পাশের দেশে, তাসের দেশে
আগুন জ্বলে সর্বনেশে,
জ্বলছে দেখো সংখ্যালঘু হিন্দু যুবক ওই,
ভাঙছে গানের বাদ্য যত,
দেশের গায়ে দ্বেষের ক্ষত
আল্লাহ ডাকা মোল্লা কত, মানুষ গেলো কই?
রাষ্ট্র দেখেন চুপটি করে
সংখ্যালঘু বেঘোর মরে,
মসনদে দুই চক্ষু বুজে সেঁকেন রুটি তাতে.
ভাবছে বোধহয় ওই জনতা,
করবে থিতু তার ক্ষমতা
আগুন যখন খাবে তাকে পারবে কি সামলাতে?
দেশ মরে যায় জেহাদবিষে,
হিন্দু মানুষ মারছে পিষে
কোরান হাতে কাফের খোঁজে যেই খুনী ইসলামি
সন্ততি তার জানবে আঁধার
ভরবে না এ অতল খাদ আর
পড়শি খেয়ে পেট ভরাবে এই খুনে পাগলামি।
এ দেশ নাকি শক্তিশালী,
বুক বাজানো বাক্য খালি,
পাশের দেশে হিন্দু মরে, হুংকারই নেই কোনো
লোক-দেখানি চোখ-পাকানি
বিজলি সে দেশ দেয় আদানি
বেওসা-হানি’র সম্ভাবনায় লগ্নী না কক্ষনো।
যে কোনো দেশ নষ্ট সোজা,
পড়শি খুঁজে ছুরি গোঁজা
ধর্ম ছুতোয়, ভাষার ছুতোয়, জাতের ছুতো দিয়ে
রাষ্ট্র যখন মদত জোগান
হয় বিভাজন দেশের শ্লোগান
ক্ষমতারা মানুষ নাচায় ছুতোর সুতো দিয়ে।
আমরা শুনি ভারত থেকে
চড়ায় কারা পারদ হেঁকে,
সাতখানা বোন ছিনিয়ে নেবে বলছে নাকি কারা,
স্বাধীনতায় সঙ্গ দিলাম
আজকে করিস মা’কে নিলাম
দ্যাখ তাকিয়ে সীমান্তে তোর যমরা আছে খাড়া।
পাশের দেশে, তাসের দেশে,
আগুন জ্বলে সর্বনেশে
দেখো যেন জ্বালায় না তা তোমার আমার পাড়া।











