Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্ল্যান এ, বি, সি, ডি, ই তৈরি আছে?!

1744186875_6-10
Dr. Koushik Dutta

Dr. Koushik Dutta

Neurologist Psychiatrist. Writer.
My Other Posts
  • April 11, 2025
  • 7:24 am
  • No Comments

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি আগে যোগ্যদের দেখবেন (সম্ভবত দেখে নেবেন অর্থে), তারপর অযোগ্যদের ব্যাপারটা দেখবেন (তাঁদের নিরাপত্তা বিধানের অর্থে সম্ভবত)। তিনি জানিয়েছিলেন, ব্যবস্থা নেবেন। কী ব্যবস্থা, তা স্পষ্ট করে বলেননি। বলেছিলেন প্ল্যান এ, বি, সি, ডি, ই তৈরি আছে৷

প্ল্যান ‘এ’ আমরা আজকে দেখলাম। ‘যোগ্য’ (পরীক্ষার নাম্বারের সংকীর্ণ অর্থে) শিক্ষকদের দেখে নেওয়া শুরু হল। হকের চাকরি ফেরত চাইতে গিয়ে মার খেলেন তাঁরা। এই রাজ্যের পুলিশ ওপরতলার নির্দেশ ছাড়া বাথরুমেও যায় না। মাতাল পরিচালক জনসমক্ষে কয়েকজনকে গাড়ি চাপা দিলে রা কাড়ে না৷ তারাই আজ শিক্ষক-শিক্ষিকাদের দিনে দুপুরে সবার চোখের সামনে লাঠি এবং লাথি মারল পরাধীন ভারতে ইংরেজ পুলিশের স্মৃতি উস্কে দিয়ে। (ইংরেজরাও বোধহয় নেটিভ শিক্ষকদের লাথানোর আগে দুবার ভাবত।) ওপরতলার অনুমতি ছাড়াই এতকিছু হয়ে গেল কি? সত্যিই?

এই তথাকথিত ‘যোগ্য’ শিক্ষকদের ওপর রাগের কারণ আছে। এঁরা পড়াশোনা করে পরীক্ষা দেবার ফলে ২৬০০০ চাকরির সবকটা একই দামে বিক্রি করা সম্ভব হয়নি। যদি চাকরি প্রতি পনেরো লাখ দর হয়ে থাকে আর আনুমানিক দশ হাজার চাকরির বিক্রি এদের কারণে আটকে গিয়ে থাকে, তাহলে ক্ষতির অংকটা ভেবে দেখেছেন? পনেরোশ’ কোটি। এই বিপুল ক্ষতির পর আপনার রাগ হত না? অকারণে সরকারকে দোষ দেবার সময় ভেবে দেখেছেন?

তার ওপর আবার এঁরা ভিক্ষে করতে বা সিভিক টিচার হতে রাজি নন। চুরি যাওয়া চাকরি ফেরত চান। আস্পর্ধা কত! যারা ঘুষ দিয়েছে, তাদের নাম নাকি বলে দিতে হবে! মামার বাড়ির আবদার? যাদের টাকা খেলেন, তাদের নাম ফাঁস করে দেওয়াকে নেমকহারামি বলে। জানেন সেটা? সরকারের কি ওটুকুই বিবেকবুদ্ধি নেই ভাবছেন? এসব ভাবলে তো ক্যালানিই বরাদ্দ।

আগে শুনেছিলাম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারে নাকি প্রতিবাদ করতে গিয়ে ‘ফ্যাসিস্ট’ পুলিশের হাতে মার খেয়েছেন মানুষ। আজ পশ্চিমবঙ্গের রাজধানীর বুকে লাঠি এবং লাথি খেলেন শিক্ষক-শিক্ষিকারা। জনসমক্ষে প্রায় নগ্ন হয়ে মোলায়েম বলপ্রয়োগের দাগ দেখালেন তাঁরা। সেই ছবিও দেখলাম। আজ আবার প্রমাণিত হল, এগিয়ে বাঙলা। প্রথমে আন্দোলনরত চিকিৎসকদের, তারপর শিক্ষকদের লাথি মেরে কপু আজ মারাদোনা (ঈশ্বর)।

এরপর প্ল্যান বি, সি ইত্যাদির অপেক্ষা। পরের ধাপে থ্রি নট থ্রির বুলেট, আন্দাজ করছি। প্ল্যান সি-তে সম্ভবত বফর্স কামান বেরোবে। আমরা ঝুলে থাকব বিশ্ব বাঙলার মহান ‘ব’-এর মতো। আমরা আসলেই ‘ব’।

PrevPreviousওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রেস বিজ্ঞপ্তি
Nextঅন‍্যায়ের বিরুদ্ধে যে যেখানে লড়ে যায়, আমাদেরই লড়াNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677899
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]