে উদ্যত হই।

‘ধুত্তোর! এই সব মাস্ক-টাস্ক পরে কথা বলা যায় নাকি’ বলেই তিনি নিজের কাপড়ের মাস্কখানি খুলতে উদ্যত হন।

‘সর্বনাশ, করেন কি, করেন কি! ‘

বলে আমি চেম্বারের ফার্নিচারের পেছনে লুকোই- যেন ডাকু আমার দিকে পিস্তল তাক করেছে।

যা হোক, আমার অবস্থা দেখে তিনি নিরস্ত হতেই ডাক্তার অবতার থেকে প্লাস্টার টেকনিশিয়ান অবতারে অবতীর্ণ হয়ে ক্যাটকেটে গোলাপী রঙের একটি ভাস্কর্য গড়ে দিই তাঁর পায়ে।

‘কি সুন্দর রঙের প্লাষ্টার! আচ্ছা ডাক্তারবাবু, কালীপুজোর সময় প্লাষ্টারটা খুলে রাখা যাবে?

‘মানে? তা কি করে হবে? প্লাষ্টার তো ছ’সপ্তা রাখতে হবে।’

‘সে রাখবো। কিন্তু মাঝে দু-তিনদিন যদি খুলে দেন! ধনতেরাসের দিন। একদিন নুঙ্গী যাবো, বাজি কিনতে। আর দেওয়ালির দিন।’

‘একদম নয়। প্লাষ্টার তো খোলা যাবেই না- আর বাজি একদম পোড়াবেন না এ বছর। শুনছেন না, বাজির দূষণে শ্বাসকষ্ট বেড়ে যাবে।’

রোগিণী খুব হতাশ হলেন।

তবে আপনাদেরও বলছি, আতসবাজি পোড়াবেন না এবছর। বায়ুদূষণ সৃষ্টি করে করোনা রোগীদের শ্বাসকষ্ট বাড়াবেন না, প্লীজ।

আর তাছাড়া, বলা তো যায় না, বায়ুদূষণ তেমনভাবে কমে গেলে আমার ক্যামেরাতেও উত্তর আকাশে কাঞ্চনজঙ্ঘা ধরা পড়ে যেতে পারে!

PrevPreviousআসছে বছর
Nextমারীর দেশে সিঁদুরে মেঘNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 No Comments

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669772
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]