Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্যের সত্যি মিথ্যে ২

Oplus_16908288
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • April 22, 2025
  • 7:22 am
  • No Comments

ভারতবর্ষ আয়রণ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে। ভারতে অর্ধেকের বেশি মহিলা অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগে। শিশুদের মধ্যে এই হার আরও বেশি। অ্যানিমিয়া প্রতিরোধ করা নিয়েও মানুষের মধ্যে আছে নানারকম ভ্রান্ত ধারণা। প্রায়ই রোগীদের নানারকম অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের।

এরকম একটি প্রশ্নঃ
ডালিম বা বেদানার দানা যতো লাল হয় রক্ত কি তত বাড়ে? রক্তাল্পতার রুগীকে বেদানা খাওয়ালে রোজ কটা বেদানা খাওয়া উচিৎ?
★উত্তরঃ এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটা জানা দরকার বেদানা খেলে আদৌ রক্ত বাড়ে কিনা। সম্ভবত আমার এই উত্তর নিরামিষাশীদের ততটা খুশি করবে না।

খাদ্যে আয়রন থাকে দুই রকম ভাবে। হিম আয়রন আর নন-হিম আয়রন। আমিষ খাবার যেমন, মুরগী, খাসির মাংস, ডিম, মাছ ইত্যাদিতে মূলত হিম আয়রন থাকে।

অন্যদিকে নিরামিষ খাবারে থাকে নন- হিম আয়রন। এখন আমাদের খাদ্যনালীতে নন-হিম আয়রনের থেকে হিম আয়রণের শোষণের হার অনেক বেশি। উদ্ভিজ্জ নন- হিম আয়রনের শোষণের হার ২- ১৫%, অন্যদিকে প্রাণীজ হিম আয়রনের শোষণের হার ২০- ৩৫%।

তাছাড়া খাদ্যের বিভিন্ন উপাদান নন হিম আয়রনের শোষণের হার পরিবর্তন করে। যেমন ক্যালসিয়াম, ফাইটেট, এন্টাসিড এগুলি কমায় এবং ভিটামিন সি, প্রাণিজ প্রোটিন এগুলি শোষণের হার বাড়ায়।
অন্যদিকে হিম আয়রনের ক্ষেত্রে আয়রন শোষণের হার ফাইটেট বা অন্যান্য খাদ্য দ্বারা খুব বেশি প্রভাবিত হয় না।

এখন একটু হিসাবে আসি। একশ গ্রাম বেদানায় আয়রন থাকে ০.৩ মিলি গ্রাম। এর চেয়ে বেশি পরিমান আয়রন আপনি পাবেন সস্তার পেয়ারা, কলা কিংবা পেঁপেতেও।

এবার দেখে নি আমাদের দৈনিক আয়রণের চাহিদা।
মহিলাঃ ১৮ মিগ্রা/দিন
পুরুষঃ ৮ মিগ্রা/দিন
গর্ভবতী মহিলাঃ ২৭ মিগ্রা/ দিন

শুধু বেদানা দিয়ে যদি আমরা একজন সুস্থ মহিলার আয়রনের চাহিদা পুরণ করতে যাই, তাহলে হিসেবটা হবে নিচের মতো।

১৮÷ ০.৩ x ১০০ x ১০ (শোষণের হার ১০% ধরে, যদিও প্রকৃত শোষণের হার আরো কম) = ৬০০০০ গ্রাম = ৬০ কেজি বেদানা।

এবার বেদানার দাম ২৫০ টাকা কেজি হলে ৬০ কেজি বেদনার দাম ১৫০০০টাকা। অর্থাৎ রোজ পনেরো হাজার টাকার বেদানা খেলে আপনার আয়রন চাহিদা পুরণ করা সম্ভব। ( তাও খোসা হিসেবে আনিনি।)

আর আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ায় যেখানে আয়রনের চাহিদা দৈনিক প্রায় ২০০ থেকে ৩০০ মিগ্রা সেখানে সম্ভবত ছোটোখাটো টেম্পো ভর্তি বেদানা রোজ খেলে কাজ দিতে পারে।

অন্যদিকে মুরগীর মেটে-তে ১০০ গ্রামে আয়রন থাকে প্রায় ১৪ মিগ্রা এবং সেটাও হিম আয়রন, যার শোষণের হার অনেক বেশি। মাত্র তিনশো গ্রাম মুরগীর মেটে খেলেই মহিলাদের সারা দিনের আয়রনের চাহিদা মেটা সম্ভব।

এখন আপনি রোজ ৬০ কেজি বেদানা খাবেন না ৩০০ গ্রাম মুরগীর মেটে সেটা আপনাকেই ঠিক করতে হবে।

আর একটা কথা বেদানা বা ডালিম যতই লাল হোক তাতে আয়রনের পরিমান একই থাকে। অতএব চক চক করলেই যেমন সোনা হয় না, তেমন লাল বেদানা আদৌ রক্ত বাড়ায় না।

PrevPreviousProtection of Child from Sexual Offences.
Nextস্বাস্থ্য ভবনে ডেপুটেশনNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

অভয়া আজও বিচার পায়নি

August 9, 2026 No Comments

সুধী, ২০২৬ এর ৯আগষ্ট অভয়া হত্যার দু’ বছর পূর্ণ হলো। ২৪ মাস ধরে আমরা অপেক্ষা করে রয়েছি অভয়ার বিচারের। প্রকৃত বিচার আজও অধরা। “আমার চক্ষে

এক বিকল্পের পথে….

August 8, 2026 No Comments

“অভয়া” আমাদের মাঝে আর নেই। এই সমাজের গর্ভ থেকেই জন্ম নেওয়া কিছু পশু নৃশংসভাবে তাঁকে ধর্ষণ ও হত্যা করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ২০২৪-এর

To protect the dignity of doctors and women… Join us

August 8, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

অভয়া আজও বিচার পায়নি

Abhaya Mancha August 9, 2026

এক বিকল্পের পথে….

Sukalyan Bhattacharya August 8, 2026

To protect the dignity of doctors and women… Join us

Abhaya Mancha August 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659061
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]