Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গোসাবায় শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ-ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রথম চিকিৎসক দল

IMG-20200604-WA0014
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • June 5, 2020
  • 5:44 am
  • One Comment

UNICEF এর আয়োজনে SSU-WBDF-এর মেডিক্যাল টীম ১/০৬/২০ তে পৌছায় গঁদখালিতে। টীমে চিকিৎসক হিসেবে ছিলেন ডা সুমিতা দাস, ডা. প্রত্যুষা মুখার্জি, ডা. বিষাণ দত্ত, ডা. বিতান দত্ত, ডা. মৃন্ময় বেরা। আমাদের টিম কলকাতায় ফিরেছে ০৪/০৬/২০ রাত্রি আটটায়।

১/০৬/২০: আজ আমাদের মেডিক্যাল টীম দুপুরে পৌঁছায় বালি দ্বীপে। বালি ১ ও ২ গ্রাম পঞ্চায়েত অঞ্চলে পাঁচটি জায়গায় ক্যাম্প হয়। প্রতেক জায়গায় একজন করে চিকিৎসক, একজন স্টাফ নার্স ও লোকাল আশাকর্মী ছিলেন। পাঁচ জায়গায় মোট ১৪৫ জন রোগী দেখা হয়েছে। এই দ্বীপে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম। স্থানীয়দের মতে পাশাপাশি অঞ্চলগুলির মধ্যে এই জায়গায় ক্ষতি সবচেয়ে কম হয়েছে। বাঁধ সংলগ্ন অল্প কিছু জমিতে জল বাঁধ ছাপিয়ে ঢুকেছে। তাছাড়া তেমন কোন ক্ষতি হয়নি।

২/০৬/২০ঃ আজ আমাদের টিম ৫ ভাগে ভাগ হয়ে যথাক্রমে ছোট মোল্লাখালির কালীদাসপুর ও হেতালবাড়ি, আমতলির মৌখালি ও পুঁইজালি এবং কুমিরমারিতে ক্যাম্প করেছে। গঁদখালি থেকে ৭ঃ৪৫ এ যাত্রা শুরু করে লঞ্চে বিভিন্ন দ্বীপে টিম নামিয়ে শেষ টিম কুমিরমারি পৌঁছায় প্রায় ১ টায়। সবমিলিয়ে মোট ৪০৭ জন রোগী দেখা হয়। আমরা গঁদখালি ফিরি রাত ৯ঃ০৫-এ।

কুমিরমারি দ্বীপে দু জায়গায় বাঁধ ভেঙেছিল। স্থানীয় লোকজন নিজেরাই পরের দিন দু জায়গায় বাঁধ মেরামত করে নিয়েছেন সরকারি আশায় না থেকে। এনারা এভাবেই অভ্যস্ত। সরকারি আশায় বাঁধ মেরামতির কাজ ছাড়লে ভিটেমাটি রায়মঙ্গলের ভোগে যাবে। তাই নিজেদের শরীরই ভরসা। কিছু জমিতে নোনাজল ঢুকেছে। ঘরবাড়ি খুব ক্ষতি হয়নি। তার একটা বড় কারণ, আয়লা থেকে শিক্ষে নিয়ে অনেকে কষ্ট করে হলেও টাকা জমিয়ে ছোট হলেও পাকা বাড়ি করেছেন। যাঁদের পক্ষে সম্ভব নয় তাঁরা অনেকে কাঠের বাড়ি করেছেন। ফলে বাড়ির ক্ষতিও ততটা বেশি নয়। কিন্তু রায়মঙ্গল বরাবর বাঁধের অবস্থা বেশ খারাপ। দ্রুত নতুন ভাবে মেরামত না করা হলে ষাঁড়াষাঁড়ি বানেও বাঁধ ভেঙে খারাপ অবস্থা হতে পারে।

পুঁইজালির অবস্থা অনেকটা খারাপ। এই অঞ্চলে বাঁধ ভেঙেছিল। তবে দু সপ্তাহে অবস্থা অনেকটা স্বাভাবিক হয়েছে। তৎকালিক সমস্যাগুলো মানুষ অনেকটা কাটিয়ে উঠেছে। এরপর দীর্ঘস্থায়ী সমস্যা মোকাবিলার পালা। এক, বাঁধ মেরামতি এর কাজ। দুই, নোনাজল ঢুকে যাওয়া জমিকে পুনরায় চাষযোগ্য জমিতে পরিণত করা। এই দুই সমস্যা কাটানো কঠিন যদি না সরকারের পক্ষ থেকে যথাযত পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়া হয়।

ছোট মোল্লাখালির কালিদাসপুর অঞ্চলের একটু দূরে ৮ আর ৯ নম্বরের দিকে কিছুটা বাঁধ ভেঙে জল ঢুকেছে। এই অঞ্চলে তাই চামড়ায় সমস্যা, রক্ত আমাশা নিয়ে অনেক রোগী এসেছিলেন। এই অঞ্চলে জল দূষণের সমস্যাও বেশ ভোগান্তির বিষয়।

