Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিশুদের ‘গ্রোয়িং পেন ‘

IMG_20200703_210108
Dr. Nandita Saha

Dr. Nandita Saha

Paediatrician
My Other Posts
  • July 5, 2020
  • 8:58 am
  • One Comment

শিশুদের মধ্যে গ্রোয়িং পেন বা পায়ে ব্যথা খুব স্বাভাবিক। যদিও সন্ধ্যেবেলা পড়তে বসে এই ব্যথার কথা বললে অনেক বাবা মায়েরই মনে হয়, লেখাপড়ায় ফাকি দিতে এই অজুহাত দিচ্ছে। যদিও ব্যাপারটা অনেক সময়েই তা নয়। শিশুর সত্যিই পায়ে ব্যথা হতে পারে। একে ইংরেজিতে বলে গ্রোয়িং পেন।

গ্রোয়িং পেন কখন হয়?
এই ব্যথা বিকেল থেকে শুরু হতে পারে। আবার রাতে খাওয়ার বা ঘুমোতে যাওয়ার আগে এমনকী রাতে ঘুমনোর সময়ে এই ব্যথা হয়ে ঘুম ভেঙে যেতে পারে। গ্রোয়িং পেন ৩-৪ বছরে শুরু হতে পারে। কারও কারও আবার ৮-১২ বছরেও হয়। নাম গ্রোয়িং পেন হলেও শিশুর বেড়ে ওঠার সঙ্গে এর কোনও সম্পর্ক আছে বলে জানা যায়নি। আসলে শিশুর সারাদিন দৌড়ঝাঁপ করা বা খেলাধুলো করার জন্যই এমন ব্যথা হয়। আর ব্যথা হয় মাসলে, হাড়ে নয়।

সবারই কি একরকম ব্যথা হয়?
সব শিশুর ব্যথা একরকম নয়। কারও বেশি হয় কারও আবার একেবারেই হয় না। আবার কারও কারও মাঝে মধ্যে হয়। বেশিরভাগ সময়ে নিজে নিজেই ব্যথা কমে যায়। সাধারনত দু পায়েই বিশেষত, থাই বা ঊরুর সামনে, হাঁটুর পিছনদিকে বা কাফ মাসলে হতে পারে।
অনেক সময়ে অভিভাবকরা এই ব্যথার জন্য ডাক্তার দেখালেও যদি অন্য তেমন কোনও শারীরিক উপসর্গ না থাকে তাহলে এক্স রে বা রক্ত পরীক্ষাও করানো হয় না।

চিকিৎসা কী?
গ্রোয়িং পেনের চিকিৎসা নির্ভর করে শিশুর ব্যথার ধরনের ওপর। প্রাথমিকভাবে শিশু যাতে আরাম পায় তার কিছু পরামর্শ দেওয়া হয়। যেমন,
• পায়ে হালকা ভাবে ম্যাসাজ করা
• মাসলগুলো স্ট্রেচ করা
• শুকনো সুতির কাপড় হালকা গরম করে সেঁক দেওয়া।
• খুব বেশি ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নিতেই হবে?
• পড়ে গিয়ে পায়ে চোট লাগলে
• ব্যথার সঙ্গে জ্বর থাকলে
• খিদে না থাকলে
• হাঁটাচলা করতে অসুবিধা হলে
• পায়ে র‍্যাশ বেরলে
• পায়ের কোনও জয়েন্ট লাল হয়ে ফুলে ওঠার সঙ্গে খুব ব্যথা থাকলে
• খুব ক্লান্তিবোধ করলে
• ওজন কমে গেলে

PrevPreviousমেডিকাল কলেজে অবস্থানের ৪৮ ঘন্টা
Nextকেবল কোভিড নয়, নন কোভিডের জন্যও মেডিকাল কলেজ উন্মুক্ত হোকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
5 years ago

নন্দিতাদেবী সান্ধ‍্য কান্না সম্বন্ধে যদি কিছু বলেন খুব উপকৃত হৈ ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

May 30, 2026 No Comments

যতদিন বাঁচি, ততদিন শিখি। কোষ্ঠকাঠিন্য হলে দেশের এই পরিস্থিতিতে জল বাঁচানো একান্ত দূরদর্শী সিদ্ধান্ত, আর পাতলা ইয়ে হলে পেট সাফা মানেই শরীর চাঙ্গা – মানে,

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

May 30, 2026 No Comments

তেলাপোকা বা আরশোলা একরকম ক্ষতিকর পোকা যেগুলি আমাদের ঘর গেরস্থালির মধ্যে লুকিয়ে থেকে সুযোগ পেলেই খাদ্য দ্রব্যে হানা দেয়, সংক্রামিত করে এবং নানারকম রোগের সৃষ্টি

বাচ্চাদের পেটের অসুখ

May 30, 2026 No Comments

সর্দিকাশি, শ্বাসকষ্টগুলো একটু কমে এসেছে। এবার বিচ্ছিরি সব পেটের সমস্যা শুরু হয়েছে। প্রচুর বাচ্চা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানার সমস্যায় ভুগছে। অনেকেই জ্বরে কাহিল। মাথায়

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

সাম্প্রতিক পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

Dr. Bishan Basu May 30, 2026

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

Bappaditya Roy May 30, 2026

বাচ্চাদের পেটের অসুখ

Dr. Soumyakanti Panda May 30, 2026

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626529
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]