Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চকচকে বাসন হলেই তা স্বাস্থ্যকর হয় না

IMG-20200123-WA0007
Shyamali Bandopadhyay

Shyamali Bandopadhyay

Journalist
My Other Posts
  • January 25, 2020
  • 11:18 am
  • No Comments

চকচকে বাসন হলেই তা স্বাস্থ্যকর হয় না/ আপনার রান্না করার বাসনও বন্ধ্যাত্বের জন্য দায়ী হতে পারে

প্রবাদ বাক্যে বলা হয়, চকচক করলেই সোনা হয় না। তেমনি যতই হাল আমলের দেখতে সুন্দর বাসনে রান্না করা হোক না কেন, তা সব সময় স্বাস্থ্যকর হয়না। স্বাস্থ্যকর খাবার বানানোর জন্য যেসব পাত্র আমরা ব্যবহার করি তারও যে গুরুত্বপূর্ণ অবদান আছে সে সম্পর্কে আমাদের বেশিরভাগেরই জানা নেই। এবার তাই বাসনের গুণাগুণ দেখার পালা।

নন স্টিক বাসন– কম তেলে রান্না করার জন্য এখন ঘরে ঘরেই এই বাসন ব্যবহার করা হয়। ধোয়াও সুবিধাজনক। এই বাসনের ওপরে যে আস্তরণ থাকে তা তৈরি হয় টেফলন নামের মেটিরিয়াল ও তার সঙ্গে আরো নানা রকম জিনিসের বিক্রিয়ায়। সাম্প্রতিক কালের গবেষণায় জানা গেছে, এই বাসনের মেটিরিয়াল যদি বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি না হয় আর এতে রান্না করা খাবার দীর্ঘদিন ধরে খাওয়া হয় তাহলে ডিসলেক্সিয়া ও বন্ধ্যাত্বের মতো সমস্যা দেখা দিতে পারে। কারণ বেশি তাপে রান্না করার সময় ওই আস্তরণ খাবারে মিশে খাবারকে বিষাক্ত করে তুলতে পারে। একই কারণে আস্তরণ ওঠা বাসনে রান্না করা একেবারেই উচিত নয়।

অ্যালুমিনিয়ামের বাসন-এই বাসন তৈরি হয় অক্সিডাইজে। তাই সামান্য হলেও তা খাবারের সঙ্গে মেশার আশংকা থাকে। বিশেষত, টক জাতীয় খাবার যেমন চাটনি বা লেবু অথবা ভিনিগার অনেক সময় এই বাসনে থাকলে নিজেরাও দেখতে পাবেন বাসনের ভেতরের রঙ কেমন বদলে যায়। এক সমীক্ষায় জানা গেছে, এভাবে অ্যালুমিনিয়ামের বাসন থেকে মিশে যাওয়া পদার্থ শরীরে গেলে আলঝাইমার ও পারকিনসন্স এর মতো অসুখ দেখা দিতে পারে।

সবজি কাটার বোর্ড– অনেকেই প্লাস্টিকের বোর্ড ব্যবহার করেন। এই বোর্ড যত নামী কোম্পানিরই হোক না কেন, সবজি কাটার ফলে এই বোর্ড হয়ে উঠতে পারে নানান অসুখ ছড়ানোর আস্তানা। এতে ই-কোলাই থেকে শুরু করে সালমোনেলা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। আর তা খাবারের মাধ্যমে শরীরে গিয়ে অসুখ ডেকে আনতে পারে। আর যদি ওই একই বোর্ডে চিকেন বা মাটন টুকরো করা হয় তাহলে সমস্যা আরো বাড়তে পারে। তখন রান্না করার পরেও সে সব জীবাণু নষ্ট হয় না। বরং সবজি বা মাংস কাটার জন্য প্লাস্টিকের বোর্ডের  পরিবর্তে কাঠ বা পাথরের বোর্ড ব্যবহার করা যেতে পারে।

স্টিলের বাসন– স্টিলের বাসন দেখতেও ঝকঝকে আর এর থেকে কোনো কিছু খাবারে মেশার সম্ভাবনাও তুলনায় কম। সেই কারণেই স্টিলের বাসনে তৈরি খাবার অ্যালুমিনিয়াম বা ননস্টিক বাসনে তৈরি খাবারের চেয়ে বেশী নিরাপদ। তবে অনেক সময়ই কমদামি পাতলা স্টিলের বাসনে নিকেল ব্যবহার করা হয় । ওই নিকেল ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই স্টিল খুব জোরে ঘষে পরিষ্কার করতে গিয়ে স্ক্র্যাচ না ফেলাই ভালো।

প্লাস্টিকের বাসন– গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখলে সেই প্লাস্টিক খাবারের সঙ্গে বিক্রিয়া করে। আর ওই খাবার খাওয়ার ফলে হার্টের অসুখ থেকে শুরু করে বন্ধ্যাত্ব এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। জলের বোতল যে প্লাস্টিক দিয়ে তৈরি হয় তাতে দীঘদিন জল খেলে মোটা হওয়ার আশংকা দেখা দেয়। তুলনায় মেলামাইন খানিকটা নিরাপদ। তবে কখনোই এই ধরনের বাসন মাইক্রোওভেনে দেওয়া উচিত নয়।

সেরামিকের বাসন– রান্না করার জন্য সবচেয়ে নিরাপদ। যতই তাপমাত্রায় রান্না করা হোক না কেন, এর থেকে শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় না। মাইক্রোওভেনেও দেওয়া যায় নিশ্চিন্তে।

লোহার বাসন– এই বাসন দেখতে তেমন সুন্দর নয়, আর এতে রান্না করা খাবারও কালো হয়। তবে এই বাসনে রান্না খাবার স্বাস্থ্যকর। বিশেষত, যাদের অ্যানিমিয়া থাকে তারা এই বাসনে রান্না করা খাবার খেলে উপকার পাবেন। তবে কারো রক্তের অসুখ যেমন থ্যালাসেমিয়া বা পলিসাইথেমিয়া থাকলে এই বাসনে রান্না করা খাবার একেবারেই খাওয়া চলবে না। এতে সাংঘাতিক ক্ষতির আশংকা থাকে।

মাটির বাসন– আগে এতেই ঘরে ঘরে রান্না করা হোত। তবে তাপমাত্রার এদিকওদিক হলে ফেটে যাওয়ার কথা ভুলে গেলে চলবে না। যদিও এতে রান্না করা খাবার তুলনায় নিরাপদ।

PrevPreviousপ্রস্টেট ক‍্যানসার – হাড়ের ব‍্যথা এবং এক ভয়বিহ্বল রোগী ।
NextThe Difficult Phase of My Life and How I have Faced itNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

October 11, 2026 No Comments

ওয়াল্টার লিপম্যান তাঁর Public Opinion (1921) একটি নজর করার মতো মন্তুব্য করেছেন – “We are told about the world before we see it. We imagine

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

সাম্প্রতিক পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

Dr. Jayanta Bhattacharya October 11, 2026

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688946
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]