৩/০৬/২০ঃ আজও আমাদের পাঁচটি জায়গায় ক্যাম্প করা হয়। রাঙাবেলিয়া, কচুখালি, বাঘবাগান ও শম্ভুনগর অঞ্চলে। এরমধ্যে শম্ভুনগর অঞ্চলে দুটি আলাদা জায়গায় ক্যাম্প করা হয়। সব মিলে মোট 243 জন রোগীকে দেখা হয়েছে। সকাল আটটার সময় গঁদখালি থেকে যাত্রা শুরু করে শেষ ক্যাম্পে পৌঁছতে আমাদের 10:45 বেজে যায়। ক্যাম্প শেষ করে আমরা গঁদখালি ফিরে আসি বিকেল চারটে নাগাদ। পাঠানখালি ও শম্ভুনগর অঞ্চলে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বিপ্রদাসপুর অঞ্চলে বাঁধ ভেঙেছে। খুব বেশি বাড়িঘর ভাঙেনি। কিন্তু বেশ অনেকখানি জমিতে নোনা জল ঢুকে পড়েছে। ফলে ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষ বেশ চিন্তিত জমির দীর্ঘস্থায়ী ক্ষতি নিয়ে। রাঙাবেলিয়ার একটা অঞ্চলেও বাঁধ ভেঙে জল ঢুকেছে। সেই অঞ্চলের অবস্থাও বেশ সঙ্গীণ। রোগীদের মধ্যে চামড়ার সমস্যা বেশ বেশি। আমফান ও করোনা নিয়ে অনেকে উদ্বেগে ভুগছেন। বহু রোগী লকডাউনের কারণে যাতায়াতের অসুবিধার জন্য হাসপাতালে বা ডাক্তার দেখাতে যেতে পারেননি। ফলে ওষুধ বন্ধ হয়ে গেছে।

কিছু অন্য ধরনের অভিজ্ঞতা হয়েছে এই পর্বের ও আগের ক্যাম্পগুলিতে। সর্দি-কাশি নিয়ে বা গলা ব্যথা নিয়ে অনেক রোগী এলেও অবাক ভাবে জ্বরের রোগী নেই বললেই চলে। জ্বরের ইতিহাস নিতে গেলেই যেন রোগী ও তার পরিবারের লোকজন ‘না না জ্বর নেই’ বলে অনেকটা আতঙ্কে চমকে উঠছে। অথচ আমরা দেখেছি যেকোনো ক্যাম্পেই জ্বরের রোগী অনেকেই থাকেন। সম্ভবত একটা কারণ হতে পারে জ্বর শব্দটার প্রতি এক ভীতির সঞ্চার। জানিনা কেন যেন মনে হচ্ছিল বুঝি জ্বর আছে বললেই চিকিৎসক, গ্রামের মানুষ, স্বাস্থ্যকর্মী সকলের থেকে তার যেন অচ্ছুত হওয়ার ভয়। এটা বেশ ভাববার বিষয়। রোগীর সংখ্যা বেশি থাকায় রুটিন অনুযায়ী সকলে তাপমাত্রা দেখা সম্ভব হচ্ছে না।

লকডাউনের কারণে কিনা জানিনা অন্যান্য সময়ের তুলনায় গৃহ হিংসার শিকার হওয়া মহিলাদের সংখ্যা তুলনামূলক বেশি মনে হল। অঞ্চলগুলিতে অনেক পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছেন। ফলে সাধারণ মানুষ যেন আতঙ্কিত। স্থানীয় সাব-সেন্টার গুলিতে ওষুধ সরবরাহের অবস্থাও খুব ভালো এমনটা নয়। কৃমিনাশক ওষুধের সরবরাহ নেই বেশ কয়েকদিন।

এই রিপোর্ট শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের সম্পাদক ডাঃ মৃন্ময় বেরার লেখা।

PrevPrevious#প্যানডেমিক ডায়েরি ১৫ ধরিত্রী
Nextসাইক্লোন বিধ্বস্ত হিঙ্গলগঞ্জের স্বাস্থ্য শিবির থেকেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
M Biswas
M Biswas
6 years ago

ডক্টর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা সুন্দরবনের অনেক জায়গায় medical camp করছেন দেখে ভালো লেগেছে। তাই যোগেশগঞ্জ বাজারে medical camp করার অনুরোধ জানাছি। তাহলে ঔ অঞ্চলের বিধ্বস্ত মানুষগুলোর বড়ই উপকার হয়। আপনারা যে কুমিরমারী গিয়েছিলেন তার অপর পারে হেমনগর তার পাশে যোগেশগঞ্জ বাজার। গাড়ি করে যেতে পারবেন হাসনাবাদ দিয়ে যেতে হবে। হাসনাবাদ,হিঙ্গলগঞ্জ, লেবুখালী, দুলদুলি হয়ে যোগেজগঞ্জ বাজার। ভোরবেলা বেড়িয়ে রাত্রে কোলকাতা ফিরতে পারবেন। ৭৬৮৬৮৭১৩৯১

0
Reply

সম্পর্কিত পোস্ট

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

August 1, 2026 No Comments

সত‍্যিই অভাবনীয়। কিন্তু যদি ভেবে থাকেন এটা সরকারের বিরাট পরাজয়, খুব ভুল করবেন। দাবা খেলায় যেমন দরকারে কোনো বড় পিসও sacrifice করা হয়, ধরে নিন

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

August 1, 2026 No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স –

Surging Price

August 1, 2026 No Comments

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

Dr. Amit Pan August 1, 2026

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

West Bengal Junior Doctors Front August 1, 2026

Surging Price

Dr. Sumit Banerjee August 1, 2026

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657134
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]